Advertisement

Dev Subhashree Gossip: থমকে রয়েছে 'দেশু৭'-এর প্রমোশন, শুভশ্রীর সঙ্গে কেন কথা বলতে ভয় পাচ্ছেন দেব?

প্রসঙ্গত, দেশু৭-এর জন্য আবার একসঙ্গে শ্যুটিং করতে দেখা গিয়েছে দেব ও শুভশ্রীকে। লাদাখেও রোম্যান্টিক গানে দেব-শুভশ্রীর রসায়ন তাঁদের অতীত সময়কে আবার ফিরিয়ে এনেছে। একসময় চুটিয়ে প্রেম করতেন দেব-শুভশ্রী। রিল ও রিয়্যাল লাইফে তাঁদের জুটি ছিল এক নম্বর। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়।

দেব-শুভশ্রীদেব-শুভশ্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2026,
  • अपडेटेड 12:49 PM IST
  • দেশু৭-এর টিজার ও গান সামনে আসার পর থেকেই শোনা যাচ্ছিল যে রাজ-শুভশ্রীর মধ্যে নাকি দুরত্ব বেড়েছে।

দেব-শুভশ্রীর দেশু৭ নিয়ে বছরের শুরু থেকেই চর্চা তুঙ্গে। বহু বছর পর পর্দার হিট জুটি কামব্যাক করছেন। তারওপর দেব-শুভশ্রী প্রাক্তনও বটে। তাই তাঁদের নিয়ে আলোচনা, গসিপ থাকবে না, সেটা কী করে হয়। দেশু৭-এর টিজার ও গান সামনে আসার পর থেকেই শোনা যাচ্ছিল যে রাজ-শুভশ্রীর মধ্যে নাকি দুরত্ব বেড়েছে। শুধু তাই নয়, দেব-শুভশ্রীকে নিয়েও কম মুখরোচক আলোচনা হয়নি। আর এইসব বিষয়গুলি প্রভাব পড়ছে দেশু৭-এর ওপর। এবার এক অনুষ্ঠানে গিয়ে সরাসরি এই বিষয়ে মুখ খুললেন দেব। 

প্রমোশন করছেন না দেব
এক অনুষ্ঠানে এসে দেব বলেন, 'আমি দেশু৭-এর প্রমোশনেই বেরচ্ছি না। কারণ প্রমোশন করতে গেলে প্রথম প্রশ্ন ডিভোর্স, এটা, ওটা নিয়ে কথা বলছে, কেউ ছবি নিয়ে কথা বলছে না। দেব প্রথমবারের জন্য পরিচালক, এই ক্যানভাসটা তো দাঁড় করিয়েছি, কেউ এটা নিয়ে আলোচনা করছে না। কবে শেষ বাংলা সিনেমার শ্যুট হয়েছে লাদাখে, সেটা নিয়ে কেউ কথা বলছেন না।' দেব আরও বলেন, 'সম্পর্ক ছিল একটা সময়। এখন আমরা বন্ধু হয়েছি। আর পাঁচজনের সঙ্গে যেমন কথা বলি, শুভশ্রীর সঙ্গে পাবলিকলি কথা বলতে ভয় লাগে। কে কীভাবে রিল বানাবে। আমি একটা ইভেন্টে গিয়েছি। নরমাল হাগ করছি। সেটা নিয়েও রিল বানাচ্ছে। আমরা চেয়েও নরমাল হতে পারছি না।'

ছবি সৌজন্যে: ফেসবুক

শুভশ্রী-রাজের ডিভোর্স চর্চা
প্রসঙ্গত, দেশু৭-এর জন্য আবার একসঙ্গে শ্যুটিং করতে দেখা গিয়েছে দেব ও শুভশ্রীকে। লাদাখেও রোম্যান্টিক গানে দেব-শুভশ্রীর রসায়ন তাঁদের অতীত সময়কে আবার ফিরিয়ে এনেছে। একসময় চুটিয়ে প্রেম করতেন দেব-শুভশ্রী। রিল ও রিয়্যাল লাইফে তাঁদের জুটি ছিল এক নম্বর। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু কেন ভাঙে, তার কারণ আজও অজানা। এরপর শুভশ্রী বিয়ে করেন পরিচালক রাজকে এবং দেবের জীবনে আসেন রুক্মিণী। কিন্তু তারপরও দেশু৭-এর ঘোষণার ফের যখন দেব-শুভশ্রী এক হন, তখনই শোনা যায় রাজের সঙ্গে শুভশ্রীর মনোমালিন্যের কথা। এমন শোনা যাচ্ছিল যে, তাঁরা নাকি এক ছাদের তলাতেও থাকছেন না। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

দেশু৭-এর প্রমোশন কবে থেকে?
কিন্তু সেইসব গুজবকে উড়িয়ে দিয়ে ছেলে ইউভানের জন্মদিনে শুভশ্রীকে নিয়ে রাজের আবেগঘন পোস্ট এটা বুঝিয়ে দেয় যে তাঁদের মধ্যে সবকিছু ঠিক আছে। অপরদিকে, দেবও জানিয়েছেন যে তিনি ও শুভশ্রী শুধুই এখন ভাল বন্ধু ছাড়া আর কিছুই নয়। দেব ও শুভশ্রী দুজনেই তাঁদের সিনেমা নিয়ে আশাবাদী। পুজোয় দেব-শুভশ্রীকে একসঙ্গে পেতে চলেছেন দর্শকেরা। তবে কবে থেকে দেশু৭-এর প্রমোশন শুরু হবে, তা নিয়ে দেব এখনও কিছু জানাননি।   

Read more!
Advertisement
Advertisement