Advertisement

Dev-Swarup Biswas: গিল্ডের সদস্যপদ পেলেন দেব, অখুশি ফেডারেশন সভাপতি স্বরূপ?

দেব বনাম ফেডারেশন-এর ঠান্ডা লড়াই বহুদিনের। ফেডারেশনের বিরুদ্ধে বহু কথাই বলেছেন অভিনেতা-প্রযোজক দেব। তার পাল্টা জবাবও দিয়েছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এই তর্ক-বিতর্কের মাঝেই অভিনেত-প্রযোজক ও সাংসদের পর এবার নতুন দায়িত্ব পেলেন টলিপাড়ার 'রঘু ডাকাত'।

দেব-স্বরূপ বিশ্বাসদেব-স্বরূপ বিশ্বাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Mar 2026,
  • अपडेटेड 11:57 AM IST
  • দেব বনাম ফেডারেশন-এর ঠান্ডা লড়াই বহুদিনের।

দেব বনাম ফেডারেশন-এর ঠান্ডা লড়াই বহুদিনের। ফেডারেশনের বিরুদ্ধে বহু কথাই বলেছেন অভিনেতা-প্রযোজক দেব। তার পাল্টা জবাবও দিয়েছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এই তর্ক-বিতর্কের মাঝেই অভিনেত-প্রযোজক ও সাংসদের পর এবার নতুন দায়িত্ব পেলেন টলিপাড়ার 'রঘু ডাকাত'। ফেডারেশন গিল্ডের সদস্য হলেন তিনি। সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সাম্মানিক সদস্যপদ দেওয়া হয়েছে অভিনেতাকে। দেব সেই সদস্যপদ গ্রহণ করেছেন, তা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন ইন্ডাস্ট্রির ব্যস্ত অভিনেতা। 

প্রসঙ্গত, এই গিল্ডও ফেডারেশনের আওতায় রয়েছে। ফলে এই প্রথমবার কোনও অভিনেতা, প্রযোজক ফেডারেশনের সদস্যপদ পেলেন। সোশ্যাল মিডিয়ায় গিল্ডের সম্পাদক  মহম্মদ হাসানুজ্জামান সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বিগত ২০ বছর ধরে বাংলা চলচ্চিত্রে আপনার অনন্য অবদান ও কৃতিত্ব আমাদের সকলের জন্য গর্বের বিষয়। আমাদের সংস্থার সদস্যপদ গ্রহণ করে এবং আপনার মতো একজন কৃতি ও খ্যাতিমান ব্যক্তিত্ব, আমাদের সংস্থার সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আপনার এই সম্মতিতে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।'

দেব এই পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমাকে এই সম্মান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি চাই আরও অনেক বাংলা সিনেমা তৈরি হোক এবং আমাদের টেকনিশিয়ানরা আরও বাংলার ও বাইরের কাজের সুযোগ পাক।' এর অর্থ হল আনুষ্ঠানিকভাবে গিল্ডের সদস্যপদ পেয়ে গেলেন অভিনেতা দেব। ফেডারেশনের আওতায় থাকা গিল্ড বহুদিন ধরেই চাইছিলেন দেব তাঁদের সঙ্গে যুক্ত হোক। যদিও বিষয়টি খুব একটা ভাল নজরে দেখছেন না ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। 

তিনি এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে বলেন যে সাধারণত কোনও গিল্ড বা সরাসরি ফেডারেশনের সদস্য হতে পারে না কোনও অভিনেতা বা প্রযোজক। তবে গোটা বিষয়টি নিয়ে সেভাবে কিছুই জানেন না সভাপতি। এটা পুরোপুরি তর্ক সাপেক্ষ একটা বিষয় বলে তিনি এখনই কোনও মন্তব্য করতে চান না। প্রসঙ্গত, দেবের সঙ্গে এর আগে স্বরূপ বিশ্বাসের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। টেকনিশিয়ানদের স্বাস্থ্য সাথী কার্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তর্জা। দেবের বক্তব্য ছিল, স্বরূপ বিশ্বাস স্বাস্থ্য সাথীর বিরোধীতা করছেন। তবে নিজের সপক্ষে যুক্তি দিয়ে ফেডারেশন সভাপতি জানিয়েছিলেন যে, তিনি বিরোধীতা করেননি, বরং একটি বিকল্প প্রকল্পের ব্যবস্থা করেছিলেন টেকনিশিয়ানদের স্বার্থেই। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement