Advertisement

'প্রথম বাড়ি, গাড়ি...', দেবের সবকিছু প্রথমের সাক্ষী শুভশ্রী, VIRAL VIDEO

'দাদাগিরি সিজন ১১' প্রথম থেকেই চর্চায় ছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলিয়ে দেবের সঞ্চালক হিসাবে নতুন সফরের শুরুতেও সাক্ষী থাকলেন সেই শুভশ্রী। দাদাগিরির নতুন সিজনের গ্র্যান্ড ওপেনিং জমজমাট হয়ে উঠেছিল, তা বলাই বাহুল্য।

দেব-শুভশ্রীদেব-শুভশ্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 1:24 PM IST
  • পর্দায় দেব-শুভশ্রী আসলেই এক অন্যরকম উত্তেজনার সৃষ্টি হয়।

পর্দায় দেব-শুভশ্রী আসলেই এক অন্যরকম উত্তেজনার সৃষ্টি হয়। গত বছর দেব-শুভশ্রীর পুনর্মিলনে আনন্দের জোয়ারে ভেসেছিল ভক্তকুল। তাঁদের 'ধূমকেতু' বক্স অফিসে রেকর্ড গড়েছিল। প্রাক্তন জুটির পুনর্মিলনে তাঁদের ভক্ত-অনুরাগীদের মধ্যে আলাদা উন্মাদনা কাজ করেছিল। 'ধূমকেতু'র সাফল্য দেখার পরই 'দেশু'কে ফের বড়ুপর্দায় দেখা যাবে পুজোর সময়। আর তার আগেই দেব-শুভশ্রীর ম্যাজিক দেখা গেল 'দাদাগিরি সিজন ১১'-এর গ্র্যান্ড ওপেনিংয়ে। দুজনের রংমিলান্তি পোশাক, একসঙ্গে ডান্স সবটাই মন ছুঁয়ে গেল এদিন। আর শুভশ্রী স্পষ্ট জানিয়ে দিলেন দেবের সবকিছুর প্রথম সাক্ষী নায়িকা।     

দেবের নতুন সফরে সঙ্গী শুভশ্রী
'দাদাগিরি সিজন ১১' প্রথম থেকেই চর্চায় ছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলিয়ে দেবের সঞ্চালক হিসাবে নতুন সফরের শুরুতেও সাক্ষী থাকলেন সেই শুভশ্রী। দাদাগিরির নতুন সিজনের গ্র্যান্ড ওপেনিং জমজমাট হয়ে উঠেছিল, তা বলাই বাহুল্য। 'দাদাগিরি'র প্রোমোতেই 'দেশু' জুটির ঝলকে দর্শকের অ্যাড্রিনাল রাশ ছিল একেবারে তুঙ্গে। শুভশ্রীর সামনেই দেবের স্বীকারোক্তি, “তোমার আসাতে এই মঞ্চে কোথাও একটা সাহস, তৃপ্তি, শান্তি পেলাম। সেই সঙ্গে 'দেশু৭'-এ শুভশ্রীর হ্যাঁ বলা নিয়েও কৃতজ্ঞতা জানিয়েছেন দেব। নতুন দাদা বলেন, তোমাকে ফোন করা, হ্যাঁ বলা সবটাই আমার কাছে বিরাট প্রাপ্তি।

দেব-শুভশ্রীর কথোপকথন ভাইরাল
দেবের প্রশংসা পেয়ে হাসি আর ধরে না লেডি সুপারস্টারের। দেবের চোখে চোখ রেখে অকপটে বললেন, তোমার প্রায় সবকিছুর প্রথম সাক্ষী আমি। প্রথম গাড়ি, প্রথম প্রযোজনা, প্রথম পরিচালনা...। সঙ্গে সঙ্গে দেবের সংযোজন, প্রথম বাড়ি, গাড়ি, প্রোডাকশন, ডিরেকশন আর আজ প্রথম…। দুজনের এই কথোপকথন ততক্ষণে দর্শকদের মধ্যে অন্য অনুভূতির সঞ্চার করেছে। প্রাক্তন জুটির এই কথোপকথনের ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। শুভশ্রী দেবের নতুন সফরে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। দেব-শুভশ্রীর এই কেমিস্টি দাদাগিরির নতুন সিজনকে আরও সিজলিং করে তুলেছিল। 

'মালা রে' গানে নাচ দেব-শুভশ্রীর
এক মঞ্চে যখন দেব-শুভশ্রী তখন 'মালা রে' গানের সেই 'আইকনিক' স্টেপ ছাড়া ‘দাদাগিরি’র উদ্বোধন তো অসম্পূর্ণ। তাই গানের তালে জমিয়ে নাচের সঙ্গে পরস্পরের উষ্ণ আলিঙ্গন উদ্বোধনী অনুষ্ঠানের 'ইউএসপি' তা বললে অত্যুক্তি হবে না। এই মুহূর্তে দেব ও শুভশ্রী দুজনেই ব্যস্ত 'দেশু৭' শ্যুটিং নিয়ে। এই সিনেমার মাধ্যমে দেবের পরিচালনায় প্রথম পা রাখা। দুর্গাপুজোর সময় এই ছবি মুক্তি পাবে। তার ওপর দাদাগিরি শোয়ের দায়িত্ব, সব মিলিয়ে দেবের দম ফেলার ফুরসৎ এই বছরও যে নেই তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement