
সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান সেজেছেন একেবারে হালকা রঙা শাড়িতে। হাতে রয়েছে ম্যাচিং চুড়ি, কপালে ছোট্ট টিপ। এ যেন বোল্ড অবতার থেকে বেরিয়ে একেবারে স্নিগ্ধ নুসরত।
মনামী ঘোষ এই মুহূর্তে রয়েছেন কাশ্মীরে। ডাল লেকে সিকারায় চেপেই ফ্যানেদের জন্য শুভ কামনা করলেন তিনি।
বাঙালির নানা উৎসবের মধ্যে নববর্ষের (Noboborsho) মাহাত্ম্য অনেক। সকলেই রাগ-অভিমান, দুঃখ -কষ্ট ভুলে মেতে ওঠেন আনন্দ উৎসবে। বাদ যাননি টলি পাড়ার নায়িকারাও। নতুন বছরকে বরণ করে নিজেদের সোশ্যাল পেজে ছবি শেয়ার করেছেন তাঁরা। সবিস্তারে পড়ুন...
সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান সেজেছেন একেবারে হালকা রঙা শাড়িতে। হাতে রয়েছে ম্যাচিং চুড়ি, কপালে ছোট্ট টিপ। এ যেন বোল্ড অবতার থেকে বেরিয়ে একেবারে স্নিগ্ধ নুসরত।
অভিনেত্রী ইশা সাহাও বাদ গেলেন না নববর্ষের শুভেচ্ছা বার্তা জানাতে। লাল পার সাদা শাড়িতে ছবি শেয়ার করেছেন নায়িকা।
সেলেব জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহার বিয়ের পর এটা প্রথম নববর্ষ। তাই অনেকটাই স্পেশাল এই বছর। দুজনে একসঙ্গে ছবি শেয়ার করলেন এই জুটি।
নববর্ষে সকলকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রথাগত সাজেই দেখা গিয়েছে নায়িকাকে।
নববর্ষে সোশাল মিডিয়ায় ভিডিওয় শুভেচ্ছা বার্তা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
প্রচারের শত ব্যস্ততার মাঝে নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানালেন পায়েল সরকার। প্রথাগত বাঙালি সাজেই দেখা গেল পায়েলকে।
এই বিশৃঙ্খলার মধ্যে শান্তি খুঁজছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। সকলকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লিখলেন, আশা করি আপনারা নতুন বছরে শান্তি খুঁজে পাবেন।
দলীয় প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে প্রচারের মাঝে বিশেষ দিনটিকে ভোলেননি তিনি।
ট্র্যাডিশনার বাঙালি সাজে আলতা রাঙা পায়ে গাঢ় কাজল কালো চোখে অনন্যা সুন্দরী লাগছে অভিনেত্রী সোহিনী সরকারকে।
লালপাড় সাদা শাড়িতে বধূ বেশে নববর্ষের শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী।
ধুতি পাঞ্জাবি পরে একেবারে বাঙালি বাবুর সাজে ধরা দিলেন আবির চট্টোপাধ্যায়।
নববর্ষের শুভ দিনে বাবাকে মিস করছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পোস্টে লিখলেন, 'বাবা বলত শুভ `একলা ‘ - ১লা বৈশাখ। মজা করে বলা কথাটাই সত্যি হয়ে যাবে কে জানত ?! এত একা হয়ে যাওয়ার মাঝেই একটু ভাল থাকবেন। সববাই। #শুভনববর্ষ১৪২৮ (মিষ্টিমুখ আজকে must)'
নববর্ষে শুভেচ্ছআ জানালেন অভিনেত্রী অনিন্দিতা বসু।
নববর্ষে সকলকে শুভেচ্ছা জানালেন শিল্পী ইমন চক্রবর্তী।
নতুন বছরে নতুন প্রোজেকেট্র বিষয়ে সকলকে জানালেন টলিউডের সবচেয়ে বড় মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সকলকে জানালেন শুভ নববর্ষ।
বাংলা নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।