Advertisement

Bonny Koushani Break Up: শিবপ্রসাদের জন্য কৌশানীর সঙ্গে ব্রেকআপ? 'রিয়্যাল লাইফই থাকবে দিনের শেষে', গুজব উড়িয়ে বললেন বনি

শোনা গিয়েছিল যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কৌশানীর ঘনিষ্ঠতা বাড়ার ফলেই বনির সঙ্গে দূরত্বের সৃষ্টি হয়েছে। এই খবর দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় নেয়নি। আদৌও কি বনি-কৌশানীর ব্রেকআপ হয়েছে নাকি সবটাই শুধুই গুঞ্জন?

শিবপ্রসাদের জন্য বনির সঙ্গে দূরত্ব বাড়ে কৌশানীর?শিবপ্রসাদের জন্য বনির সঙ্গে দূরত্ব বাড়ে কৌশানীর?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Oct 2026,
  • अपडेटेड 10:43 AM IST
  • কয়েকদিন ধরেই টলিপাড়ায় জোর গুঞ্জন ব্রেকআপ হয়েছে নাকি বনি ও কৌশানীর।

কয়েকদিন ধরেই টলিপাড়ায় জোর গুঞ্জন ব্রেকআপ হয়েছে নাকি বনি ও কৌশানীর। তাঁরা প্রায় ১১ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টেনেছে। সোশ্যাল মিডিয়া সহ ইন্ডাস্ট্রির অন্দরেও তাঁদের ব্রেকআপ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। শোনা গিয়েছিল যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কৌশানীর ঘনিষ্ঠতা বাড়ার ফলেই বনির সঙ্গে দূরত্বের সৃষ্টি হয়েছে। এই খবর দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় নেয়নি। আদৌও কি বনি-কৌশানীর ব্রেকআপ হয়েছে নাকি সবটাই শুধুই গুঞ্জন? সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন তাঁরা।

সম্প্রতি শহরের এক ইভেন্টে একসঙ্গে এসে নিজেদের বিচ্ছেদ জল্পনায় জল ঢাললেন বনি-কৌশানী। হাতে হাত ধরে ইভেন্টে পৌঁছান তাঁরা। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনি-কৌশানী দুজনেই তাঁদের ব্রেকআপ নিয়ে কথা বলেন। বনি তাঁদের ব্রেকআপ প্রসঙ্গ উঠতেই বলেন, 'যা রটে তা কি আর ঘটে সবসময়। কিছু কিছু জনের ঘটে, সবসময় সত্যি হয় না।' এরপরই কৌশানী বলেন, 'যেটা সবাই বলছে সেটা খুবই স্বাভাবিক। জুটি হিসেবে তো সকলে প্রতিষ্ঠা পায় না। এতদিন দর্শক জুটি হিসেবে গ্রহণযোগ্যতা দিয়েছে। সেটা বহুরূপীর জন্য খুবই ভাল। আর এটা তো ভাল জিনিস যে, হ্যাঁ ওরা জুটি। বাস্তব জীবনের জুটি একটা আলাদা বিষয়। এটা কখনই সত্যি নয়।'

ছবি সৌজন্যে: সংগৃহীত

এরপরই বনি কৌশানীর মুখের কথা কেড়ে নিয়ে বলেন, 'রিল লাইফ আর রিয়েল লাইফের ময়দামুখো তো আলাদা হয়। রিয়েল লাইফই রয়ে যাবে দিনের শেষে। শ্যুটিং করে বাড়িতে তো আমার কাছেই আসতে হবে।' যদিও এই ব্রেকআপের গুঞ্জন তাঁদের দুজনের মধ্যেই কোনও প্রভাব ফেলে না। বনি জানিয়েছেন যে তিনি চোখ-কান বন্ধ রাখেন। আর বিষয়টি গুরুতর কিছু হলে সেটা নিয়ে দুজনে আলোচনা করে মিটিয়ে নেন। প্রসঙ্গত, পুজোতে মুক্তি পাচ্ছে বহুরূপী ২: দ্য গোল্ডেন ডাকু। আর এই ছবিতে ফের জুটিতে দেখা যাবে শিবপ্রসাদ-কৌশানীকে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

আর এরই মাঝে কৌশানী ও শিবপ্রসাদকে নিয়ে সম্পর্কের গুঞ্জন শোনা যায়। ইন্ডাস্ট্রির কানাঘুঁষো, তাঁদের সম্পর্কের জেরে নাকি ভাঙতে বসেছে পরিচালকের সংসারও। ওদিকে বনি-কৌশানীর দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গিয়েছে বলে শোনা যাচ্ছিল। যদিও পুরোটাই যে গুজব তা বনি-কৌশানী নিজেরাই স্বীকার করেছেন। এর আগেও বনির অনস্ক্রিন নায়িকার সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে ভীষণ অভিমানী হয়েছিলেন কৌশানী। বনির সঙ্গে বেশ কয়েকদিন কথাও নাকি বন্ধ ছিল। তবে সেই সময়ও তাঁরা বুঝিয়ে দিয়েছিলেন অনস্ক্রিন ও অফস্ক্রিন দুটো আলাদা জগত। যদিও এখনই বিয়ে করার কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী নায়িকা কৌশানী। 

Advertisement

    

Read more!
Advertisement
Advertisement