Advertisement

'Dhurandhar 2' কেমন? দু'দিনেই আড়াইশো কোটি ছোঁয়ার পথে, 'হামজা' দাপট কলকাতাতেও

'ধুরন্ধর'-এর মতোই ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ও যে বক্স অফিসে ঝড় তুলবে, এ কথা জানা কথাই ছিল। আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত ধুরন্ধর ২ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নজির গড়েছে। দেশজুড়ে ২১,৭২৮টি শো থেকে, ছবিটি ১০২.৫৫ কোটি টাকা আয় করে বলিউডের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড দখল করেছে।

ধুরন্ধর ২ধুরন্ধর ২
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 11:29 AM IST
  • 'ধুরন্ধর'-এর মতোই ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ও যে বক্স অফিসে ঝড় তুলবে, এ কথা জানা কথাই ছিল।

'ধুরন্ধর'-এর মতোই ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ও যে বক্স অফিসে ঝড় তুলবে, এ কথা জানা কথাই ছিল। আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত ধুরন্ধর ২ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নজির গড়েছে। দেশজুড়ে ২১,৭২৮টি শো থেকে, ছবিটি ১০২.৫৫ কোটি টাকা আয় করে বলিউডের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড দখল করেছে। দেশের প্রতিটি রাজ্যের মতো কলকাতাতেও ধুরন্ধর ২-এর ভাইরাল জ্বরে আক্রান্ত শহরবাসী।

একে তো শহরজুড়ে এখন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বাংলা ছবি মুক্তি বলতে শুধুই অরিন্দম শীলের কর্পূর। যেখানে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, সাহেব চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এই ছবির সঙ্গেই মুক্তি পায় রণবীর সিংয়ের ধুরন্ধর ২। খুব স্বাভাবিকভাবেই কলকাতায় এই ছবি ঝড় তুলতে খুব বেশি সময় নেয়নি। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে অনেকেই উপস্থিত হয়েছিলেন শহরের একাধিক প্রেক্ষাগৃহে। তাই এটা বলাই চলে শুধু মাত্র একটা বাংলা ছবির উপস্থিতিতে কার্যত খোলা মাঠে গোল দিয়েছে ধুরন্ধর ২। এমনিতেই যাঁরা ধুরন্ধর দেখেছেন, তাঁরা ধুরন্ধর ২ দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাই মুক্তি পেতেই হুড়মুড়িয়ে শহরের সব হলে ভিড় জমিয়েছেন দর্শকেরা। 

প্রথম দিনের ১০০ কোটির রেকর্ড ব্রেকিং ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনেও এর দাপট অব্যাহত। sacnilk.com-এর মতে, মাত্র দু'দিনে ভারতের বক্স অফিসে এই ছবির নেট কালেকশন ২৪০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রথম দিন ( পেইড প্রিভিউ-সহ) প্রায় ১৪৫ কোটি টাকা। দ্বিতীয় দিন (শুক্রবার)ও এই ছবি আয় করেছে প্রায় ৯৭ কোটি টাকা। এই অবিশ্বাস্য আয়ের মাধ্যমে ‘ধুরন্ধর ২’ মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ (War 2)-এর লাইফটাইম কালেকশনকে (২৩৬ কোটি টাকা) টপকে গেল।

শুধু ভারত নয়, বিশ্বজুড়েও এই ছবির ক্রেজ তুঙ্গে। গ্লোবাল বক্স অফিসে ছবিটির গ্রস কালেকশন ইতিমধ্যেই ৩৩০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে এটি শাহরুখের ‘জওয়ান’ এবং অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর মতো মেগা ব্লকবাস্টার ছবিগুলোর দু'দিনের রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। সামনেই শনি ও রবিবার এবং ইদের আমেজ থাকায় ট্রেড বিশেষজ্ঞরা মনে করছেন প্রথম সপ্তাহান্তেই ছবিটি ৫০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে।

Advertisement

কলকাতায় এই ছবি দেখার উন্মাদনা ছিল ব্যাপক। চার ঘণ্টার এই ছবি দেখতে একেবারেই বোর লাগেনি তাদের। একঘেয়েমি লাগা তো দূর, মাঝে যে উঠে যাবেন, এমন ইচ্ছে হয়নি তাদের। সকলের মুখে একটা কথা, প্রথম ভাগ যেমন ছিল, দ্বিতীয় ভাগ তার থেকেও বেশি ভাল। দর্শকদের কথায়, একেবারে পয়সা উসুল ছবি ধুরন্ধর ২। 

Read more!
Advertisement
Advertisement