Advertisement

Raj Subhashree Divorce Rumours: ছেলের জন্মদিনে শুভশ্রীর জন্য রাজের রোম্যান্টিক পোস্ট, জল ঢাললেন ডিভোর্স চর্চায়

দিন কয়েক ধরেই চর্চায় রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সমীকরণ। ‘দেশু ৭’ সিনেমার প্রচারের আবহে সিনেপাড়ার অন্দরমহলে ফিসফাস শোনা যায়, তারকা দম্পতির সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে! যে খবর চাউড় হতেই ‘রাজশ্রী’র অনুরাগীমহলে তোলপাড়।

রাজ-শুভশ্রী চক্রবর্তীরাজ-শুভশ্রী চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Sep 2026,
  • अपडेटेड 4:41 PM IST
  • দিন কয়েক ধরেই চর্চায় রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সমীকরণ।

বাংলা ইন্ডাস্ট্রিতে কার সম্পর্কে কখন চিড় ধরে আবার কাদের মধ্যে সম্পর্ক আরও ভাল হয়, তা বলা বড় কঠিন কাজ। এই যেমন বর্তমানে ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, রাজ-শুভশ্রী সাজানো দাম্পত্যে নাকি চিড় ধরেছে। 'দেশু৭' ছবির শ্যুটিং করতে গিয়ে দেবের সঙ্গে প্রাক্তন প্রেমিকা শুভশ্রীর ঘনিষ্ঠতা একেবারেই মানতে পারছেন না পরিচালক-স্বামী। আর তাই রাজ-ঘরণীর সঙ্গে মনোমালিন্য, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু ১২ সেপ্টেম্বর তারকা দম্পতির পুত্র ইউভানের ৬ বছরের জন্মদিনের দিন ছেলেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুভশ্রীকে নিয়েও আবেগঘন বার্তা দেন রাজ। আর এতেই পরিচালক একপ্রকার জল ঢাললেন তাঁর ও শুভশ্রীর বিচ্ছেদ-চর্চাতে। 

কী লিখলেন রাজ? ছেলে ইউভানের জন্মদিনে পরিচালক-স্বামী শুভশ্রীর উদ্দেশ্যে লিখলেন, 'শুভ জন্মদিন ইউভান। তবে একই সঙ্গে আমি তোমাকে— আমার ‘মাম্মা’কেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই! কারণ ইউভানের জন্মের সুবাদেই একজন মা হিসেবে তোমারও জন্ম হয়েছে। প্রতিদিন আমি সেই শক্তি ও ভালোবাসার প্রশংসা করি, যার মাধ্যমে তুমি শুধু আমাদের সন্তানদের বড়ই করছ না, বরং পুরো পরিবারকে একসুতোয় বেঁধেও রেখেছ। এসব কিছুই আমাকে প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়তে বাধ্য করে। আমার জীবনের সেরা উপহারের জন্য এবং আমাদের জীবনেক শক্ত ভিত গঠন করার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ।' আর এই পোস্টের মাধ্যমেই রাজ বুঝিয়ে দিলেন যে শুভশ্রীর সঙ্গে তাঁর কোনও ধরনের ঝামেলা-অশান্তি হয়নি। তাঁদের সম্পর্ক একেবারে ঠিক রয়েছে। 

এই পোস্টের পাশাপাশি রাজ আরও কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে রাজ-শুভশ্রীর সঙ্গে পুলে রয়েছেন ইউভান। ৬ বছরের জন্মদিন ইউভানের। করোনা লকডাউন চলাকালীন ২০২০ সালে প্রথমবার মা-বাবা হয়েছিলেন রাজ-শুভশ্রী। এই দম্পতি বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২০১৮ সালে। বাওয়ালির রাজবাড়িতে চার হাত এক হয়েছিল দুজনের। ছেলে হওয়ার মাসখানেক আগেই করোনায় নিজের বাবাকে হারিয়েছিলেন রাজ। তবে সেই যন্ত্রণায় খানিক হলেও প্রশমন দিয়েছিল ইউভানের জন্ম।

দিন কয়েক ধরেই চর্চায় রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সমীকরণ। ‘দেশু ৭’ সিনেমার প্রচারের আবহে সিনেপাড়ার অন্দরমহলে ফিসফাস শোনা যায়, তারকা দম্পতির সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে! যে খবর চাউড় হতেই ‘রাজশ্রী’র অনুরাগীমহলে তোলপাড়। এহেন গুঞ্জনের মাঝে যদিও বিগত কয়েকদিন সেলেবপাড়ার একাধিক অনুষ্ঠানে রাজ-শুভশ্রীর উপস্থিতি লাইমলাইট কেড়ে নেয়, এবার ছেলে ইউভানের জন্মদিনে মাখো মাখো ছবি পোস্ট করে নেটভুবনে উত্তেজনার পারদ চড়ালেন সেলেব দম্পতি। 

Advertisement

শনিবার ছেলের জন্মদিন উপলক্ষেই নেটভুবনে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন রাজ চক্রবর্তী। যেখানে সুইমিং পুলে বাবা-মায়ের মধ্যমণি হয়ে দেখা গেল রাজপুত্রকে। আরেক ফ্রেমে ছেলের গালে স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন শুভশ্রী। তবে উপলক্ষ্য যুবানের জন্মদিন হলেও অনুরাগীদের নজরে রাজ-শুভশ্রীর রসায়ন। 

Read more!
Advertisement
Advertisement