Advertisement

Sahitya Aajtak 2026: ৮ বছর বয়সে গান রেকর্ডিং আরমানের, প্রথম গানে কত পারিশ্রমিক পান গায়ক?

নিজের কণ্ঠস্বর নিয়ে কথা বলতে গিয়ে আরমান বলেন, 'যেমন, আমি 'এমএস ধোনি' ছবিতে চারটি গান গেয়েছি। সবগুলো গানই আমি একই কণ্ঠে গেয়েছি, তাই এই ছবিটি আমার জন্য একটি সফরের মতো। যখনই আমি 'এমএস ধোনি' নিয়ে কথা বলি, আমার সুশান্ত সিং রাজপুতের কথা মনে পড়ে। তিনি আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান অভিনেতা যখনই আমি এই ছবি এবং এর গানগুলো নিয়ে কথা বলি, আমি আবেগপ্রবণ হয়ে পড়ি।'

সাহিত্য আজতক-এর মঞ্চে আরমান মালিকসাহিত্য আজতক-এর মঞ্চে আরমান মালিক
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 3:11 PM IST
  • রাজধানী দিল্লিতে চলছে সাহিত্য আজতক-এর আসর।

রাজধানী দিল্লিতে চলছে সাহিত্য আজতক-এর আসর। যেখানে গুণী মানুষেরা মঞ্চে এসে সমৃদ্ধ করছেন দর্শকদের। শনিবার দ্বিতীয় দিনেও সাহিত্য আজতক-এর মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের আগমনে তা আরও সুন্দর হতে চলেছে। বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক নিজের সঙ্গীত জীবনের কিছু অজানা কাহিনীও আমাদের সামনে তুলে ধরেন। 

নিজের গানের সফর সম্পর্কে বলতে গিয়ে আরমান বলেন, 'আমি নিজেকে নিয়ে এতটা ভাবিনা, কিন্তু ছোট থেকেই আলাদা কিছু করার ইচ্ছা ছিল। আলাদা আলাদা ভাষায় গান গাইতে চাইতাম। আমি বিভিন্ন ধারার গান চেষ্টা করতে চাই। আমি কখনও ভাবিনি যে লোকেরা আমাকে বহুমুখী শিল্পী বলবে এবং সেই কারণেই আমি এই সবকিছু করব, কিন্তু বিভিন্ন ভাষায় গান ইচ্ছাটা আমার ভেতরে গভীরভাবে ছিল।' গায়ক আরও বলেন, 'আমাদের দেশটা অনেক বড়। আমি যেখানেই যাই, তাদের গান গাই। প্রত্যেক শহরে আমার গানের তালিকা বদলে যায়। আমি বিভিন্ন শহরের স্থানীয় ভাষায় গান গাইতে পারি। এটাই সবসময় আমার লক্ষ্য ছিল। এমনকী আমি প্রায়ই তেলেগু গানের অনুরোধও পাই।' 

আরমান বলেন যে তিনি মাত্র ৪ বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন। আর এর জন্য তিনি এই কৃতিত্ব তাঁর মা-বাবাকে দিতে চান।আরমান গানের প্রশিক্ষণ নিতে শুরু করেন এবং ৮ বছর বয়সে স্টুডিওতে তিনি প্রথম গান গেয়েছিলেন। আরমান বলেন, 'আমি এই ইন্ডাস্ট্রিতে ১৯ বছর ধরে আছি, কিন্তু মানুষ আমার কেরিয়ারের কেবল শেষ ১০ বছরই দেখে, যদিও বাস্তবে আমার এই পথচলা আরও অনেক দীর্ঘ।' আরমান ৮ বছর বয়সে বিজ্ঞাপনের জন্য গান গেয়ে ২০ হাজার টাকার চেক পেয়েছিলেন। সেখান থেকেই গায়কের গানের সফর শুরু হয়। আরমানের পরিবারের প্রায় সকলেই এই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। তাঁর কাকা অনু মালিক, বাবা ডাব্বু মালিক। কিন্তু তা বলেন আরমান নেপো কিড ছিলেন না। তাঁর গানের কেরিয়ার শুরু হয়েছিল 'সা রে গা মা পা লিটল চ্যাম্পস' নামের একটি রিয়েলিটি শো দিয়ে। আরমানের পরিবারের সকলে সুরকার হলেও তিনি পরিবারের প্রথম, যিনি গায়ক হন এবং নিজের আলাদা পরিচয় তৈরি করেন। 

Advertisement

নিজের কণ্ঠস্বর নিয়ে কথা বলতে গিয়ে আরমান বলেন, 'যেমন, আমি 'এমএস ধোনি' ছবিতে চারটি গান গেয়েছি। সবগুলো গানই আমি একই কণ্ঠে গেয়েছি, তাই এই ছবিটি আমার জন্য একটি সফরের মতো। যখনই আমি 'এমএস ধোনি' নিয়ে কথা বলি, আমার সুশান্ত সিং রাজপুতের কথা মনে পড়ে। তিনি আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান অভিনেতা যখনই আমি এই ছবি এবং এর গানগুলো নিয়ে কথা বলি, আমি আবেগপ্রবণ হয়ে পড়ি।' সাহিত্য আজতক-এর মঞ্চে আরমান তাঁর কিছু হিট গানের মাধ্যমে দর্শকদের মন জয় করেন। 

Read more!
Advertisement
Advertisement