Advertisement

Dadagiri Season 11: 'দাদাগিরি' করতে খুব শীঘ্রই আসছেন দেব, সিলমোহর দিলেন সুপারস্টার

আর এই সব কিছুর মাঝে জি বাংলার আর একটি জনপ্রিয় শো 'দাদাগিরি' নিয়েও উত্তেজনা তুঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায় এই শো থেকে সরে যাওয়ার পর থেকেই নতুন সিজনে দাদা কে হবেন, তা নিয়ে বিরাট চর্চা ছিল। অনেকের নাম সামনে এলেও দেব সেই তালিকাতে সবার প্রথমেই ছিলেন।

দাদাগিরি সিজন ১১দাদাগিরি সিজন ১১
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2026,
  • अपडेटेड 11:34 AM IST
  • সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই 'দাদাগিরি' ছেড়ে 'বিগ বস'-কে বেছে নিয়েছেন।

নন-ফিকশন, রিয়্যালিটি শো সবকিছুই নতুন মোড়কে হাজির করছে জি বাংলা। ইতিমধ্যেই দিদি নম্বর ১ ও রান্নাঘর-এর নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে এই দুই শোয়ের ফরম্যাট সহ একাধিক বদল দেখা গিয়েছে। বদলে গেছে এই দুই শোয়ের হোস্টও। দিদি নম্বর ১-এ রচনার বদলে যেমন স্বস্তিকাকে দেখা যাবে তেমনি রান্নাঘর-এ কনীনিকার বদলে দেখা যাবে বিশ্বনাথ বসুকে। আর এই সব কিছুর মাঝে জি বাংলার আর একটি জনপ্রিয় শো 'দাদাগিরি' নিয়েও উত্তেজনা তুঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায় এই শো থেকে সরে যাওয়ার পর থেকেই নতুন সিজনে দাদা কে হবেন, তা নিয়ে বিরাট চর্চা ছিল। অনেকের নাম সামনে এলেও দেব সেই তালিকাতে সবার প্রথমেই ছিলেন। যদিও এই বিষয়ে দেব নিজে থেকে কিছু বলেননি। তবে এবার টলিপাড়ার সুপারস্টার সোশ্যাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করলেন তাঁর দাদাগিরি করার বিষয়টি। 

এদিন দেব তাঁর সোশ্যাল মিডিয়া পেজে স্টোরি শেয়ার করেছেন। যেখানে আলো আঁধারিতে দাঁড়িয়ে রয়েছেন দেব নিজে। এই ছবির ক্যাপশনে লেখা, নতুন সফর, নতুন শুরু। খুব শীঘ্রই আসছে। এরপর তিনি জি বাংলাকে ট্যাগও করেছেন। আর একটি পোস্টে দেখা গিয়েছে দাদা লেখার সামনে দাঁড়িয়ে একটি অবয়ব, সেটা যে দেবের তা সন্দেহের কোনও অবকাশ নেই। এই ছবির নীচে লেখা, Coming Soon। Z বাংলা। আর এই দুই পোস্টের পর আর কোনও সন্দেহ থাকল না যে এবার দাদাগিরি করতে আসবেন দেব। তবে এখনও দাদাগিরি সিজন ১১ কবে থেকে শুরু হবে, তা চ্যানেল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই 'দাদাগিরি' ছেড়ে 'বিগ বস'-কে বেছে নিয়েছেন। তাই এবার দাদাগিরি-র নতুন সিজনে কাকে দাদা হিসাবে দেখা যায়, তা নিয়ে জল্পনা কম ছিল না প্রথম থেকেই। লিয়েন্ডার পেজ থেকে শুরু করে প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী সকলের নাম উঠে এলেও, সকলকে মাত করে এগিয়ে ছিলেন দেব। আর সেই জল্পনাই সিলমোহর পেল দেবের এই পোস্টে।  দাদাগিরি সিজন ১১-এর প্রথম ঝলক সামনে আসতেই কারোর বুঝতে অসুবিধা হল না যে এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে দেবকেই দেখা যাবে। 

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রাজনীতি-অভিনয়-পরিচালক-প্রযোজকের পর এবার গুরু দায়িত্ব পালন করবেন দেব। সৌরভের জুতোয় পা গলাতে চলেছেন টলিপাড়ার এই সুপারস্টার। এর আগেও দেবকে সঞ্চালক হিসাবে দেখা গেলেও, দাদাগিরির মতো হিট রিয়্যালিটি শো-কে এগিয়ে নিয়ে যাওয়ার বড় দায়িত্ব তাঁর কাছে। এর আগে দাদাগিরির মঞ্চে অতিথি হিসাবে হাজির হয়েছেন দেব। সৌরভের গুগলি স্ট্রেট ব্যাটে সামলেছেন। এবার নিজেই গুগলি দেবেন অতিথিদের। খুব শীঘ্রই চ্যানেলের তরফে দাদাগিরির সোলো-প্রোমো সামনে আনা হবে।

দেবের আগমনে শো-এর কিছু ফর্ম্যাটে বদল আসতে চলেছে স্পষ্ট। জুনেই দাদাগিরির অডিশন পর্ব শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গ থেকে। শোনা যাচ্ছে জুলাই মাস থেকে সম্প্রচার শুরু 'দাদাগিরি' সিজন ১১-র। তবে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সৌরভের জুতোয় পা গলিয়ে দেব কতটা দর্শকদের দাদা হয়ে উঠতে পারেন এখন সেটাই দেখার। 

Read more!
Advertisement
Advertisement