Advertisement

Dev Subhashree: দেবকে আশীর্বাদ করছেন শুভশ্রী, কী বললেন নায়ক? VIRAL VIDEO

ভিডিওতেই শুভশ্রীকে বলতে শোনা যায় যে তিনি দেশু ৭ নিয়ে ভীষণ উচ্ছ্বাসিত। একসঙ্গে এত বছর পর কাজ করছি এটার চেয়েও বেশি ভাল লাগছে দেব এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছে, বলেন শুভশ্রী।

দেব-শুভশ্রীদেব-শুভশ্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jun 2026,
  • अपडेटेड 2:08 PM IST
  • ভিডিওতেই শুভশ্রীকে বলতে শোনা যায় যে তিনি দেশু ৭ নিয়ে ভীষণ উচ্ছ্বাসিত।

'দেশু ৭' ঘোষণার পর থেকেই দেব-শুভশ্রীকে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। এই বছরে দেবের বড় বাম্পার চমক 'দেশু ৭'। রবিবার এই ছবির মহরৎ হয়ে গিয়েছে আর সোমবার থেকে শুরু হয়ে গেছে এই ছবির শ্যুটিং। রবিবারের অনুষ্ঠানে দেব ও শুভশ্রী একেবারে রং মিলিয়ে সাদা পোশাকে ধরা দিলেন। আড্ডা থেকে পুজো, প্রাক্তন জুটির খুনসুটি সবটা ধরা পড়েছে মহরৎ-এর দিন। মঙ্গলবার দেবের প্রযোজনা সংস্থা থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেব-শুভশ্রীর দুষ্টুমি, আড্ডা সবটা ধরা পড়েছে। 

ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবি পরে হাতজোড় করে হাঁটু গেড়ে ঠাকুরের সামনে বসে রয়েছেন দেব আর সামনে দাঁড়িয়ে শুভশ্রী। দেব হঠাৎ করেই বলে ওঠেন, ছবির অ্যাঙ্গেলটা দেখে যদি মনে হয়েছে আমি ওর পা পড়ছি, খুব খারাপ হবে। আর দেবের এই কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি শুভশ্রী। প্রাণখুলে হাসতে হাসতেই দেবের দিকে মজার ছলে আশীবার্দের হাত তোলেন তিনি। এদিন পুজোর পর শুভশ্রীর হাতেই ছবির শুভ মহরৎ হয়। 

ভিডিওতেই শুভশ্রীকে বলতে শোনা যায় যে তিনি দেশু ৭ নিয়ে ভীষণ উচ্ছ্বাসিত। একসঙ্গে এত বছর পর কাজ করছি এটার চেয়েও বেশি ভাল লাগছে দেব এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছে, বলেন শুভশ্রী। দেবও বলেন যে শুভশ্রীর সঙ্গে কাজ করতে পেরে তিনিও খুবই উচ্ছ্বসিত। এর সঙ্গে দেব এও জানান যে একপ্রকার রেগে গিয়েই নাকি দেশু ৭ করার সিদ্ধান্ত নেন। আসলে এই ছবির ঘোষণার আগে দেব ও শুভশ্রীর মধ্যে কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল, যা মিটে যায় পরমব্রতর ছেলের অন্নপ্রাশনের দিন। এরপরই দেব সেখানেই শুভশ্রীকে তাঁর সঙ্গে কাজ করার প্রস্তাব দেন এভং শুভশ্রীও রাজি হয়ে যান। এরপরই দেশু ৭-এর ঘোষণা। 

এই ছবিতেই বহুদিন পর দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। এছাড়াও রয়েছেন রজতাভ দত্ত। তবে এখনও এই ছবির নাম ঘোষণা হয়নি। তাই আপাতত দেশু ৭ নামেই এই সিনেমা জনপ্রিয়তা পেয়েছে। দেব এই ভিডিওর শেষে বলেন, সবকিছু ঠিক থাকলে এই পুজোতেই মুক্তি পাবে দেশু ৭। ইতিমধ্যেই এই সিনেমার টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। পুজোতে দর্শকদের কাছে বড় উপহার দেব-শুভশ্রীর এই ছবি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement