Advertisement

Guess This Actress: কাজল কালো চোখের এই নায়িকাকে চেনেন? ইনি টেলিভিশনের সুন্দরী 'ভিলেন'

কাজল কালো চোখ। কপালে লাল টিপ। এই অভিনেত্রী টেলিভিশনে ভীষণ চেনা মুখ। একসময় ইতিবাচক চরিত্রে অভিনয় করলেও এখন তাঁকে নেতিবাচক চরিত্রেই বেশি দেখতে পাওয়া যায়।

চিনতে পারছেন এই খলনায়িকাকে?চিনতে পারছেন এই খলনায়িকাকে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 3:34 PM IST
  • এই অভিনেত্রী টেলিভিশনে ভীষণ চেনা মুখ।

কাজল কালো চোখ। কপালে লাল টিপ। এই অভিনেত্রী টেলিভিশনে ভীষণ চেনা মুখ। একসময় ইতিবাচক চরিত্রে অভিনয় করলেও এখন তাঁকে নেতিবাচক চরিত্রেই বেশি দেখতে পাওয়া যায়। একাধিক জনপ্রিয় চরিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসিত। অভিনেত্রীর চোখ ও হাসিতে পাগল নেটপাড়া। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ রকম অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। চিনতে পারছেন এই টেলি অভিনেত্রীকে?

এই অভিনেত্রীর গায়ের রং শ্যামবর্ণা, তাই তাঁকে তা নিয়েও মাঝে মধ্যে কটাক্ষের শিকার হতে হয়। তবে এগুলো নিয়ে সেভাবে ভাবেন না এই অভিনেত্রী। বরং নিজের অভিনয়ের জোরে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। তাঁর গজ দাঁতের হাসির প্রেমে মজে আট থেকে আশি। খুব অল্প সময়ের মধ্যেই এই অভিনেত্রী সকলের মন জয় করে নিয়েছেন। টেলিপাড়ায় গুঞ্জন, এই অভিনেত্রী নাকি বিবাহিত। মনের মানুষের সঙ্গে আগেই আইনি বিয়ে সেরে ফেলেছেন। 

এতক্ষণে বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। ইনি হলেন শিঞ্জিনী চক্রবর্তী। যাঁকে চিরসখা-তে দেখা যাচ্ছে নেগেটিভ চরিত্রে। অভিনেত্রী সম্প্রতি তাঁর দুটো ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁর একটু পুরো লুকস আর দ্বিতীয়টা শুধুমাত্র তাঁর কাজল কালো চোখের ছবি। চিরসখা-তে নেগেটিভ চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের বেশ রাগিয়ে দিয়েছেন তিনি। নায়িকা থেকে এই খলনায়িকার সফর অভিনেত্রী বেশ ভালই উপভোগ করেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

‘উমা’ ধারাবাহিকের মাধ্যমে আত্মপ্রকাশ ছোট পর্দায়। তবে ন'মাসের মাথায় বন্ধ হয়ে যায় সেই সিরিয়াল। খানিকটা অন্তরালেই ছিলেন পর্দার ‘উমা’ অর্থাৎ শিঞ্জিনী চক্রবর্তী। এরপর তাঁকে পঞ্চমী সিরিয়ালে দেখা যায় নেগেটিভ চরিত্রে। পঞ্চমীর পর চিরসখা সিরিয়ালেও তাঁকে খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে। মুখ্যচরিত্র থেকে পার্শ্বচরিত্রে কাজ করতে একেবারেই সমস্যা হয়নি শিঞ্জিনীর। সব ধরনের চরিত্র করতেই তিনি সাবলীল, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন অভিনেত্রী। চিরসখা সিরিয়ালে এখন তাঁকে বর্ষার চরিত্রে দেখা যাচ্ছে।   
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement