Advertisement

Deepika Padukone on Motherhood: জীবন বদলেছে দীপিকার, জন্মের ৭দিন পর মেয়েকে নিয়ে কী লিখলেন নতুন মা?

Deepika Padukone on Motherhood: কোল আলো করে মা লক্ষ্মীর আগমন ঘটেছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের জীবনে। ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। তারপর থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন। হাসপাতালে দীপবীরের কন্যাকে দেখতে আসছেন অনেকেই।

দীপিকা পাড়ুকোনদীপিকা পাড়ুকোন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2024,
  • अपडेटेड 2:12 PM IST
  • কোল আলো করে মা লক্ষ্মীর আগমন ঘটেছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের জীবনে।

কোল আলো করে মা লক্ষ্মীর আগমন ঘটেছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের জীবনে। ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। তারপর থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন। হাসপাতালে দীপবীরের কন্যাকে দেখতে আসছেন অনেকেই। এতদিন মেয়েকে নিয়ে কিছুই বলতে দেখা যায়নি দীপিকাকে। তবে এই প্রথমবার নিজের মাতৃত্ব নিয়ে কথা বললেন দীপিকা। 

দীপিকা পাড়ুকোনের সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে যে অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ার বায়ো বদলে ফেলেছেন। যেখানে দীপিকা ইংরাজিতে লিখেছেন, Feed.Burp.Sleep.Repeat। যার বাংলা অর্থ হল খাওয়ানো, ঢেঁকুর তোলা, ঘুমোনো আর এটারই আবার পুনরাবৃত্তি। এখানে দীপিকা যে তাঁর সন্তান ও নিজের মাতৃত্বের কথা বলছেন তা বুঝতে একটুও সমস্যা হবে না কারোর। গত রবিবার থেকে দীপিকার কন্যাকে দেখতে এসেছেন শাহরুখ খান, আম্বানি পরিবার সহ আরও অনেকে। জানা গিয়েছে, ১৫ সেপ্টেম্বর, রবিবার দীপিকা ও তাঁর সন্তানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। নতুন মা ও তাঁর সন্তানকে নিতে হাসপাতালে হাজির বাবা রণবীর সিং ও গোটা পরিবার। 

বছরের শুরুতেই জানা গিয়েছিল দীপিকা অন্তঃসত্ত্বা। সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে সন্তান, জানিয়েছিলেন সে কথাও। দীপিকার প্রেগন্যান্সির খবর ছড়াতেই তাঁকে ট্রোলিংয়েরও শিকার হতে হয়েছে। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভুয়ো এমনও বলেছে অনেকেই। কিন্তু কিছুদিন কাটতেই ট্রোলারদেরও মুখ বন্ধ। দীপিকা-রণবীরের সন্তানের আগমন সকলের মুখেই হাসি ফুটিয়েছে। আম্বানিদের মুম্বইয়ের হাসপাতালে জন্ম হয়েছে জুনিয়র দীপবীরের। 

প্রেগন্যান্সি ফটোশ্যুটেও দীপিকার গ্লো ছিল চোখে পড়ার মতো। তিনি যে কতটা গ্ল্যামারস ও স্টাইল আইকন তা তাঁকে সেই সময় না দেখলে বোঝা যাবে না। ২০১৮ সালে বিয়ে হয় দীপিকা ও রণবীর সিংয়ের। বিয়ের ৬ বছর পর সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তাঁরা। হাসপাতালে ভর্তি হওয়ার আগে গণপতি দর্শনে সিদ্ধিবিনায়কে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। তখন অবশ্য শোনা যাচ্ছিল যে ২৮ সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন দীপিকা। কিন্তু গণেশ চতুর্থীর দিনই তারকা দম্পতির বাড়িতে লক্ষ্মীর আগমন হয়।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement