Advertisement

Dhurandhar 2-তে অভিনয় করেছেন প্রধানমন্ত্রী মোদী? হলে গিয়ে অবাক দর্শকরা

রণবীর সিং আর সঞ্জয় দত্তের অভিনয় দেখতে গিয়ে অবাক দর্শকরা। ধুরন্ধুর ২-এর দু'টি সিনে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে কি আদিত্য ধর পরিচালিত রেকর্ড ব্রেকিং এই সিনেমার সিক্যুয়েলে অভিনয় করলেন নমো? জেনে নিন সত্যিটা...

ধুরন্ধর ২-তে নরেন্দ্র মোদী? ধুরন্ধর ২-তে নরেন্দ্র মোদী?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 4:07 PM IST
  • ধুরন্ধুর ২-এর দু'টি সিনে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে
  • এই সিনেমার সিক্যুয়েলে অভিনয় করলেন নমো?
  • হলে গিয়ে অবাক হলেন দর্শকরা

ধুরন্ধর ২ দেখতে গিয়ে চমকে উঠছেন দর্শকরা। বড়পর্দায় রণবীর সিং, সঞ্জয় দত্তের অভিনয় দেখতে দেখতে পপকর্নে চিবোতে গিয়ে মুখ হাঁ! স্ক্রিনে ভেসে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা-ও আবার একবার নয়, দু-দু'টি দৃশ্যে দেখা গেল তাঁকে। প্রথম দিনেই বক্স অফিসে ধামাকা করে দেওয়া এই সিনেমার অন্যতম চর্চিত বিষয় এখন প্রধানমন্ত্রীর ক্যামিও। সত্যিই কি ধুরন্ধুর ২-তে অভিনয় করেছেন নমো?

স্পয়লার অ্যালার্ট!
ছবির সিক্যুয়েলে আধুনিক ভারতের ২টি গুরুত্বপূর্ণ মুহুর্ত দেখানো হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভাষণ দিতে দেখা যাচ্ছে। প্রথমটি ২০১৪ সালে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান এবং দ্বিতীয়টি ২০১৬ সালের নোটবন্দি ঘোষণার সময়ে জাতির উদ্দেশে ভাষণ। দু'টিই টেলিভিশনের মাধ্যমে প্রদর্শিত হয়েছে ধুরন্ধর ২-তে। 

দেশজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে ধুরন্ধর ২ দেখতে গিয়ে স্ক্রিনে নরেন্দ্র মোদীকে দেখে দর্শকরা উচ্ছ্বসিত হয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়াতেও এরকম বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দর্শকরা চিৎকার, শিস, হাততালি এবং স্লোগানে থিয়েটার মুখরিত করে তুলেছেন। 

একজন নেটিজেন এক্স হ্যান্ডলে লিখেছেন, 'মোদীজি স্ক্রিনে আসতেই গোটা সিনেমা হল হুইসেল, হাততালিতে ফেটে পড়ল। এটাই প্রমাণ করে তাঁর জনপ্রিয়তা কতটা।' আরও একজন লেখেছেন, 'গতকাল সিনেমা হলে বিশাল হাততালি পড়েছে। কারণ একজনই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।'

তবে কয়েক জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ধুরন্ধর ২-তে নোটবন্দির ইস্যু দেখানো নিয়ে আপত্তি জানিয়েছেন। 

ছবিটি মুক্তির আগেই অবশ্য একাধিক বিতর্কের মধ্যে পড়েছিল। CBFC ছবিটিকে 'A' সার্টিফিকেট দেওয়ার আগে একাধিক কাটের পরামর্শ দিয়েছিল। 

ধুরন্ধর ২-এর সিক্যুয়েল এই ছবি, যেখানে মুখ্য ভূমিকায় আবারও কাঁপিয়ে দিয়েছেন রণবীর সিং। অধিকাংশ দর্শকেরই মত এমনটা। এছাড়াও অভিনয়ের দাপট দেখিয়েছেন, রাকেশ বেদি, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং সারা অর্জুন।

প্রথম ছবিটি বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় হিট হিসেবে রেকর্ড করেছে। যা বিশ্বব্যাপী প্রায় ১৩০০ কোটি টাকা আয় করেছে বলে জানা গিয়েছে। সিক্যুয়েলটি ১৯ মার্চ একাধিক ভাষায় প্যান ইন্ডিয়ায় মুক্তি পেয়েছে। মুক্তির আগের দিন পেইড প্রিভিউ থেকেই ৫২ কোটি টাকার আয় করেছে ধুরন্ধর ২। মুক্তির এক দিনের মধ্যেই সমস্ত রেকর্ড ভেঙে ২০০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে বক্স অফিস থেকে আয়। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement