Advertisement

Raj Chakraborty Niece: প্রেমিকের সঙ্গে মিরর সেলফিতে KISS সৃষ্টির, চর্চায় রাজের 'আদুরে' ভাগ্নি

পরিচালক রাজ চক্রবর্তীর আদুরে ভাগ্নি হিসাবে পরিচিত হলেও, সৃষ্টি পাণ্ডে কিন্তু টেলিভিশনের চেনা মুখ। পার্শ্বচরিত্রে অভিনয় করে সৃষ্টি ছোটপর্দায় জনপ্রিয়তা অর্জন করেছেন। রাজ ও শুভশ্রীর বাড়ির যে কোনও অনুষ্ঠানে সৃষ্টির উপস্থিতি বেশ নজর কাড়ে।

প্রেমিকের সঙ্গে রাজের ভাগ্নির রোম্যান্টিক মুহূর্ত প্রেমিকের সঙ্গে রাজের ভাগ্নির রোম্যান্টিক মুহূর্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2026,
  • अपडेटेड 2:45 PM IST
  • পরিচালক রাজ চক্রবর্তীর আদুরে ভাগ্নি হিসাবে পরিচিত হলেও, সৃষ্টি পাণ্ডে কিন্তু টেলিভিশনের চেনা মুখ।

পরিচালক রাজ চক্রবর্তীর আদুরে ভাগ্নি হিসাবে পরিচিত হলেও, সৃষ্টি পাণ্ডে  কিন্তু টেলিভিশনের চেনা মুখ। পার্শ্বচরিত্রে অভিনয় করে সৃষ্টি ছোটপর্দায় জনপ্রিয়তা অর্জন করেছেন। রাজ ও শুভশ্রীর বাড়ির যে কোনও অনুষ্ঠানে সৃষ্টির উপস্থিতি বেশ নজর কাড়ে। রাজের দুই সন্তানের সঙ্গে বেশ ভাল ভাব অভিনেত্রীর। কিছুদিন আগেই থাইল্যান্ডে গিয়ে রোম্যান্টির মুহূর্তে ধরা দিয়েছিলেন টলিপাড়ার এই পাওয়ার কাপল। আর মামা ও মামি সেখান থেকে ফিরতেই, রাজের ভাগ্নিও থাইল্যান্ডে পাড়ি দিলেন। সঙ্গে অবশ্যই তাঁর প্রেমিক। 

সম্প্রতি অভিনেত্রী রোশনি ভট্টাচার্য ও তাঁর স্বামীর সঙ্গে থাইল্যান্ডে ভ্যাকেশনে গিয়েছেন সৃষ্টি ও তাঁর প্রেমিক। সেখান থেকেই একগুচ্ছ ছবি-ভিডিও শেয়ার করেন রাজের ভাগ্নি। আর প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করতেই নেটপাড়ায় চড়ল উষ্ণতার পারদ। সৃষ্টি তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যার মধ্যে একটি হল প্রেমিকের সঙ্গে ঠোঁটে ঠোঁট রেখে মিরর সেলফি। আর সেই ভালোবাসার মুহূর্ত নেটদুনিয়ায় পোস্ট হতেই রাজের আহ্লাদি ভাগ্নিকে নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। 

সৃষ্টির এই ছবি ও ভিডিওটি লাইক করেছেন মামি শুভশ্রীও। সৃষ্টিকে রাজের প্রযোজনা সংস্থার সিরিয়ালেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অভিনয় করতে। এছাড়াও রাজ চক্রবর্তীর সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন সৃষ্টি। তাঁর পেশাজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও এখন আলোচনা তুঙ্গে। সৃষ্টির প্রেমিকের নাম অর্ণব বিশ্বাস। বহু বছর ধরেই অর্ণবের সঙ্গে সম্পর্কে রয়েছেন সৃষ্টি। সৃষ্টি তাঁর প্রেম নিয়ে কোনও দিনই লুকোছাপা করেন না। খুল্লাম খুল্লা ছবি দেন প্রেমিকের সঙ্গে। মামা রাজ এবং মামি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের খুবই আদরের সৃষ্টি। মাঝেমাঝেই রাজ এবং শুভশ্রীর ইনস্টাগ্রামে তাঁর ছবি দেখা যায়।

ইউভান ও ইয়ালিনির সঙ্গেও দিদি সৃষ্টির সম্পর্ক বেশ ভাল।  প্রসঙ্গত, 'ফেলনা' ধারাবাহিকে প্রথম নজর কাড়েন সৃষ্টি। সম্পর্কের মামী হলেও শুভশ্রী তাঁর বন্ধুর মতোই। একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে দেদার আড্ডা, চলে সব কিছুই। 'বৌমা একঘর' ধারাবাহিকে অর্ণব ও সৃষ্টির রসায়ন নজরে এসেছিল। কিন্তু সেই সময় তাঁরা ভালো বন্ধু বলে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর প্রকাশ্যে চলে আসে তাঁদের সম্পর্ক।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement