Advertisement

Kanchan Mullick Trolled: 'বুড়োর জোর আছে', ৫৬ বছরে ফের বাবা হয়ে ট্রোলের মুখে কাঞ্চন

শনিবার কাঞ্চন ও শ্রীময়ী হঠাৎ করেই তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে এই সুখবরটি শেয়ার করেন। ২০২৪ সালের নভেম্বরে তাঁদের প্রথম কন্যাসন্তান কৃষভির জন্ম হয়। আর তার দেড় বছরের মাথায় ফের পুত্রসন্তান এল তারকা দম্পতির ঘরে। কাঞ্চন এই সুখবর শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। মেয়ে কৃষভিকে কাঁধে নিয়ে হাসি মুখে পোজ দিয়েছেন কাঞ্চন। পাশে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে গর্ভবতী শ্রীময়ী।

তৃতীয়বার বাবা হতেই ট্রোলড কাঞ্চনতৃতীয়বার বাবা হতেই ট্রোলড কাঞ্চন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2026,
  • अपडेटेड 1:51 PM IST
  • তবে এসব বিতর্ককে পিছনে ফেলে কাঞ্চন এখন তিন সন্তানের বাবা।

তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে বিতর্ক কম নেই। দুটো ব্যর্থ বিয়ের পর ২০২৪ সালে ফের বিয়ে করেন কাঞ্চন। অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে কাঞ্চনের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। তবে এসব বিতর্ককে পিছনে ফেলে কাঞ্চন এখন তিন সন্তানের বাবা। সদ্য পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। শনিবারই কাঞ্চন ও তাঁর স্ত্রী সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়াতে এই সুখবর শেয়ার করার সঙ্গে সঙ্গে কাঞ্চনকে ট্রোল করা শুরু হয়ে যায়। এই বয়সেও তিনি ৩ সন্তানের বাবা, তা নিয়েই নেটপাড়ায় চলে দেদার কটাক্ষ। 

শনিবার কাঞ্চন ও শ্রীময়ী হঠাৎ করেই তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে এই সুখবরটি শেয়ার করেন। ২০২৪ সালের নভেম্বরে তাঁদের প্রথম কন্যাসন্তান কৃষভির জন্ম হয়। আর তার দেড় বছরের মাথায় ফের পুত্রসন্তান এল তারকা দম্পতির ঘরে। কাঞ্চন এই সুখবর শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। মেয়ে কৃষভিকে কাঁধে নিয়ে হাসি মুখে পোজ দিয়েছেন কাঞ্চন। পাশে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে গর্ভবতী শ্রীময়ী। তাঁদের পরিবারের মিষ্টি ছবি পোস্ট করে ক্যাপশনে তারকা যুগল লেখেন, 'হ্যালো। আজ আমাদের হৃদয় এবং বাড়ি পরিপূর্ণ হয়ে উঠল। কৃষভির ছোট ভাই ভূমিষ্ট হল। আমাদের ছোট পরিবার তিন থেকে চার হল। আমরা ভীষণ উচ্ছ্বসিত আমাদের এই নতুন আশীর্বাদকে স্বাগত জানাতে পেরে। একসঙ্গে জীবনের এই সুন্দর নতুন অধ্যায় শুরু করার জন্য মুখিয়ে আছি।' কাঞ্চন এবং শ্রীময়ী তাঁদের ছেলের নাম রেখেছেন কৃষিভ। 

এই পোস্ট সামনে আসতেই ট্রোল শুরু হয়ে যায়। কাঞ্চনের শারীরিক গঠনকে সামনে রেখে খারাপ মন্তব্য শুরু করেন নেটিজেনদের একাংশ। কেউ লেখেন, ও কাঞ্চা কাকু তুমি তো ফাটিয়ে দিলে। আবার কেউ লিখেছেন, বেল ডাঙার লঙ্কার মতো তুমি, সরু কিন্তু ঝাঁঝ প্রচুর। আবার কেউ লিখেছেন, বুড়ো বয়সে ফুল ইনিংস খেলছে। কেউ লেখেন, কাঞ্চন কাকুর ভাল দম আছে বলতে হবে। কেউ লিখেছেন, চালিয়ে যাও কাঞ্চন কাকু...আগামী বছর কৃষ হোক। আবার কেউ লিখেছেন, যেখানে সবাই রিটায়ারমেন্ট প্ল্যান করছে, সেখানে উনি নতুন সিজন রিলিজ করছেন। এই ধরনের হাজারের বেশি কমেন্ট পড়েছে কাঞ্চনের এই পোস্টে। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

প্রসঙ্গত, উইকিপিডিয়া বলছে কাঞ্চনের বয়স ৫৬ বছর। আর এই বয়সে এসে তিনি ৩ সন্তানের বাবা। কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ছেলে রয়েছে, যার নাম ওশ। শ্রীময়ী ও কাঞ্চনের দুই সন্তান কৃষভি ও কৃষিভ। ২০২৪ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায়কে ডিভোর্স দিয়ে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে সেরেছিলেন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ তারপর ২ মার্চ ঘটা করে বিয়ে করেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। বিয়ের বছর ঘোরার আগেই সাড়ে আটমাসের মধ্যেই মা হয়ে সকলকে চমকে দেন শ্রীময়ী৷ ২ নভেম্বর কোল আলো করে আসে কাঞ্চন-শ্রীময়ীর প্রথম কন্যা সন্তান কৃষভি। 

টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী শ্রীময়ী এবং ৫৬ বছরে তৃতীয়বার বাবা হতে চলেছেন কাঞ্চন মল্লিক। সম্প্রতি ভোট দেওয়ার পর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু হয়েছে জোর জল্পনা। ঢিলেঢালা সালোয়ার কামিজ, সামনে ওড়না দেখেই শুরু হয়েছিল জল্পনা। সেই জল্পনাই এবার সত্যি হল।   

Read more!
Advertisement
Advertisement