Advertisement

Papiya Adhikari: বহুবছর পর সিনেমায় ফিরলেন পাপিয়া অধিকারী, কোন ছবিতে দেখা যাবে বিধায়ককে?

বিধায়ক হওয়ার পর থেকেই দম ফেলার ফুরসৎ নেই বিধায়কের। এলাকার উন্নয়নের পাশাপাশি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির হাল হকিকৎ বদলে ফেলেছেন। ইন্ডাস্ট্রিতে চলা একাধিক সংগঠন বন্ধ করেছেন। তেমনি বাংলা ইন্ডাস্ট্রির বিশ্বাস ব্রাদার্সদের দৌরাত্মকে ঠান্ডা করেছেন।

সিনেমায় ফিরছেন পাপিয়া অধিকারীসিনেমায় ফিরছেন পাপিয়া অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2026,
  • अपडेटेड 10:40 AM IST
  • একটা সময়ে বড়পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন বিজেপির বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী।

একটা সময়ে বড়পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন বিজেপির বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী। আশির দশকে একাধির জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নেন। নাচেও পারদর্শী পাপিয়ার বিবি পায়রা আইটেম নাচটি আজও সমানভাবে দর্শকেরা মনে রেখেছেন। বাংলা সিনেমার পাশাপাশি গ্রাম-বাংলাতে যাত্রাপালাও করেছেন চুটিয়ে। বাংলা সিরিয়ালেও কাজ করেছেন। তবে বহু বছর ধরেই তিনি গ্ল্যামার দুনিয়ার বাইরে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ থেকে তিনি বিজেপি হয়ে দাঁড়িয়ে জয়ী হন। এখন ফুলদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে নিজের পুরনো জায়গাকে ভোলেন কী করে? এবার কর্মাশিয়াল ছবিতে কামব্যাক করছেন বিজেপি বিধায়কের। 

সোমনাথ সেনের 'পাখির বাসা' ছবিতে অভিনয় করতে দেখা যাবে পাপিয়াকে। যদিও তিনি মুখ্য চরিত্রে নাকি পার্শ্বচরিত্রে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি। তবে পাপিয়ার এই কাজের খবর শুনে বেশ বোঝাই যাচ্ছে রাজনীতির পাশাপাশি তিনি নিজের অভিনয় স্বত্তাকেও এবার বাঁচিয়ে রাখতে চান। এই ছবিতে পাপিয়া অধিকারীর সঙ্গে দেখা যাবে মৌবনী সরকারকে। সেপ্টেম্বরে মুক্তি পাবে এই ছবি। সিনেমায় কামব্যাকের পাশাপাশি পাপিয়া অধিকারীকে এ বছর মা দুর্গা রূপেও দেখা গিয়েছে।  

ছবি সৌজন্যে: ফেসবুক

কৃষ্টি ক্রিয়েশান নিবেদিত ও পাপিয়া অধিকারী অভিনীত ছবি 'নবদুর্গা'র বিশেষ প্রদর্শনী হল গত ২৪ জুলাই, নন্দন ৩-এ। এই ছবি ঘিরেও দর্শকদের আগ্রহ কম ছিল না। ছবি মুক্তির আগেই দুর্গা রূপে পাপিয়া অধিকারীর ঝলক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তবে নতুন রূপে পর্দায় বিজেপি বিধায়কের ফেরা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। আর এবারও কর্মাশিয়াল ছবিতে কামব্যাক করছেন পাপিয়া। গত জুন মাসে টলিউডের বর্ষীয়ান এই অভিনেত্রীর ডান হাতের একটি আঙুলে গুরুতর সংক্রমণ হওয়ার কারণে জরুরী ভিত্তিতে ছোট অপারেশন করতে হয়। কোনও বেসরকারি হাসপাতাল নয় বরং সরকারি হাসপাতালে তিনি অপারেশন করান। অপারেশন চলে প্রায় ৪০ মিনিট ধরে।

বিধায়ক হওয়ার পর থেকেই দম ফেলার ফুরসৎ নেই বিধায়কের। এলাকার উন্নয়নের পাশাপাশি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির হাল হকিকৎ বদলে ফেলেছেন। ইন্ডাস্ট্রিতে চলা একাধিক সংগঠন বন্ধ করেছেন। তেমনি বাংলা ইন্ডাস্ট্রির বিশ্বাস ব্রাদার্সদের দৌরাত্মকে ঠান্ডা করেছেন। স্বরূপ বিশ্বাসের ক্রমাগত মানসিক চাপ, কাজের ক্ষেত্রে নোংরা রাজনীতি এবং ‘ব্ল্যাকমেল’-এর ভয়ে একসময় যে সমস্ত স্বাধীনচেতা পরিচালক ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন, পাপিয়া অধিকারী ক্ষমতায় আসার পর তাঁদের সবাইকে আবার সসম্মানে নিজেদের পুরনো গিল্ডে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তৈরি করা হয়েছে কনফেডারেশন, যেখানে ইন্ডাস্ট্রির জন্য একাধিক নিয়ম রয়েছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement