Advertisement

Bengali Serial Time Change: সময় বদলে যাচ্ছে আপনাদের প্রিয় সিরিয়ালের, দেখে নিন নতুন সময়

বিগ বস বাংলা'র নতুন প্রোমো সামনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে স্টার জলসার পক্ষ থেকেও তা জানিয়ে দেওয়া হয়েছে। কোন কোন মেগা ধারাবাহিকের সময় বদলে গেল আসুন দেখে নেওয়া যাক।

সময় বদলাচ্ছে তিন সিরিয়ালেরসময় বদলাচ্ছে তিন সিরিয়ালের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2026,
  • अपडेटेड 4:02 PM IST
  • 'বিগ বস বাংলা' শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু সিরিয়ালের সময় বদলে গেল।

বহু বছর পর ফিরতে চলেছে 'বিগ বস বাংলা'। এই রিয়্যালিটি শো নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে চর্চা তুঙ্গে। 'বিগ বস বাংলা' শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু সিরিয়ালের সময় বদলে গেল। 'বিগ বস বাংলা'র নতুন প্রোমো সামনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে স্টার জলসার পক্ষ থেকেও তা জানিয়ে দেওয়া হয়েছে। কোন কোন মেগা ধারাবাহিকের সময় বদলে গেল আসুন দেখে নেওয়া যাক। 

বন্ধ হওয়ার মুখে দুই সিরিয়াল
এরই মাঝে দুটি ধারাবাহিক বন্ধ হতে চলেছে বলেও জানা গিয়েছে। মাত্র ৪ মাসের মাথায় বন্ধ হচ্ছে কুণাল শীল ও সপ্তশ্রী নন্দের সিরিয়াল ঘূর্ণি। একই প্রযোজনা সংস্থার অপর জনপ্রিয় মেগা 'কম্পাস'-এর সফরও পাকাপাকিভাবে ইতি টানতে চলেছে বলে চর্চা। যদিও অর্কপ্রভ ও পর্ণা চক্রবর্তীর এই মেগা দর্শকদের ভালোবাসায় সিক্ত। বিগ বস বাংলাকে জায়গা করে দিতেই এই দুই সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। 

মেগা ধারাবাহিকের নতুন সময় (৩১শে অগাস্ট থেকে কার্যকর)
প্রতিজ্ঞা: রাত ৯:৩০টার বর্তমান স্লট থেকে এগিয়ে এনে প্রতিদিন সন্ধে ৭:৩০টায় সম্প্রচারিত হবে।

শুধু তোমারই জন্য: 'কম্পাস'-এর স্লটে এই মেগাটি এগিয়ে এনে বিকেল ৫:৩০টার স্লটে পাঠানো হয়েছে। আগে এই স্লটেই সম্প্রচারিত হত শুধু তোমারই জন্য। এক কথায় দীপান্বিতার ‘ঘরওয়াপসি’।

সংসার সংকীর্তন: রাত ১০:০০টার বর্তমান সময় থেকে আধ ঘণ্টা পিছিয়ে এখন প্রতিদিন রাত ১০:৩০টায় দেখা যাবে। এই সিরিয়ালে লিড রোলে অভিনয় করেন মানালি দে ও সব্য়সাচী চৌধুরী।

কখন দেখা যাবে বিগ বস বাংলা
৩০ অগাস্ট রাত ৮টা থেকে বিশেষ গ্র্যান্ড প্রিমিয়ারের মাধ্যমে এর শুভারম্ভ হবে। এরপর আগামী ৩১ অগাস্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতিদিন রাত ৯:৩০টা থেকে ১০:৩০টা পর্যন্ত নিয়মিত সম্প্রচারিত হবে শো-টি।


 

Advertisement
Read more!
Advertisement
Advertisement