দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিজয়ীদের তালিকায় একের পর এক চমক। এই লিস্টে জায়গা করে নিয়েছেন পপ তারকা টেলর সুইফট, অস্কারজয়ী অভিনেতা মাইকেল বি জর্ডান, পরিচালক পল থমাস অ্যান্ডারসন। শুধু তাই নয়, কমেডিয়ান সময় রায়নাও পুরস্কার পাচ্ছেন।
নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করেছে ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ। ভারতীয় ও আন্তর্জাতিক বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ রয়েছেন এবারের তালিকায়। হলিউডের পরিচালক জেমস ক্যামেরন থেকে শুরু করে অভিনেতা কমল হাসান, অনেকেই পেয়েছেন বিশেষ স্বীকৃতি।
এবারের সেরা ছবির পুরস্কার জিতেছে ধুরন্ধর। অন্যদিকে, সেরা গান-এর সম্মান পেয়েছে সাইয়ারা। ধুরন্ধর ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার শিরোপা জিতেছেন রণবীর সিং। সাইয়ারা ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনীত পাড্ডা।
তাই আর সময় নষ্ট নয়, বরং দেখে নেওয়া যার দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২৬-এ কারা কোন পুরস্কার পেলেন-
- টেলর সুইফট– ইন্টারন্যাশনাল আর্টিস্ট অফ দ্য ইয়ার
- সময় রায়না– কমেডিয়ান অফ দ্য ইয়ার
- জেমস ক্যামেরন– বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি
- মাইকেল বি জর্ডান– আন্তর্জাতিক ফিচার ছবিতে সেরা অভিনেতা (সিনার্স)
- কমল হাসান– চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের স্বীকৃতি
- স্মৃতি ইরানি– অভিনয়ের জন্য বিশেষ স্বীকৃতি (কিউঁকি সাস ভি কভি বহু থি ২)
- আরিয়ান খান– সেরা পরিচালক (ওয়েব সিরিজ) (দ্য ব্যাডস অফ বলিউড)
- পল থমাস অ্যান্ডারসন– আন্তর্জাতিক ফিচার ছবিতে সেরা পরিচালক
- অক্ষয় খান্না– ধুরন্ধরে অভিনয়ের জন্য বিশেষ স্বীকৃতি
- অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ– সেরা আন্তর্জাতিক ফিচার ছবি
- তারক মেহতা কা উলটা চশমা– বছরের সেরা টেলিভিশন সিরিজ
- ধুরন্ধর– সেরা ছবি
- আদিত্য ধর, জ্যোতি দেশপাণ্ডে ও লোকেশ ধর– সেরা প্রযোজক
- রণবীর সিং– সেরা অভিনেতা (ধুরন্ধর)
- অনীত পাড্ডা– সেরা অভিনেত্রী (সাইয়ারা)
- ইলাইয়ারাজা– সঙ্গীত জগতে অসামান্য অবদানের স্বীকৃতি
- কান্তারা: চ্যাপ্টার ১– সমালোচকদের বিচারে সেরা ছবি
- ঋষভ শেট্টি– সমালোচকদের বিচারে সেরা অভিনেতা
- ইয়ামি গৌতম ধর– সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী
- আদিত্য ধর– সেরা পরিচালক
- বিনীত কুমার সিং– পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা
- রীতেশ দেশমুখ– কমেডি চরিত্রে সেরা অভিনেতা
- করণ আউজলা– বর্ষসেরা শিল্পী
- সাইয়ারা– বছরের সেরা গান
- ফাহিম আবদুল্লাহ– সেরা প্লেব্যাক গায়ক (সাইয়ারা)
- দ্য ব্যাডস অফ বলিউড– সেরা ওয়েব সিরিজ
- জয়দীপ আহলাওয়াত– ওয়েব সিরিজে সেরা অভিনেতা (পাতাল লোক)
- শেফালি শাহ– ওয়েব সিরিজে সেরা অভিনেত্রী (দিল্লি ক্রাইম ৩)
প্রসঙ্গত, দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল একটি বেসরকারি উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব ও পুরস্কার প্রদানকারী মঞ্চ। ভারতীয় সিনেমার জনক হিসেবে পরিচিত দাদাসাহেব ফালকের নামেই এই উৎসবের নামকরণ করা হয়েছে। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত এবং ডিজিটাল বিনোদন জগতের কাজকে স্বীকৃতি দেওয়া হয় এই মঞ্চের মাধ্যমে।