
টেলি দুনিয়ার চেনা মুখ সোহিনী গুহ রায়। সিরিয়াল ও ওয়েব সিরিজে নিজের জায়গা পাকা করেছেন। তাঁর ব্যক্তিগত জীবন চর্চায় থাকলেও তা নিয়ে কখনই ভাবতে রাজি নন অভিনেত্রী। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করাই তাঁর জীবনের মূল উদ্দেশ্য। সুযোগ পেলেই বিদেশে ঘুরতে চলে যান সোহিনী। সম্প্রতি গ্রিসে ঘুরতে গিয়েছেন তিনি। আর সেখান থেকে ছবি পোস্ট করতেই ঘুম উড়ল নেটপাড়ার।
স্বল্প পোশাকে সোহিনী
এই মুহূর্তে গ্রিসে ভ্যাকেশন উপভোগ করছেন অভিনেত্রী। আর সেখান থেকেই একের পর এক ছবি পোস্ট করলেন সুন্দরী নায়িকা। গ্রিসের স্যানটোরিনির অপরূপ সৌন্দর্যে সোহিনীর টিউব স্লিট গাউনে ছবি নিমেষে নেট দুনিয়ায় আগুন ধরালো। গ্রিসের সাদা শুভ্র মনোরম পরিবেশে সোহিনীর নীল রঙের টিউব গাউন ও সঙ্গে তাঁর কিলার পোজে তোলা ছবি, সব মিলিয়ে তাঁর থেকে চোখ সরানো বেশ কঠিন। এই ছবি তোলার পাশাপাশি বিদেশে ঘুরতে গিয়ে অনেক কিছুই এক্সপ্লোর করছেন সোহিনী। স্বল্পবাসে বিদেশের মাটিতে ছুটির মেজাজে অভিনেত্রীর চোখেমুখে খুশির ঝিলিক। বেড়াতে গিয়ে তাঁর যে বেশ ভালো কাটছে সেখানে সময় তা তাঁর ছবিতেই স্পষ্ট।
কটাক্ষের শিকার
তবে মাঝে মধ্যেই এই বিদেশে ঘোরা নিয়ে ট্রোলের মুখে পড়তে হয় সোহিনীকে। নেটিজেনের একাংশ যেমন তাঁর এই ভ্যাকেশনে গিয়ে নিজের মতো জীবন যাপন করাকে সমর্থন ও প্রশংসা করেন, তেমনি কেউ কেউ সোহিনীকে ট্রোল করতে ছাড়েন না। কেউ কেউ সোহিনীর পোস্টে এসে জিজ্ঞাসা করেন, তাঁর সোর্স অফ ইনকাম কী আবার কেউ লেখেন, বিদেশে যাওয়ার টাকা কোথা থেকে আসে। যদিও এইসব ট্রোল-কটাক্ষকে পাত্তা দেন না তিনি। ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহিনী গুহ রায়। খুব অল্প সময়েই নিজের কাজের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।
স্বামীর সঙ্গে ডিভোর্স
অভিনয়ের পাশাপাশি সোহিনী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। তাঁর বোল্ড অবতারে বুঁদ নেটিজেনরা। তাঁর বিকিনি লুকস হোক কিংবা খোলামেলা পোশাক পুরুষ হৃদয়ের ধুকপুকানি সর্বদাই বাড়িয়ে দেয়। ভালোবেসে ব্যবসায়ী কল্লোল চৌধুরীকে বিয়ে করেছিলেন গঙ্গারাম খ্যাত নায়িকা। তবে এখন আর একসঙ্গে নেই দুজনে। প্রকাশ্যে ডিভোর্স নিয়ে মুখে কুলুপ নায়িকার। আপতত জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন তিনি। মাত্র তিনমাসের পরিচয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সোহিনী-কল্লোল। সেই সময় ‘গঙ্গারাম’-এর শ্যুটিং করছিলেন তিনি।
সোহিনীর কেরিয়ার
'দ্বিতীয় বসন্ত' সহ বেশ কিছু সিরিয়ালে কাজ করেছেন অভিনেত্রী। রাজর্ষি দের ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা', 'সাদা রঙের পৃথিবী'-তে অভিনয় করেছেন তিনি। গত বছর এক ওয়েব সিরিজেও কাজ করে শিরোনামে এসেছিলেন সোহিনী। এই মুহূর্তে তাঁকে কোনও সিরিয়াল বা সিরিজে দেখা যাচ্ছে না। গ্রিসে ছুটির মেজাজেই রয়েছেন সোহিনী।