
বলিপাড়ায় জোর গুঞ্জন ঘর ভাঙছে নাকি বঙ্গ তনয়া মৌনি রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার। এতদিন সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই তাঁদের একাধিক রোম্যান্টিক মুহূর্তের ছবি দেখা যেত। মৌনি ও সূরজের মাখো মাখো প্রেমের ছবি ভাইরাল হতে বেশি সময় নিত না। কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য কথা। ইনস্টাগ্রাম থেকে নাকি একে-অপরকে আনফলো করে দিয়েছেন মৌনি ও সূরজ। অভিনেত্রী ইতিমধ্যেই সূরযের সঙ্গে তোলা সব ছবি সরিয়েও ফেলেছেন। আর এটা নজরে আসতেই গুঞ্জন শুরু হয়েছে যে তাঁদের নাকি সংসারে ভাঙন দেখা দিয়েছে। কিন্তু মৌনী ও সূরজের পক্ষ থেকে এই নিয়ে কোনও মন্তব্য সামনে আসেনি।
২০১৯ সালে নিউ ইয়ার ইভেতে দুবাইতে মৌনি ও সূরযের প্রথম দেখা হয়। এরপর ৩ বছর লোকচক্ষুর আড়ালে চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালে গোয়াতে ডেস্টিনেশন ওয়েডিং সারেন এই কাপল। বাঙালি ও মালায়লাম দুই রীতি মেনেই বিয়ে হয়েছিল তাঁদের। মৌনি ও সূরযের সংসার বেশ ভালই চলছিল। ভ্যাকেশনে তাঁদের উষ্ণ ছবি সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই পারদ চড়াতো। কিন্তু, ইন্ডাস্ট্রির কানাঘুষো, মাত্র চার বছরের দাম্পত্য নাকি তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৌনি বা সূরজ কেউই কিছু জানাননি।
মৌনি ও সূরজের ডিভোর্সের গুঞ্জন কীভাবে শুরু হয়? নেটিজেনরা লক্ষ্য করেন যে তাঁরা একে-অপরকে আনফলো করেছেন ইনস্টাগ্রামে। শুধু তাই নয়, মৌনির ইনস্টাগ্রাম থেকে উধাও সূরযের সব ছবিও। বিষয়টি নেটাগরিকদের নজরে আসতেই দাম্পত্যে ভাঙন নিয়ে জোর চর্চা শুরু হয়ে য়ায়। মৌনি রায়ের ভক্তদের কাছে এটা খুবই অবাক করার মতো ঘটনা। মৌনির প্রোফাইল জুড়ে একসময় থাকত স্বামী সূরজের ছবি, আর এখন আতশকাচের নীচে রেখে দেখলেও অভিনেত্রীর ইনস্টা হ্যান্ডেলে একটি ছবিও খুঁজে পাওয়া যাবে না।
২০২২ সালে গোয়ার ক্যান্ডোলিমের হিলটন গোয়া রিসর্টে বিয়ে সারেন মৌনি ও সূরয। বাঙালি ও মালায়লম দুই মতেই বিয়ে হয় তাঁদের। হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ মৌনি। একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় বারবার দর্শকের মনে দাগ কেটেছে। কোচবিহারের মেয়ে মৌনি মুম্বইতে গিয়ে সফল অভিনেত্রী হিসাবে নাম কামিয়েছেন। ‘নাগিন’ সিরিয়ালেও মৌনির অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত। কাজ করেছেন বড়পর্দাতেও। অভিনয়ের পাশাপাশি মৌনির রয়েছে রেস্তোরাঁ ব্যবসাও।