Advertisement

BJP Win In Bengal: বঙ্গে পদ্মফুল ফুটতেই উচ্ছ্বাসে ভাসলেন টলিউডের দুই নায়িকা, অতীতে যোগ দিয়েছিলেন BJP-তে

২০২১ সালে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিয়েছিলেন টলিপাড়ার একাধিক তারকারা। যাদের মধ্যে ছিলেন দুই নায়িকা তনুশ্রী চক্রবর্তী ও পায়েল সরকার। একুশের বিধানসভা নির্বাচনে এই দুই নায়িকা টিকিটও পেয়েছিলেন। কিন্তু জয়ী হতে পারেননি তাঁরা কেউই। এরপর থেকে দলের আর কোনও কর্মসূচিতে তাঁদের দেখা যায়নি।

বিজেপিকে শুভেচ্ছা টলিপাড়ার দুই নায়িকারবিজেপিকে শুভেচ্ছা টলিপাড়ার দুই নায়িকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2026,
  • अपडेटेड 6:31 PM IST
  • ২০২১ সালে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিয়েছিলেন টলিপাড়ার একাধিক তারকারা।

২০২১ সালে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিয়েছিলেন টলিপাড়ার একাধিক তারকারা। যাদের মধ্যে ছিলেন দুই নায়িকা তনুশ্রী চক্রবর্তী ও পায়েল সরকার। একুশের বিধানসভা নির্বাচনে এই দুই নায়িকা টিকিটও পেয়েছিলেন। কিন্তু জয়ী হতে পারেননি তাঁরা কেউই। এরপর থেকে দলের আর কোনও কর্মসূচিতে তাঁদের দেখা যায়নি। আর বঙ্গে পদ্মফুল ফুটতেই তনুশ্রী ও পায়েল তাঁদের পোস্ট মারফৎ বুঝিয়ে দিলেন তাঁরা গেরুয়া ঝড়ে কতটা খুশি। 

কলকাতায় না থাকলেও টলিপাড়ার অভিনেত্রীর চোখ ছিল সোমবারের গণনার দিকেই। আর বঙ্গে বিজেপি আসতেই তনুশ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাতে ভুললেন না। নায়িকা লিখলেন, এই অভূতপূর্ব জয়ের জন্য মন থেকে অভিনন্দন জানাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। আপনার দৃষ্টিভঙ্গী, নেতৃত্ব এবং কাজের প্রতি আপনার নিষ্ঠা দেশের লক্ষাধিক মানুষকে অনুপ্রাণিত করেছেন, এবার বাংলাও সেটা দেখবে। এই জয় সূচনা হোক দারুণ উন্নতি, একজোট ও উন্নয়নের জন্য। এরপর মোদীজিকে স্বাগত জানিয়েছেন টলি নায়িকা। এছাড়াও গেরুয়া পোশাকে পদ্মফুল দেওয়া পোশাক পরে নিজের ছবিও শেয়ার করেছেন তনুশ্রী। 

ছবি সৌজন্যে: ফেসবুক

সম্প্রতি বিয়ে করেছেন তনুশ্রী। বিদেশেই সংসার পেতেছেন নায়িকা। অভিনেত্রী এই মুহূর্তে বিনোদন দুনিয়া থেকে বেশ দূরেই রয়েছেন। যদিও তনুশ্রীর স্বামী ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন, তিনি আইটি প্রফেসনাল। একুশে হাওড়ার শ্যামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তনুশ্রী। কিন্তু তৃণমূলের কাছে পরাজিত হন নায়িকা। এই বছর ভোট দিতে পারেননি তনুশ্রী। তবে বিজেপি ছেড়ে অন্য দলেও নাম লেখাননি নায়িকা। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

একুশের নির্বাচনে আরও এক টলি নায়িকা টিকিট পেয়েছিলেন। তিনি হলেন পায়েল সরকার। বেহালা পূর্বে সেই সময় তারকা প্রার্থী হয়েছিলেন নায়িকা। কিন্তু পায়েল পরাজিত হন তৃণমূলের রত্না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে এরপর পাওয়েলকে তৃণমূলের বেশ কিছু অনুষ্ঠানে দেখা যায়। ছাব্বিশের নির্বাচনেও তৃণমূল প্রার্থীদের প্রচারে দেখা গিয়েছিল নায়িকাকে। তবে বিজেপি জিততেই নায়িকা শুভেচ্ছা জানাতে ভুললেন না তাঁর পুরনো দলকে। পায়েল সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ছাব্বিশের নির্বাচনের ফলাফলে এই বার্তা একেবারে স্পষ্ট। বাংলা সবার ঊর্ধ্বে গিয়ে উন্নয়নকে বেছে নিয়েছেন।     
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement