Advertisement

Prabhat Roy: নববর্ষের দিন টলিপাড়ায় সুখবর, দাদু হলেন পরিচালক প্রভাত রায়, নাতি না নাতনি?

দাদু হলেন পরিচালক প্রভাত রায়। পরিচালকের মেয়ে একতা ভট্টাচার্য ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বাংলা নববর্ষের দিন এমন সুখবর পেয়ে বেশ খুশি পরিচালক। নিজের সোশ্যাল মিডিয়া পেজে প্রভাত রায় এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

দাদু হলেন প্রভাত রায়দাদু হলেন প্রভাত রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2026,
  • अपडेटेड 10:27 AM IST
  • দাদু হলেন পরিচালক প্রভাত রায়।

দাদু হলেন পরিচালক প্রভাত রায়। পরিচালকের মেয়ে একতা ভট্টাচার্য ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বাংলা নববর্ষের দিন এমন সুখবর পেয়ে বেশ খুশি পরিচালক। নিজের সোশ্যাল মিডিয়া পেজে প্রভাত রায় এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, রায়বাঘিনী এসেছে তাঁদের ঘরে। জানা গিয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। 

নতুন বছরের শুরুতেই প্রভাত রায় কন্যা একতা জানিয়েছিলেন যে তিনি প্রেগন্যান্ট। খুব শীঘ্রই তাঁদের ঘরে খুদে অতিথি আসতে চলেছে। ইংরাজি নতুন বছরে এই খবর দেওয়ার পর বাংলার নতুন বছরে কন্যা সন্তানের জন্ম দিলেন একতা। টলিপাড়ার পরিচিত মুখ একতার কাজের যোগসূত্র টলিউড থেকে শুরু করে বলিউডেও। তাঁর হাতের ছোঁয়ায় ভাষা পায় সিনেমা, কল্পনার তুলির টানে ছবির গল্প পৌঁছে যায় প্রত্যেক মানুষের কাছে। সোশ্যাল মিডিয়ায় দাদু প্রভাত রায় একটি কার্ড শেয়ার করেছেন। যেখানে একটি ছোট্ট মেয়ে ঘোড়ায় চড়ে রয়েছেন। কার্ডে লেখা রায়বাঘিনী এলো ঘরে। ক্যাপশনে প্রভাত রায় লেখেন, নববর্ষের শ্রেষ্ঠ উপহার, জীবনের শ্রেষ্ঠ উপহার। দাদু হলাম, আয়ু আরেকটু বাড়লো। নাতনি চেয়েছিলাম, উপরওয়ালা আশা পূরণ করে। 

একতার স্বামী অর্ণেশ মিত্র কর্মসূত্রে থাকতেন হায়দরাবাদে। একতার কর্মক্ষেত্র মূলত কলকাতা। পাশাপাশি, কলকাতায় রয়েছেন তাঁর 'বাবি' প্রভাত রায়। একতাকে গোটা বছরই যাতায়াত করতে হয় হায়দরাবাদ আর কলকাতায়। তবে বর্তমানে শহরেই রয়েছেন একতা। নাতনি হওয়ায় স্বাভাবিকভাবে ভীষণ খুশি প্রভাত রায়। একতা জনপ্রিয়তা লাভ করেছেন পোস্টার ডিজাইনিং-এ। টলিউডের পরিচালক প্রযোজকদের নিজেদের সিনেমার পোস্টার তৈরি করার জন্য প্রথম পছন্দ এখন একতাই। তবে কেবল টলিউডে নয়, একতা কাজ করেছেন বলিউডেও।

বহু বছর পর ফের পরিচালনায় ফিরছেন প্রভাত রায়। বড়পর্দায় আনতে চলেছেন বলাই। তবে ছবিটি হবে স্বল্পদৈর্ঘ্যের। সেই সিনেমার চিত্রনাট্যের কাজ করছেন একতা। পাশাপাশি করছেন প্রযোজনার কাজ ও। কিছুদিন আগেই একতার সাধের অনুষ্ঠানও হয়েছে ঘটা করে। মঙ্গলবারই হাসপাতালে ভর্তি হন প্রভাত-কন্যা একতা। আর বাংলা নববর্ষের দিনই সুখবর এল রায় পরিবারে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement