Advertisement

Tollywood Gossip: স্থায়ী সঙ্গীর অভাব বোধ করছেন সৃজিত, মিথিলার সঙ্গে কি ডিভোর্স হয়ে গেল?

একাধিক সম্পর্কে জড়িয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তবে কোনও সম্পর্কই বিয়ে পর্যন্ত এগোয়নি। বাংলাদেশের নায়িকা রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিয়ে করেন সৃজিত। কিন্তু বর্তমানে তাঁরা এক ছাদের তলায় থাকেন না। তাঁদের নিয়ে বিচ্ছেদ জল্পনা তুঙ্গে হলেও সেই নিয়ে মিথিলা বা সৃজিত কোনওদিনই মুখ খোলেননি।

সৃজিত-মিথিলাসৃজিত-মিথিলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Sep 2026,
  • अपडेटेड 2:17 PM IST
  • সৃজিত ও মিথিলার সম্পর্ক নিয়ে বহু আলোচনা ইন্ডাস্ট্রিতে হলেও তা নিয়ে মুখে কুলুপ পরিচালক ও তাঁর স্ত্রী মিথিলার।

পরিচালক হিসাবে তাঁর জনপ্রিয়তা কিছু কম নয়। তাঁর পরিচালিত ছবিগুলি দর্শদের মনে জায়গা করে নিয়েছে। তবে তাঁর ফিল্মি কেরিয়ার নিয়ে যত না আলোচনা হয়, তার চেয়েও বেশি আলোচনা হয়ে থাকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। একাধিক সম্পর্কে জড়িয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তবে কোনও সম্পর্কই বিয়ে পর্যন্ত এগোয়নি। বাংলাদেশের নায়িকা রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিয়ে করেন সৃজিত। কিন্তু বর্তমানে তাঁরা এক ছাদের তলায় থাকেন না। তাঁদের নিয়ে বিচ্ছেদ জল্পনা তুঙ্গে হলেও সেই নিয়ে মিথিলা বা সৃজিত কোনওদিনই মুখ খোলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সৃজিত এমন কিছু মন্তব্য করেন, যেখান থেকে তাঁর ও মিছিলার ডিভোর্স চর্চায় ফের উস্কে গেল। 

সৃজিত ও মিথিলার সম্পর্ক নিয়ে বহু আলোচনা ইন্ডাস্ট্রিতে হলেও তা নিয়ে মুখে কুলুপ পরিচালক ও তাঁর স্ত্রী মিথিলার। বিয়ের পর থেকেই দুজনের দূরত্ব ও আলাদা থাকা নিয়ে একাধিকবার উঠেছে বিচ্ছেদের গুঞ্জন। সম্প্রতি এক পডকাস্টে এসে সৃজিত জানিয়েছেন তিনি জীবনে একজন স্থায়ী সঙ্গীর অভাব বোধ করেন। আর সেই কথা বলতেই সৃজিত-মিথিলার বিচ্ছেদ জল্পনা ফের চর্চায়। পডকাস্টে এসে সৃজিত বলেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি একজন ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করছেন। সৃজিত বলেন, আমি মাঝে মাঝে জীবনে স্থায়ী সঙ্গীর অভাব বোধ করি। কখনও কখনও কাজ, গান, ক্রিকেট, বন্ধুরা আমায় সঙ্গ দেয় সেই একাকীত্ব দূর করতে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

সৃজিতের এই মন্তব্যের পরই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শুরু হয় তাহলে কি মিথিলার সঙ্গে ডিভোর্সের পথেই এগোচ্ছেন পরিচালক? যদিও তা স্পষ্ট করে কিছুই জানা যায়নি। এর পাশাপাশি সৃজিত তাঁর অতীত সম্পর্ক নিয়েও কথা বলেছেন। অতীতে সৃজিত সম্পর্কে জড়িয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং ঋতাভরীর সঙ্গে। কিন্তু সম্পর্ক ভাঙার পরও প্রাক্তনদের সঙ্গে সৃজিতের এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সৃজিত বলেন যে স্বস্তিকা ও ঋতাভরী জানেন যে তাঁদের একটা ফোনেই পরিচালক তাঁদের পাশে এসে দাঁড়াবেন। তাঁরাও সেটা মেনে চলেন। তাই স্বস্তিকা ও ঋতাভরীর সঙ্গে সৃজিতের সম্পর্ক খুবই ভাল। পরিচালকের সঙ্গে দুই অভিনেত্রীর দারুণ বন্ধুত্ব। 

Advertisement

সৃজিত-মিথিলা টলিউড তথা ঢালিউডেও চর্চিত দম্পতি। সৃজিত ও মিথিলার বিয়ের প্রায় ছয় বছর পেরিয়ে গেছে। তবে বিয়ের পর তাদের খুব একটা গুছিয়ে সংসার করতে দেখা যায়নি। মিথিলা এখন তাঁর মেয়েকে নিয়ে বাংলাদেশেই থাকছেন। আর সৃজিত কলকাতায়। মাঝে সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের চর্চা শোনা গেলেও, সেই সম্পর্কও ভেঙেছে। 

Read more!
Advertisement
Advertisement