Advertisement

Chitrangada Satarupa: কালো অন্তর্বাসে চিত্রাঙ্গদা, বেবিবাম্প আগলে বোল্ড লুকে নতুন মা

সদ্য মা হয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। মা হওয়ার একমাস পর সন্তানের ঝলক ও নাম একসঙ্গে জানিয়েছেন। সন্তানের মুখ প্রকাশ্যে না আনলেও, ছোট্ট ছোট্ট হাতের সঙ্গে তাঁদের স্বামী-স্ত্রীর হাত রেখে তুলে ধরেছেন জীবনের অন্যতম সেরা মুহূর্ত। ছেলের নামেও অভিনবত্ব রেখেছেন চিত্রাঙ্গদা।

চিত্রাঙ্গদা শতরূপাচিত্রাঙ্গদা শতরূপা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 May 2026,
  • अपडेटेड 6:54 PM IST
  • সদ্য মা হয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা।

সদ্য মা হয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। মা হওয়ার একমাস পর সন্তানের ঝলক ও নাম একসঙ্গে জানিয়েছেন। সন্তানের মুখ প্রকাশ্যে না আনলেও, ছোট্ট ছোট্ট হাতের সঙ্গে তাঁদের স্বামী-স্ত্রীর হাত রেখে তুলে ধরেছেন জীবনের অন্যতম সেরা মুহূর্ত। ছেলের নামেও অভিনবত্ব রেখেছেন চিত্রাঙ্গদা। প্রেগন্যান্সি সফর তাঁর কেমন ছিল, সেটাই তুলে ধরলেন বোল্ড ফটোশ্যুটের মাধ্যমে। 

অন্তঃসত্ত্বা অবস্থাতেই বোল্ড লুকে ধরা দিলেন চিত্রাঙ্গদা। কখনও জিন্সের সঙ্গে কালো ব্রা। কখনও আবার কালো জ্যাকেটে নিজেকে মুড়ে ফেলা। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় এক দিকে একজন ফোটোগ্রাফার বন্ধুকে যেমন মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পাশে পেয়েছিলেন চিত্রাঙ্গদা। অন্য দিকে, একজন সৃজনশীল বোনকেও পেয়েছিলেন, যিনি হবু মাকে সবসময় মেক আপ করিয়ে দিয়েছেন। অর্থাৎ দিদির মাতৃত্বকালীন সৌন্দর্যের পিছনে যে ঋতাভরীরও হাত রয়েছে, এ কথা স্পষ্ট।

এই ছবিগুলো যখন তোলা হয়েছে তখন চিত্রাঙ্গদার গর্ভাবস্থার ২৫তম সপ্তাহ। এই ছবিগুলো শেয়ার করে ঋতাভরীর দিদি লেখেন, ‘মনোরম শীতের আবহাওয়া, স্নিগ্ধ রোদ। আমি আনন্দের সঙ্গে আমার শরীরের এই রূপটিকে আলিঙ্গন করেছিলাম। এটা সত্যিই খুব অন্যরকমের অনুভূতি যে আপনি হয়তো কোনও কিছুর সঙ্গে অনেকগুলো দিন অভ্যস্ত হয়ে গিয়েছেন। তার পরে হঠাৎ করে একদিন দেখা যায় সেটা শরীর থেকে উধাও। আমি যে আর গর্ভবতী নই, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, এটা বুঝতে আমার বেশ কিছুদিন সময় লেগেছিল।’ এখন পিছন ফিরে তাকালে চিত্রাঙ্গদার মনে হয়, জীবনের অন্যতম সুন্দর একটা পর্যায় ছিল ওই দিনগুলো। ভালোবাসা, যত্নের মধ্যে দিয়ে ইনকার মা হয়ে ওঠার ওই জার্নি সত্যিই খুব স্পেশাল তাঁর কাছে। চিত্রাঙ্গদা এই পোস্টে ধন্যবাদ জানিয়েছেন ঋতাভরীকেও। যা নজরে পড়তেই দিদির উদ্দেশে বোনের আদুরে কমেন্ট, ‘তুমি খুব সুন্দর। আর আমি খুব ভালো।’ বোনের মজার মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছেন দিদিও। ভালোবেসে ঋতাভরীকে লিখেছেন, ‘তুমি যে ভীষণ ভালো, এটাই হলো সবচেয়ে বড় সত্যি।’

Advertisement

প্রসঙ্গত, প্রেগন্যান্ট অবস্থায় অনেক বলিউড তারকাই বোল্ড ফটোশ্যুট করেন। বেবিবাম্প ফ্লন্ট করে তাঁদের সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়। চিত্রাঙ্গদাও সেই পথেই হেঁটেছেন। গত ২৭ মার্চ মা হয়েছেন চিত্রাঙ্গদা। তবে সেই খবর জানা যায় মা শতরূপা সান্যালের ফেসবুক পোস্ট থেকে। মাসি হওয়ার খবর ঋতাভরীও জানাননি। চিত্রাঙ্গদার সাধের অনুষ্ঠানের রঙিন মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। কিন্তু, ‘মাসি’ হওয়ার পর একেবারে ‘স্পিকটি নট’ ঋতাভরী। তবে সাধভক্ষণের অনুষ্ঠানের রঙিন মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাসখানেক আগেই হবু মায়ের জন্য বাঙালি রীতি মেনে সাধের আয়োজন করা হয়। শুভ দিন দেখে দুই পরিবারের তরফে চিত্রাঙ্গদার জন্য আয়োজন করা হয়েছিল সেই বিশেষ অনুষ্ঠানের।     

Read more!
Advertisement
Advertisement