Advertisement

Leena Ganguly: রাহুলের মৃত্যুতে নিন্দার মুখে 'ম্যাজিক মোমেন্ট', লীনার পক্ষে 'চিরসখা'র বুবলাই

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হয়েছে গোটা টলিপাড়া। দিঘার তালসারিতে 'ভোলেবাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে বেঘোরে প্রাণ হারাতে হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। অভিনেতার মৃত্যুকে ঘিরে নানান প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কাঠগড়ায় তোলা হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্ট'কে।

লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার প্রশংসালীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার প্রশংসা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 5:12 PM IST
  • রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হয়েছে গোটা টলিপাড়া।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হয়েছে গোটা টলিপাড়া। দিঘার তালসারিতে 'ভোলেবাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে বেঘোরে প্রাণ হারাতে হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। অভিনেতার মৃত্যুকে ঘিরে নানান প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কাঠগড়ায় তোলা হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্ট'কে। ইতিমধ্যেই আর্টিস্ট ফোরাম ও প্রিয়াঙ্কা সরকার এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। একদিকে যখন লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা প্রশ্নের মুখে ঠিক তখনই লেখিকা ও প্রযোজক লীনার পাশে দাঁড়ালেন অভিনেতা ভিভান ঘোষ। যাঁকে 'চিরসখা' সিরিয়ালে বুবলাই চরিত্রে দেখা যাচ্ছে। 

কী লিখেছেন ভিভান? অভিনেতা প্রথমেই জানিয়েছেন যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মনের মধ্যে যে কষ্ট চলছে, তা বলে বোঝানোর নয়। এরপরই অভিনেতা জানিয়েছেন যে তিনি 'ম্যাজিক মোমেন্ট'র সঙ্গে প্রথম কাজ করছেন। তবে তাঁর কিছু বিষয় মনে হয়েছে বলেই তিনি সোশ্যাল মিডিয়ায় সেটা লিখেছেন। রাহুলের মৃত্য়ুতে শোকজ্ঞাপন করেও, লীনার প্রযোজনা সংস্থার ঢালাও প্রশংসা করলেন 'চিরসখা' ধারাবাহিকের অভিনেতা।

ছবি সৌজন্যে: ফেসবুক

ফেসবুকে ভিভান লেখেন, 'নমস্কার সকলকে বেশ কিছু দিন ধরে আমাদের মনের মধ্যে একটা কষ্ট চলছে আমরা সকলেই জানি। রাহুলের দা আমাদের ছেড়ে চলে গেছে। রাহুল দার সাথে আলাপ ১২ বছরের কিন্তু বন্ধুত্ব লাস্ট ১ মাস। অনেক আড্ডা মেরেছি সেই স্মৃতি গুলো এখনো তাজা। তার মৃত্যু নিয়ে নানান লোক নানান কথা বলছে, তদন্ত ও চলছে। পুলিশ তার কাজ করবে সম্পূর্ণ ভরসা আছে। কিন্তু বেশ কিছু জিনিস কয়েকদিন ধরে চোখে পড়ছে। লীনা গাঙ্গুলি এবং ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউজের ব্যাপারে। সেই ব্যাপারে কয়েকটা কথা বলতে চাই।' এরপরই ভিভান তাঁর পোস্টে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ভূয়সী প্রশংসা করেন। তিনি লেখেন, 'এমন টা নয় যে আমি এই প্রোডাকশন এ অনেক দিন ধরে কাজ করি। চিরসখা আমার প্রথম এদের সাথে কাজ। হয়তো আগামীতেও অন্য কোথাও কাজ করব। কিন্তু ম্যাজিক মোমেন্টসে লাস্ট দেড় বছর কাজ করে আমার অভিজ্ঞতা। 1.আর্টিস্ট দের যা সম্মান দেয় অন্য কোনো হাউস দেয়না। 2. কমফোর্ট জোন আছে বলেই সাবিত্রী চ্যাটার্জী ও মাধবী মুখার্জী এর মতন আর্টিস্টরা শুধু ম্যাজিক মোমেন্টস এই কাজ করে। 3.লীনা গাঙ্গুলির সাথে কাজ করার জন্য সকলে উদগ্রীব থাকে। এই কথা গুলো না বললে নিজেকে কেমন দোষী দোষী লাগছিলো। এখন আমরা সকলেই জানি ইন্ডাস্ট্রি তে কর্ম বিরতি হবে। আমাদেরই স্বার্থে। সেফটি সিকিউরিটি পারপাসে। এটা খুব এ ভালো উদ্যোগ। আগেই নেওয়া উচিত ছিল। আশা করি ভবিষ্যৎ-এ এই রকম অ্যাক্সিডেন্ট আর হবে না। আমরা প্রত্যেকে রাহুলদার পরিবারের প্রতি সংবেদনশীল ও সমব্যথী।'

Advertisement

তবে এই পোস্ট করার কয়েক সেকেন্ডের মাথায় এটা সরিয়েও ফেলেন তাঁর ফেসবুক থেকে। প্রসঙ্গত, স্টার জলসায় লীনা গঙ্গোপাধ্যায়ের দুটি সিরিয়াল সম্প্রচার হচ্ছে। একটি ভোলেবাবা পার করেগা এবং দ্বিতীয়টি হল চিরসখা। যার মধ্যে ভোলেবাবা পার করেগার ভবিষ্যৎ অনিশ্চিত হলেও চিরসখার শ্যুটিং চলছে। উল্লেখ্য, আগামী মঙ্গলবার থেকে টলিপাড়ায় বন্ধ হয়ে যাচ্ছে যাবতীয় শ্যুটিং। 

Read more!
Advertisement
Advertisement