Advertisement

Dev Subhashree: শুভশ্রীকে জড়িয়ে ছবি তুললেন দেব, কেসটা কী বলুন তো?

হাতে হাত ধরে, একে-অপরকে জড়িয়ে। ঠিক এভাবেই ধরা দিলেন টলিপাড়ার তুমুল চর্চিত জুটি তথা প্রাক্তন প্রেমিক-প্রেমিকা দেব ও শুভশ্রী। সোম সন্ধ্যায় আচমকাই এই ছবি পোস্ট করা হয় দেবের সোশ্যাল মিডিয়া পেজ থেকে।

দেব-শুভশ্রীদেব-শুভশ্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2026,
  • अपडेटेड 6:48 PM IST
  • সোম সন্ধ্যায় আচমকাই এই ছবি পোস্ট করা হয় দেবের সোশ্যাল মিডিয়া পেজ থেকে।

হাতে হাত ধরে, একে-অপরকে জড়িয়ে। ঠিক এভাবেই ধরা দিলেন টলিপাড়ার তুমুল চর্চিত জুটি তথা প্রাক্তন প্রেমিক-প্রেমিকা দেব ও শুভশ্রী। সোম সন্ধ্যায় আচমকাই এই ছবি পোস্ট করা হয় দেবের সোশ্যাল মিডিয়া পেজ থেকে। এতদিন এই জুটিকে একসঙ্গে দেখা গেলেও, এই প্রথমবার এভাবে ঘনিষ্ঠ হয়ে ছবি তুললেন দেব-শুভশ্রী, যাঁদের দেশু৭ ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। 

এদিন দুজনকেই দেখা গেল নীলচে পোশাকে। শুভশ্রী পরেছিলেন নীল রঙের সোয়েটার ও কালো প্যান্ট আর দেবের পরনে ছিল নীল রঙের শার্ট, যেটায় সুতোর কাজ করা সুন্দরভাবে। দেব ও দেবের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দুটি ছবি পোস্ট করা হয়েছে। একটা ছবিতে দেখা যাচ্ছে দেবের হাত শক্ত করে ধরে আছেন শুভশ্রী, দেব রয়েছেন নায়িকার পিছনে বসে। আর দ্বিতীয় ছবিতে শুভশ্রীকে পিছন থেকে জড়িয়ে পোজ দিয়েছেন দেব। দুজনের মুখেই হাসি। এই দুটো ছবিতেই তাঁদের মধ্যে নেই কোনও জড়তা। 

এই দুটো ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা আছে, দেশু৭-এর ফার্স্ট ডে ফার্স্ট শো-এর গোল্ডেন টিকিট পাওয়া যাবে ৫ ফেব্রুয়ারি থেকে। সিনেমা হলে গিয়ে বুক মাই শো-এর কিউআর কোড দেখাতে হবে। এই পোস্টটি শুধুমাত্র ছিল টিকিট সংগ্রহ করার বার্তা। তবে মন জয় করে নিয়েছে দেব-শুভশ্রীর এই ছবি। দেশু ভক্তরা সকলেই ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন এই জুটিকে। চলচ্চিত্র জগতে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। ১০ মাস আগেই ছবির বুকিং শুরু। দীর্ঘ ১০ বছর পর আবার দেব-শুভশ্রী জুটি ফিরছে। চলতি বছরের পুজোয় মুক্তি পাবে তাঁদের আগামী ছবি। দেশু জুটির সপ্তম ছবির টিকিট যারা অগ্রিম বুক করবে এবং প্রথম দিনের জন্য বুক করবে, তাদের জন্য দুই তারকার সইসহ গোল্ড টিকিটের ব্যবস্থা করা হয়েছে।

১৪ বছর পর ২০২৫ সালে 'ধূমকেতু' মুক্তি পাওয়ার ঘোষণায় তোলপাড় হয়েছিলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ এটাই ছিল দেব-শুভশ্রী জুটির শেষ ছবি। শুধু তাই নয়, চমক ছিল অন্য জায়গাতে। এই ছবির প্রচারেই প্রথমবার এক ফ্রেমে দেখা যায় দেব-শুভশ্রীকে। অতীতের সব মান-অভিমান ভুলে তাঁরা বাংলা ছবির স্বার্থে একে-অপরের সঙ্গে হাত মেলায়। গত বছর 'ধূমকেতু' বক্স অফিসে দারুণ হিট হয়। সব ছবিকে ছাপিয়ে যায় এই ছবি। আর তারপর থেকেই দর্শকদের দাবি ছিল যে দেব-শুভশ্রী জুটির আরও একটি ছবির। আর সেই দাবি অবশেষে পূরণ করেছেন দেব-শুভশ্রী। চলতি বছরের পুজোতেই আসছে তাঁদের নতুন ছবি। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement