Advertisement

Dhurandhar 2: 'হামজা' এ বার আরও খতরনাক, 'Dhurandhar 2' টিজার চলে এল, কেমন?

'ধুরন্ধর' যাঁরা দেখেছেন তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন কবে এর দ্বিতীয় অংশ আসবে। মঙ্গলবার সেই প্রতীক্ষার অবসান হল। 'ধুরন্ধর ২'-এর প্রথম ঝলক অবশেষে সামনে এল। আর সিক্যুয়েলও যে প্রথম ছবির মতোই টানটান উত্তেজনায় ভরপুর, তা বলার অপেক্ষা রাখে না।

ধুরন্ধর ২ টিজারধুরন্ধর ২ টিজার
Aajtak Bangla
  • মুম্বই,
  • 03 Feb 2026,
  • अपडेटेड 1:09 PM IST
  • ২০২৫ এর শেষের দিকে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর বক্সঅফিসে ঝোড়ো ব্যাটিংয়ের কথা আলাদা করে উল্লেখ করার কিছু নেই।

'ধুরন্ধর' যাঁরা দেখেছেন তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন কবে এর দ্বিতীয় অংশ আসবে। মঙ্গলবার সেই প্রতীক্ষার অবসান হল। 'ধুরন্ধর ২'-এর প্রথম ঝলক অবশেষে সামনে এল। আর সিক্যুয়েলও যে প্রথম ছবির মতোই টানটান উত্তেজনায় ভরপুর, তা বলার অপেক্ষা রাখে না। পরিচালক আদিত্য ধর ধুরন্ধর-এর সিক্যুয়েলেও যে মারকাটারি অ্যাকশন রেখেছেন, তা টিজারেই একেবারে স্পষ্ট। 

২০২৫ এর শেষের দিকে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর বক্সঅফিসে ঝোড়ো ব্যাটিংয়ের কথা আলাদা করে উল্লেখ করার কিছু নেই। মুক্তির পর থেকেই তুমুল সাফল্যের মুখ দেখেছে রণবীর সিংয়ের এই ছবি। যা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। ব্যবসা করেছে বিশ্বব্যাপী। খাতায় কলমে সেই ব্যবসার অঙ্ক ১৩০০ কোটি। সেই সাফল্যের রেশ কাটতে  মতো ধুনা কাটতেই এবার এর সিক্যুয়েলের টিজার প্রকাশ্যে। নেটফ্লিক্সে এই ছবি ইতিমধ্যেই এসে গিয়েছে, পাকিস্তানেও এই ছবি ট্রেন্ডে রয়েছে। প্রতিশ্রুতি মতো ধুরন্ধর ২-এর টিজার দুপুর ১২: ১২-তে প্রকাশ্যে আসে। 

প্রথম ঝলক সামনে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই এই ধুরন্ধর ২-এর চর্চা তুঙ্গে। তবে এই টিজারে নতুন কিছু সেভাবে দেখা যায়নি। শুধু একটা-দুটো দৃশ্য একটু আলাদা। টিজারে প্রথম পার্টের শেষ হওয়া গল্পের ঝলক দেখানো হয়েছে। শের-ই-বালোচ রহমাত ডাকাইত (অক্ষয় খান্না)-কে মেরে ফেলার পর কীভাবে হামজা আলি (রণবীর সিং) গোটা শহরে নিজের রাজত্ব কায়েম করেন, কীভাবে জসকিরত সিং রঙ্গী হামজা হয়ে উঠলেন...তার পুরোটা খোলসা হবে এই দ্বিতীয় ভাগে। ধুরন্ধর ২ ঠিক কেমন হবে, তার কিছুটা আভাস টিজারেই রয়েছে। অ্যাকশনের ত্রিপল ডোজ রয়েছে এই সিনেমায়, যা দর্শকদের লোম খাঁড়া করে দিতে পারে। এই সিক্যুয়েলের টিজার সামনে আসার পর তা কবে মুক্তি পাচ্ছে, এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। 

খুব একটা বেশিদিন অপেক্ষা করতে হবে না। ধুরন্ধুর ২ মুক্তি পাবে ১৯ মার্চ। এই সিক্যুয়েলে হামজার পাকিস্তানের সিক্রেট মিশনের ওপর বেশি ফোকাস করা হয়েছে। দ্বিতীয় পার্টে জানা যাবে হামজার আসল পরিচয় কী। অজয় সান্যাল (আর মাধবন) কেন এবং কীভাবে হামজা বানিয়ে জসকীরতকে পাকিস্তানে পাঠালেন, এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ধুরন্ধর সিক্যুয়েলে। টিজারেরআগে রণবীরের ভাগ করে নেওয়া ছবির পোস্টারে দেখা যাচ্ছে আগের ছবির মতোই ‘ধুরন্ধর’ লুকে। পোস্টারে লেখা ‘রিভেঞ্জ’, অর্থাৎ নতুন করে যে এই সিক্যুয়েলে ফের মারকাটারি অ্যাকশন অবতারে ধরা দেবেন রণবীর, তা নতুন করে বলার কিছু নেই। আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। যা মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষাতে।

Advertisement

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ অভিনয় করছেন রণবীরের পাশাপাশি সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন প্রমুখ। উল্লেখ্য, গত ডিসেম্বরে সিনেমাহলে বিজয়রথ ছুটিয়ে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। যদিও মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হওয়ার জেরে ৯০ কোটির ক্ষতি হয়েছিল এই ছবির। তবে সম্প্রতি নেটফ্লিক্সের হাত ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে মুক্তির আলো দেখেছে ‘ধুরন্ধর’। ছবিতে পাকিস্তানের প্রাচীন শহর লিয়ারির গ্যাংস্টারদের বাড়বাড়ন্ত এবং এক ভারতীয় গুপ্তচরের সেই গোষ্ঠীগুলিকে নিকেশ করার কাহিনি তুলে ধরেছেন পরিচালক আদিত্য ধর। ‘হামজা আলি’ রণবীর সিংয়ের সেই মিশন বর্তমানে বিশ্বজুড়ে প্রশংসা কুড়োচ্ছে।

Read more!
Advertisement
Advertisement