Advertisement

Sanjay Leela Bhansali: হৃদরোগে আক্রান্ত সঞ্জয়লীলা বনশালী? যা জানা যাচ্ছে...

বুধবার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। তিনি নাকি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, সেই কারণেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

সঞ্জয় লীলা বনশালীসঞ্জয় লীলা বনশালী
Aajtak Bangla
  • মুম্বই,
  • 25 Feb 2026,
  • अपडेटेड 3:13 PM IST
  • বুধবার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরিচালক সঞ্জয়লীলা বনশালী।

বুধবার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। তিনি নাকি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, সেই কারণেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মঙ্গলবারই, ২৪ ফেব্রুয়ারি ৬৩ বছরে পা দিয়েছেন দেবদাস পরিচালক। আর তার পরের দিনই অসুস্থ হয়ে যান। তবে পরিচালকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি এখন ভাল আছেন। 

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সঞ্জয়লীলা বনশালী হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলা হলেও পরিচালকের পরিবারের পক্ষ থেকে তা নিশ্চিত করে জানানো হয়নি। শুধু জানানো হয় যে নিয়মিত মেডিক্যাল চেকআপের কারণে পরিচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি একদম সুস্থ রয়েছেন। পরিচালকের টিমের পক্ষ থেকেও হৃদরোগের ঘটনাকে উড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতালেও ভর্তি হননি তিনি, রুটিন চেকআপে গিয়েছিলেন। নিয়মিত সমস্ত চেক আপ করিয়ে তিনি ফিরে এসেছেন। পাশাপাশি এ ও জানানো হয়েছে যে, সঞ্জয়লীলা বনশালী সম্পূর্ণ সুস্থ রয়েছেন। 

টিমের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরণের ভুল খবর যেন সোশ্যাল মিডিয়ায় না ছড়িয়ে দেওয়া হয়। পরিচালকের অসংখ্য অনুরাগী রয়েছেন বিশ্ব জুড়ে। সেই কারণেই এই ধরণের খবর বিব্রত করতে পারে পরিচালকের অনুরাগীদের। কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে তাঁর পরিচালিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ যেখানে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে। 

বনসালী তাঁর ক্লাসিক এবং পিরিয়ড ড্রামার জন্য ব্যাপকভাবে পরিচিত।  'হাম দিল দে চুকে সনম', 'দেবদাস', 'বাজিরাও মস্তানি' এবং 'হীরামণ্ডি' এর মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি। 1996 সালে সলমন খান ও মণীষা কৈরালা অভিনীত খামোশি: দ্য মিউজিক্যাল দিয়ে পরিচালক হিসাবে জার্নি শুরু করেন সঞ্জয় লীলা বনশালী ৷ বর্তমানে তিনি ব্যস্ত আছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত 'লাভ অ্যান্ড ওয়ার' সিনেমা নিয়ে ৷ 

Advertisement
Read more!
Advertisement
Advertisement