
আধা মুখ টুপিতে ঢাকা। লাল রঙের ক্রপ টপ। মেদহীন পেট ফ্লন্ট করে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা বাড়াচ্ছেন এই নায়িকা। ক্রপ টপের নীচে এক টুকরো অন্তর্বাস ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বিদেশের সি-বিচে ঠিক এভাবেই ধরা দিলেন টেলিপাড়ার এই চেনা মুখ। ছোটপর্দার এই নায়িকা হিন্দিতেও কাজ করেছেন। তবে এখন আপাতত অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের রাতের ঘুম উড়েছে।
এই অভিনেত্রীর পায়ের তলায় সর্ষে। ঘুরতে ভীষণ ভালোবাসেন এই নায়িকা। কখনও দেশে আবার কখনও বা বিদেশে, কখনও একা আবার কখনও বা বন্ধুদের সঙ্গে নিজের পছন্দের জায়গায় চলে যান অভিনেত্রী। এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন ফুকেটে। সেখান থেকেই একাধিক ছবি পোস্ট করছেন তিনি। তাঁর এই বোল্ড অবতারের ছবি ইতিমধ্যেই পারদ চড়িয়েছে নেট পাড়ায়। অভিনেত্রী মাঝে মধ্যেই তাঁর সাহসী অবতারের ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়া পেজে।
অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী জনপ্রিয় ভ্লগারও। নিজের ডেইলি ভ্লগ করেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। মাঝে মধ্যেই বিভিন্ন বিতর্কে জড়ান অভিনেত্রী। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। ইনি হলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। যার ছবি ঘিরে এখন চর্চা তুঙ্গে। অভিনেত্রীর এই লাস্যময়ী ছবি সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল। অভিনেত্রী প্রায়ই ঘুরতে চলে যান। বালি, থাইল্যান্ড, দুবাই, ব্যাঙ্কক এইসব জায়গায় ঘুরে বেড়াতেই বেশি ভালোবাসেন দেবচন্দ্রিমা। আর তা নিয়েও তাঁকে ট্রোলের মুখে পড়তে হয়।
কখনও ২৩ ফিট ওপর থেকে ঝাঁপ মেরে উচ্চতাকে জয় করা আবার কখনও সমুদ্রের জলে হারিয়ে যাওয়া, দেবচন্দ্রিমা সর্বদাই নিজের সত্ত্বাকে খোঁজেন আলাদা আলাদাভাবে। নায়িকার এই বোল্ড ছবির ক্যাপশনেও সেরকমই উল্লেখ রয়েছে। নায়িকা জানিয়েছেন, মানসিক আঘাত তাঁকে বেশি করে লাস্যময়ী করে তোলে। প্রসঙ্গত, বহুদিন ধরে দেবচন্দ্রিমা মুম্বইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছিলেন, সেই ইচ্ছে আপাতত তাঁর পূরণ হয়েছে। মুম্বইতে ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী।
টেলিভিশনের জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা সিরিয়ালের পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও তিনি কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় দেবচন্দ্রিমা। ডেইলি ভ্লগের মাধ্যমে অভিনেত্রী এখন কনটেন্ট ক্রিয়েটারও। ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে অভিনেত্রীর অনুগামীর সংখ্যা নেহাত কম নেই। দর্শকেরাও দেবচন্দ্রিমার রোজনামচা দেখতে বেশ পছন্দই করেন। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ দেবচন্দ্রিমা। সোশ্যাল মিডিয়া অভিনেত্রীর একটি রোজগারের মাধ্যমও বটে।