Advertisement

Mamata Banerjee Kali Pujo: নেই রচনা-সৌমিতৃষা, ইমন-তিয়াসারা, মমতার বাড়ির কালীপুজোয় এলেন কারা?

এ বছর মমতার হরিশ চ্যাটার্জির স্ট্রিটের বাড়িটা ছিল খুব ফাঁকা। হাতে গোনা কয়েকজনকেই এদিনের পুজোতে আসতে দেখা গেল। চিরাচরিত আটপৌঢ়ে শাড়িতে নিজের হাতেই পুজোর সব কাজের তদারকি করছিলেন। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোমমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2026,
  • अपडेटेड 11:30 AM IST
  • প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজোর আয়োজন করা হয়।

প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজোর আয়োজন করা হয়। গত বছর পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় তাবড় তাবড় নেতা-মন্ত্রীদের পাশাপাশি তারকাদের ভিড়ও দেখা যেত। টেলিভিশন থেকে টলিউড, সকলেই একবার করে ঢুঁ মেরে যেতেন মমতার বাড়িতে। কিন্তু ছাব্বিশের নির্বাচনে গদি হারানোর পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোটা একটু অন্যরকম। এবারও জাঁকজমক ভাবেই পুজো করলেন তিনি। নিজেই পুজোর সমস্ত তদারকি করেছেন। কিন্তু, মুখ্যমন্ত্রী থাকাকালীন যে মুখগুলোর ভিড় তাঁকে ঘিরে থাকত, এবারে তাঁরাই অনুপস্থিত। দু-তিনজন চেনা মুখকেই দেখা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে আসতে। 

এ বছর মমতার হরিশ চ্যাটার্জির স্ট্রিটের বাড়িটা ছিল খুব ফাঁকা। হাতে গোনা কয়েকজনকেই এদিনের পুজোতে আসতে দেখা গেল। চিরাচরিত আটপৌঢ়ে শাড়িতে নিজের হাতেই পুজোর সব কাজের তদারকি করছিলেন। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন মমতার কালীপুজোয় এসেছিলেন অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়, সুদীপা ও তাঁর স্বামী সৌম্য বক্সী, অভিনেত্রী শুভদ্রা বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া পাণ্ডে। এই চেনা মুখগুলো ছাড়া আর কাউকে দেখা যায়নি মমতার বাড়ির কালীপুজোয়। 

ছবি সৌজন্যে: ফেসবুক

শুভদ্রা এদিন মেয়ের সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্যায়ের কালীপুজোয় আসেন। সাংবাদিকদের বলেন যে তিনি বরাবরই মেয়েকে সঙ্গে নিয়ে মমতার বাড়ির কালীপুজোয় তিনি আসেন। অভিনেত্রীর কথায় এই পুজোটা তাঁর কাছে খুব স্পেশাল, একেবারে বাড়ির পুজোর মতো, তিনি বাড়ির পুজোতে এসেছেন। শুভদ্রা এও বলেন, আমরা মেঘ নই। আমরা সব সময় থাকি আমরা সেরকম মেঘ। আমরা আসব, মেঘ হবে, একটু বৃষ্টি হলে মেঘ কেটে যাবে, এরকম নই। আমি বলছি দুষ্টু মেঘ যতই কেটে যায়, ততই ভাল। এর আগেও শুভদ্রা জানিয়েছিলেন যে তিনি অকৃতজ্ঞ হতে পারবেন না। 

ছবি সৌজন্যে: ফেসবুক

বাংলার মুখ্যমন্ত্রীর পদে থাকার সময় মমতার কালীপুজোয় দলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের ভিড় দেখা যেত। বাদ ছিল না ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও। কিন্তু এ বছর সেই চেনা চিত্রটা একেবারে বদলে গিয়েছে। রবিবার মমতার বাড়ির কালীপুজোয় দেখা গেল সৌগত রায়, বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেনদের। আর ছিলেন তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতার বাড়ির প্রত্যেক কালীপুজোয় থাকতেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। এবারের কালীপুজোয় সেই ফিরহার-অরূপরাই মমতার বাড়ি মুখোই হলেন না। উল্লেখ্য,রাজ্যে পালাবদলের পর তাঁরা মমতার হাত ছেড়ে ঋত শিবিরে চলে যান। দেখা যায়নি ইমন, রচনা, শতাব্দী, সোহম, দেবদেরও।   

Advertisement

   

Read more!
Advertisement
Advertisement