Advertisement

Dev Subhashree Romance: দেবকে বুকে জড়িয়ে ধরলেন শুভশ্রী, 'আলাদা করা যাবে না', বললেন 'প্রাক্তন' জুটি

'ধূমকেতু'র পর দেব-শুভশ্রীর পর্দায় কামব্যাক বছরের শুরু থেকেই ছিল অন্য রকমের চমক। ছবির ঘোষণা থেকে শুরু করে অগ্রিম টিকিট বিক্রি সবটাই দেশু৭-এর অসাধারণ প্রচার কৌশল। দেব-শুভশ্রীর দ্বিতীয় পোস্টারে যেন তাঁদের সেই পুরনো প্রেম ফিরেছে।

দেব-শুভশ্রীর রোম্যান্সদেব-শুভশ্রীর রোম্যান্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Aug 2026,
  • अपडेटेड 1:39 PM IST
  • শুভশ্রীর বুকে মাথা রেখেই শান্তি খুঁজে পেলেন দেব।

প্রাক্তন প্রেম যেন জমে ক্ষীর। শুভশ্রীর বুকে মাথা রেখেই শান্তি খুঁজে পেলেন দেব। আর কালো বাইকের ওপর প্রাক্তনকে বুকে আগলে রাখলেন নায়িকা। পিছনে লাদাখের স্বর্গীয় দৃশ্য। এরকমটা বাস্তবেও হতে পারত, কিন্তু এখন দেব-শুভশ্রীর মাখো মাখো প্রেম দেখা যাবে শুধুই পর্দায়। স্বাধীনতা দিবসের প্রাক্কালেই প্রকাশ্যে এল 'দেশু৭'-এর দ্বিতীয় পোস্টার। যা দেখার পর দেব-শুভশ্রীর ভক্ত-অনুরাগীদের আর তর সইছে না। 

'ধূমকেতু'র পর দেব-শুভশ্রীর পর্দায় কামব্যাক বছরের শুরু থেকেই ছিল অন্য রকমের চমক। ছবির ঘোষণা থেকে শুরু করে অগ্রিম টিকিট বিক্রি সবটাই দেশু৭-এর অসাধারণ প্রচার কৌশল। দেব-শুভশ্রীর দ্বিতীয় পোস্টারে যেন তাঁদের সেই পুরনো প্রেম ফিরেছে। সব কিছু ভুলে লাদাখের কোলে হারিয়ে গিয়েছেন প্রাক্তন জুটি। পাহাড়কে সাক্ষী রেখে বাইকের উপরে বসা দেব-শুভশ্রীর উষ্ণ আলিঙ্গন। শুভশ্রীর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে দেব। তাঁকে আগলে রেখেছেন শুভশ্রী। যে ছবি মনে করিয়ে দিচ্ছে এই জুটির একঝাঁক রোম্যান্টিক সিনেমা ও মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত।

শুভশ্রীর পরনে থাই স্লিট গাউন, লেদার জ্যাকেট আর জিনসে হ্যান্ডসাম দেব। কিছুদিন আগেই লাদাঘে এই ছবির একটি গানের শ্যুটিং সেরেছেন দেব-শুভশ্রী। ফিরে এসে কলকাতা এয়ারপোর্টে তাঁদের ‘গুডবাই হাগ’ নিয়ে কমচর্চা হয়নি। পোস্টারেও প্রতিফলিত সেই রসায়ন। কিছুদিন আগে দেবের কোলে বসে শুভশ্রীর পপকর্ন খাওয়া নিয়েও ইন্ডাস্ট্রিতে দারুণ চর্চা হয়। তবে এগুলো যে সবই দেবের প্রচার কৌশল, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। 

পোস্টারের ক্যাপশনে লেখা, ‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা। চোখে ভালোবাসা, শিরায় শিরায় আগুন। রোম্যান্স, অ্যাকশন আর টানটান উত্তেজনায় ভরপুর এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হয়ে যান।’ এই পোস্টার যে কোনও গানের দৃশ্য হলেও হতে পারে, তা বোঝাই যাচ্ছে। কিছুদিন হল লাদাখ থেকে এই ছবির শ্যুটিং সেরে ফিরেছেন দেব ও শুভশ্রী। আর এটা সেখানকারই ছবি। ছবির কমেন্টে দেব-শুভশ্রীর ভক্তরা ফিরে গিয়েছেন তাঁদের পুরনো জমানায়। কমেন্ট বক্স উপচে পড়েছে ভক্তদের মন্তব্যে। 

Advertisement

আগামী ১৬ অক্টোবর দেশু৭ মুক্তি পাচ্ছে। এই দেশু৭ এতটাই জনপ্রিয় হয় যে দেব-শুভশ্রী তাঁদের আসন্ন সিনেমার নাম এটাই রেখে দেন। ছবিটির নির্দেশনায় রয়েছেন দেব নিজেই। এই ছবির সঙ্গেই পরিচালক দেবের হাতেখড়ি হচ্ছে। এছাড়াও এটাই অনির্বাণ ভট্টাচার্যের ব্যান হওয়ার পর কামব্যাক ছবিও বটে। একসময়ের হিট অনস্ক্রিন ম্যাজিক ও রোম্যান্স আবারও বড় পর্দায় দেখতে ব্যাকুল ভক্তরা। দুর্গাপুজোর বক্স অফিসে 'দেশু ৭' যে দারুণ ঝড় তুলতে চলেছে, এই পোস্টার যেন তারই আভাস দিচ্ছে।    

Read more!
Advertisement
Advertisement