Advertisement

Roopa Ganguly: অনুপম খেরের সামনে কান ধরলেন বিজেপি বিধায়ক রূপা, হঠাৎ কী হল?

এরপরই রূপাকে জড়িয়ে ধরে অনুপম খের বলেন, 'আমার খুব প্রিয় মানুষ। প্রিয় অভিনেত্রী।' এরপর রূপার প্রশংসা করে অভিনেতা বলেন, 'আমি খুশি যে উনি বিধায়ক হয়েছেন। কলকাতাবাসী এরকম ভাল একজন জনপ্রতিনিধি পেয়েছেন।'

অনুপম-রূপার কথোপোকথনঅনুপম-রূপার কথোপোকথন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jun 2026,
  • अपडेटेड 11:45 AM IST
  • আর সম্প্রতি এই ছবির আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন অনুপম খের।

পেরিয়ে গিয়েছে ২৬ বছর। ছাব্বিশ বছর আগে অনুপম খের প্রযোজনা করেছিলেন ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি সিনেমাটি। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের-এর স্ত্রী কিরণ খের। আর এবার, ২৬ বছর পরে ফের নতুন সিনেমা প্রযোজনা করছেন তিনি। ফিরদৌসুল হাসানের সঙ্গে যৌথভাবে একটি সিনেমা প্রযোজনা করছেন তিনি। ছবির নাম, 'শুরু থেকে শুরু'। আর সম্প্রতি এই ছবির আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন অনুপম খের। যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক-অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। আর এই অনুষ্ঠানে অনুপমের সামনে কান ধরলেন বিজেপি বিধায়ক। এমন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হাসির রোল নেটদুনিয়ায়। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অনুপম খের ও রূপা গঙ্গোপাধ্যায় একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন আর অভিনেতার হাতে ফোন। ভিডিওতে রূপাকে হিন্দিতে বলতে শোনা যায়, 'আপনি এসএমস পাঠিয়েছিলেন'। যার উত্তরে অনুপম বলেন, 'হ্যাঁ'। যা শোনার পর জিভ কাটতে দেখা যায় বিজেপি বিধায়ককে। এরপর অনুপম খের তাঁর মোবাইল ফোনটিও দেখায় রূপা গাঙ্গুলীকে। মজা করেই অভিযোগ করেন অনুপম। বলেন, 'সকালবেলা মেসেজ করেছি, কিন্তু উত্তর পাইনি। সকালবেলা আপনাকে ফোন করেছি। আপনি ফোনও ধরেননি!' রূপাকে এই কথা বলার সঙ্গে-সঙ্গে কান ধরে ফেলেন তিনি। লজ্জা পাওয়ার পর অভিনেত্রীর মুখে হাসি খেলে যায়। তিনি জানতে চান, কবে মেসেজ করেছিলেন অনুপম। উত্তরে প্রযোজক জানান, আজ সকালেই মেসেজ করেছেন। তারপর রূপাকে ফোন দেখিয়ে অনুপম বলেন, 'এই যে, আপনি ধরা পড়ে গিয়েছেন।' 

এরপরই রূপাকে জড়িয়ে ধরে অনুপম খের বলেন, 'আমার খুব প্রিয় মানুষ। প্রিয় অভিনেত্রী।' এরপর রূপার প্রশংসা করে অভিনেতা বলেন, 'আমি খুশি যে উনি বিধায়ক হয়েছেন। কলকাতাবাসী এরকম ভাল একজন জনপ্রতিনিধি পেয়েছেন।' অভিনেতা এরপর বলেন, 'তবে এবার আমি বাংলা ছবি প্রযোজনা করতে শুরু করেছি। ওঁকে দু’বছরে অন্তত একটা করে বাংলা ছবি করতেই হবে।' প্রসঙ্গত, তৃণমূল আমলে টলিউডের অবস্থা রীতিমতো কঙ্কালসার হয়ে গিয়েছিল। বিশ্বাস ব্রার্দাস-এর দাপটে বাইরে থেকে কোনও বিনিয়োগকারী বা প্রযোজক সংস্থা বাংলায় ছবি প্রযোজনা করতে আসছিল না। তবে রাজ্যে পালা বদল হতেই খোল নলচে বদলে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির। 

Advertisement

অনুপম খের প্রযোজিত এই ছবির পরিচালক শমীক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুম্বইয়ে বিজ্ঞাপনের জগতে কাজ করে ফেলেছেন শমীক। এবার ছবি পরিচালনার কাজে হাত দিচ্ছেন শমীক। অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, পাওলি দাম ও রাহুল বসুর মতো তাবড় তারকারা। অনুপর খেরের এই উদ্যোগকে শুভকামনা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শহরে অ্যাক্টিং স্কুল তৈরি করতে চান বলেও জানিয়েছেন অনুপম।

  

Read more!
Advertisement
Advertisement