Advertisement

Shah Rukh Khan Viral Photo: বৈষ্ণোদেবী মন্দিরে পুজো, শাহরুখের কপালে তিলক, ছবি VIRAL

Shah Rukh Khan Viral Photo: সম্প্রতি জম্মুতে মুখ ঢেকে বৈষ্ণোদেবীতে পৌঁছন শাহরুখ। শাহরুখের বৈষ্ণোমাতা দর্শনের পর একটি ছবি ভাইরাল হচ্ছে। যেখানে তাঁকে দেখা যাচ্ছে কপালে লাল তিলক, মেরুন টি-শার্টের সঙ্গে একটি বিন ক্যাপ পরা।

বৈষ্ণোদেবী দর্শনের পর লাল তিলকে শাহরুখের ছবি Viralবৈষ্ণোদেবী দর্শনের পর লাল তিলকে শাহরুখের ছবি Viral
Aajtak Bangla
  • মুম্বই,
  • 13 Dec 2022,
  • अपडेटेड 5:53 PM IST
  • সম্প্রতি জম্মুতে মুখ ঢেকে বৈষ্ণোদেবীতে পৌঁছন শাহরুখ
  • শাহরুখের বৈষ্ণোমাতা দর্শনের পর একটি ছবি ভাইরাল হচ্ছে
  • যেখানে তাঁকে দেখা যাচ্ছে কপালে লাল তিলক

Shah Rukh Khan Viral Photo: শাহরুখ খান (Shah Rukh Khan) শুধু বলিউডের কিং খান হিসেবেই পরিচিত নন। তাঁর ব্যক্তিত্বের ছাপ বিরাজ করছে কয়েক কোটি ভক্তের হৃদয়ে। প্রতিটি ছবিতেই শাহরুখের লুক নিয়ে শোরগোল পড়ে যায়। এবারও তার অন্যথা হয়নি। লম্বা চুলে কিং খানের পেশীবহুল শরীর মন জয় করেছে অনুরাগীদের। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি 'পাঠান' (Pathan)। ছবি মুক্তির আগে তাঁকে কখনও মক্কা, কখনও আবার বৈষ্ণোদেবীতে প্রার্থনা করতে যেতে দেখা গেছে। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন শাহরুখ। তবে ইদানীং শাহরুখের একটি ছবি খুব ভাইরাল।

লাল তিলকে শাহরুখ
সম্প্রতি জম্মুতে মুখ ঢেকে বৈষ্ণোদেবীতে পৌঁছন শাহরুখ। শাহরুখের বৈষ্ণোমাতা দর্শনের পর একটি ছবি ভাইরাল হচ্ছে। যেখানে তাঁকে দেখা যাচ্ছে কপালে লাল তিলক, মেরুন টি-শার্টের সঙ্গে একটি বিন ক্যাপ পরা।

ছবিতে তাঁর এক অনুরাগীকেও শাহরুখের সঙ্গে পোজ দিতে দেখা যায়। এই ব্যক্তি বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের আধিকারিক বলে জানা গেছে। শাহরুখের এক ঝলক পেয়ে ভক্তরা দারুণ খুশি। নেটিজেনরা শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ, কারণ 'পাঠান' আসছে।

আরও পড়ুন

মাস্ক-হুডিতে মুখ ঢেকে বৈষ্ণোদেবী দর্শনে শাহরুখ
সোমবার মাতা বৈষ্ণোদেবী দর্শনে যান শাহরুখ। সে সময় শাহরুখ হুডি দিয়ে উপরিভাগ ঢেকে মন্দিরে প্রবেশ করেন। হুডির পাশাপাশি শাহরুখ মাস্কও পরেন। সঙ্গে ছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দও।

জম্মুর আগে ওমরাহ করতে মক্কায় গিয়েছিলেন শাহরুখ। সাদা পোশাকে শাহরুখের ওমরাহ পালনের ছবিও ভাইরাল হয়। এই ছবি দিয়েই চার বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। এটা মানতেই হবে যে পাঠানকে নিয়ে শাহরুখ-প্রেমীদের মধ্যেও প্রচণ্ড ক্রেজ দেখা যাচ্ছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে পাঠানের 'বেশরম রঙ' গানটি। গানটিতে দীপিকা পাড়ুকোনের ডান্স মুভস ঝড় তুলেছে। অন্যদিকে, শাহরুখকে তার সিক্স প্যাকে কিলার লুকে দেখা যাচ্ছে। এই ছবিটি ২৫ জানুয়ারি ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement