Advertisement

Dev Subhashree Romance: শুভশ্রীর গলায় লাল দাগটা কি Love Bite? 'দেশু৭'-এর নতুন গানের দৃশ্য ঘিরে চর্চা তুঙ্গে

'দেশু৭'-এর প্রকাশিত চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’। কণ্ঠে জিৎ গাঙ্গুলি। ফলে দেব-শুভশ্রীর সঙ্গে তাঁর পুরনো যোগসূত্রও নতুন করে আলোচনায় এসেছে।কসময় দেব-শুভশ্রী জুটির একাধিক জনপ্রিয় গানে জিৎ গাঙ্গুলির গলায় এবং সুর দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করেছিল।

দেব-শুভশ্রীদেব-শুভশ্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2026,
  • अपडेटेड 5:58 PM IST
  • দেব-শুভশ্রীর পুরনো প্রেম কি তবে টাটকা হচ্ছে?

দেব-শুভশ্রীর পুরনো প্রেম কি তবে টাটকা হচ্ছে? 'দেশু৭' নিয়ে যবে থেকে চর্চা শুরু হয়েছে, তবে থেকেই এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। দেব-শুভশ্রীর একসঙ্গে এভাবে কামব্যাক, তা সত্যিই কেউ কোনওদিনই ভাবেননি। বছরের শুরু থেকেই 'দেশু৭' নিয়ে চর্চা ছিল তুঙ্গে। আর এই ছবির গানগুলো মুক্তি পেতেই দর্শকদের মধ্যে উন্মাদনা ক্রমেই যেন বাড়ছে। দেশু৭-এর প্রতিটি গানেই দেব-শুভশ্রীর অনস্ক্রিন ঘনিষ্ঠতা সোশ্যাল মিডিয়ায় পারদ চড়িয়েছে। তবে সম্প্রতি যে গানটি মুক্তি পেয়েছে, সেখানে প্রাক্তন জুটির রসায়ন অন্য এক মাত্রা যোগ করেছে। শুধু তাই নয়, শুভশ্রীর গলায় দেখা গেল লাভ বাইটও।

'দেশু৭'-এর প্রকাশিত চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’। কণ্ঠে জিৎ গাঙ্গুলি। ফলে দেব-শুভশ্রীর সঙ্গে তাঁর পুরনো যোগসূত্রও নতুন করে আলোচনায় এসেছে।কসময় দেব-শুভশ্রী জুটির একাধিক জনপ্রিয় গানে জিৎ গাঙ্গুলির গলায় এবং সুর দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করেছিল। সেই স্মৃতি মাথায় রেখেই নতুন গানটিকে দেখছেন অনেকেই। কিন্তু এই গানের ভিডিওতে দেব-শুভশ্রীর এক বিশেষ দৃশ্যই এখন নেটপাড়ার সবচেয়ে আলোচিত বিষয়। যা নিয়ে চলছে চর্চা-আলোচনা সবকিছু। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

এই গানের একটি দৃশ্যে কালো শাড়িতে দেখা গিয়েছে শুভশ্রীকে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে কালো শার্ট এবং ট্রাউজারে দেব। লাদাখের পাহাড়ে তাঁদের রোম্যান্সের ঝড় উঠেছে। একে-অপরের সঙ্গে ঘনিষ্ঠ দেব-শুভশ্রী। আর তারপরই নজর আটকে যাবে শুভশ্রীর দুধ সাদা গলায়। শুভশ্রীর গলার কাছে দেখা যাচ্ছে একটি লালচে দাগ, যেটাকে সাধারণভাবে লাভ বাইট বলেই মনে হচ্ছে। আর ঠিক এই জায়গাতেই গানটির একটি নির্দিষ্ট মুহূর্ত নিয়ে শুরু হয়েছে যাবতীয় কানাঘুষো। গানের ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের অংশটুকু যেন সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে। সেখানে শোনা যাচ্ছে, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ আর সেই কথার সঙ্গে তাল মিলিয়েই ক্যামেরায় ধরা পড়ছে শুভশ্রীর গলার সেই লালচে ছাপ। কয়েক সেকেন্ডের দৃশ্য। কিন্তু সেই কয়েক সেকেন্ডই যথেষ্ট হয়েছে দর্শকের কৌতূহল বাড়িয়ে দেওয়ার জন্য।

Advertisement

কে দিল শুভশ্রীর গলায় এই লাভ বাইট বা আদরের দাগ? মনের মধ্যে যে উত্তরটা খুঁজছে, সেটা আপাতত মনের মধ্য়েই রেখে দিন, কারণ এই নির্দিষ্ট দৃশ্য ব্যাতীত আর কোনও দৃশ্যে শুভশ্রীর এই লাভ বাইট দেখা যায়নি। অর্থাৎ গানটির গল্পের ভেতরে সেটি যেন ক্ষণিকের একটি চিহ্ন। এই ‘দাগ’ নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় নানা ব্যাখ্যা। কেউ নিছক পর্দার রোম্যান্টিক মুহূর্ত হিসেবেই দেখছেন, কেউ আবার গানের কথার সঙ্গে দৃশ্যটির মিল খুঁজছেন। সব মিলিয়ে দেব-শুভশ্রীর এই রোম্যান্স, সঙ্গে লাভ বাইট, সব মিলিয়ে দেশু৭ জমে ক্ষীর। এর আগেও আগরতলায় প্রচারে গিয়ে দেবের শুভশ্রীর কমালে চুমুও চর্চিত হয়েছিল।  

আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে দেশু৭। আর তার আগে দেশু ট্যুর ঘুরে বেড়াচ্ছে নানান জায়গায়। আগরতলা, শ্রীরামপুর, শিলিগুড়িতে ইতিমধ্যেই প্রচার সেরে ফেলেছেন তাঁরা। এখনও বেশ কিছু জায়গায় বাকি রয়েছে প্রচার সারা। দেশু৭ নিয়ে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। প্রচারে বেরিয়ে ভক্ত-অনুরাগীদের প্রচুর ভালোবাসা পাচ্ছেন দেব-শুভশ্রী।  

 

Read more!
Advertisement
Advertisement