Advertisement

Srijit Mukherji: ফেলুদা-শার্লকের পর কানাইচরণকে আনছেন সৃজিত, গোয়েন্দার চরিত্রে দেখা যাবে কাকে?

রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাইচরণ। নাম শুনেই বোঝা যাচ্ছে ইনি আদ্যোপান্তো বাঙালি এক গোয়েন্দা। এমনিতে বাঙালি মনন সর্বদাই গোয়েন্দাগিরি, রহস্য এইসবে তাঁদের কৌতুহল প্রবল। তাই তো ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি, একেনবাবু এঁদের সবার জন্ম। এঁদের মগজাস্ত্রের কাছে সব হাতিয়ারই যেন ব্যর্থ।

সৃজিতের নতুন সিনেমার ঘোষণাসৃজিতের নতুন সিনেমার ঘোষণা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2026,
  • अपडेटेड 1:25 PM IST
  • বডপর্দায় ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি, একেনবাবুদের গোয়েন্দাগিরি ইতিমধ্যেই দেখে ফেলেছেন সকলে।

বডপর্দায় ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি, একেনবাবুদের গোয়েন্দাগিরি ইতিমধ্যেই দেখে ফেলেছেন সকলে। এবার নতুন গোয়েন্দাকে নিয়ে খুব শীঘ্রই বড়পর্দায় আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এর আগে অবশ্য তাঁর হাত দিয়ে ফেলুদা ও শার্লক হোমসের দেখা গিয়েছে। এবার একেবারে নতুন গোয়েন্দা কানাইচরণকে নিয়ে ছবি তৈরির কথা ভাবছেন পরিচালক। ইতিমধ্যে সেই ঘোষণা করে দিলেন লহ গৌরাঙ্গের পরিচালক। 

রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাইচরণ। নাম শুনেই বোঝা যাচ্ছে ইনি আদ্যোপান্তো বাঙালি এক গোয়েন্দা। এমনিতে বাঙালি মনন সর্বদাই গোয়েন্দাগিরি, রহস্য এইসবে তাঁদের কৌতুহল প্রবল। তাই তো ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি, একেনবাবু এঁদের সবার জন্ম। এঁদের মগজাস্ত্রের কাছে সব হাতিয়ারই যেন ব্যর্থ। বিদেশি গোয়েন্দাদের পাশাপাশি নিখাদ বাঙালি গোয়েন্দারাও বরাবর মন জয় করে নিয়েছেন। শুক্রবার ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ সিনেমার ঘোষণার পর থেকেই দর্শকমহলে কৌতূহলের পারদ তুঙ্গে। ফেলুদার পর তাই এবার নয়া গোয়েন্দাকে নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক। 

সৃজিতের গোয়েন্দা কানাইচরণ কে হতে চলেছেন? শোনা যাচ্ছে, গোয়েন্দা কানাইচরণ হচ্ছেন যিশু সেনগুপ্ত। আর সাগরেদ সৌভিকের ভূমিকায় দেখা যাবে অনুজয় চট্টোপাধ্যায়কে। উল্লেখ্য, ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ সিনেমার সুবাদে নবমবার যিশুর সঙ্গে জুটি বাঁধছেন সৃজিত। প্রসঙ্গত, অতীতে যিশু-সৃজিতের ঠান্ডা লড়ইয়ের কথা শোনা গেলেও, সেই কঠিন বরফ গলে জল হয় লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে। যেখানে যিশুকে নিত্যানন্দর ভূমিকায় নজর কেড়েছিলেন অভিনেতা। এবার সৃজিতের হাত ধরে গোয়েন্দা কানাইচরণ হচ্ছেন যিশু।  এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দেবের ‘খাদান কিশোরী’ ইধিকা পাল এবং সৃজিতের ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরী। তাৎপর্যপূর্ণ চরিত্রে রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়রাও।

ছবি সৌজন্যে: ফেসবুক

এক সংবাদমাধ্যমকে সৃজিত জানিয়েছেন যে কানাচরণের মধ্যে আলাদা বিশেষত্ব রয়েছে। পরিচালক বই পড়ে বাঙালি এই গোয়েন্দার মেজাজ, কলকাতার সঙ্গে সম্পর্ক বোঝার চেষ্টা করেছেন। এরপরই লেখক রাজর্ষির সঙ্গে যোগাযোগ করে কানাইচরণকে বড়পর্দায় আনার কথা ভাবেন পরিচালক। এখনও কারও চরিত্র নিয়ে প্রকাশ্যে কিছু বলতে রাজি নন পরিচালক। অগাস্ট মাস থেকে ছবির শ্যুটিং শুরু করবেন সৃজিত। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘ক্যামেলিয়া প্রোডাকশন’।

Advertisement

Read more!
Advertisement
Advertisement