Advertisement

Shah Rukh Khan Unknown Fact: কবর খুঁড়ে মৃত পোষ্যকে বাড়ি নিয়ে আসেন শাহরুখ, তারপর...

সাধারণ মানুষের পাশাপাশি শাহরুখ খানও যে পশুপ্রেমী, তা অনেক কম মানুষই জানেন। নিজের বাড়ির পোষ্য হোক কিংবা রাস্তার সারমেয়, বলিউডের বাদশার মনে তাদের জন্য সবসময়ই বিশেষ জায়গা রয়েছে। শাহরুখ তাঁর একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি পশুপ্রেমী এবং তাঁর বাড়িতে সব সময়ই পোষ্য ছিল।

পোষ্যের সঙ্গে শাহরুখপোষ্যের সঙ্গে শাহরুখ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 May 2026,
  • अपडेटेड 5:24 PM IST
  • সাধারণ মানুষের পাশাপাশি শাহরুখ খানও যে পশুপ্রেমী, তা অনেক কম মানুষই জানেন।

সুপ্রিম কোর্টে পথকুকুরদের নিয়ে রায় ঘোষণার পরেই দেশজুড়ে পশুপ্রেমীরা ভীষণভাবে মর্মাহত। এই অবলা প্রাণীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট সামনে আসতে দেখা যায়। সাধারণ মানুষের পাশাপাশি শাহরুখ খানও যে পশুপ্রেমী, তা অনেক কম মানুষই জানেন। নিজের বাড়ির পোষ্য হোক কিংবা রাস্তার সারমেয়, বলিউডের বাদশার মনে তাদের জন্য সবসময়ই বিশেষ জায়গা রয়েছে। শাহরুখ তাঁর একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি পশুপ্রেমী এবং তাঁর বাড়িতে সব সময়ই পোষ্য ছিল। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাহরুখ-পত্নী গৌরী খানের মামার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখের এক অজানা দিক তুলে ধরা হয়েছে। 

গৌরী খানের মামা এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, গৌরী তাঁর বোনঝি, তাঁর বড় বোনের মেয়ে গৌরী। তিনি বলেন, আমি গৌরীকে একটি পোষ্য কুকুর উপহার দিয়েছিলাম, সেটা ছিল চাইনিজ পেকিনগিজ। সেই পোষ্যের প্রতি মায়ায় জড়িয়ে পড়েছিলেন শাহরুখও। গৌরীর মামা বলেন, একবার শাহরুখ খান তাঁর একটি সিনেমার শ্যুটিংয়ে গিয়েছিলেন। আর সেই সময় ওই পোষ্য কুকুরটি মারা যায়। তাঁর কর্মীরা সেটিকে একটি সুন্দর কাপড়ে মুড়ে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে একটি কবর খুঁড়ে পুঁতে দেয়।

গৌরীর মামা এও বলেন, মধ্যরাতে শাহরুখ ফিরে এসে তাঁর প্রিয় পোষ্যের খোঁজ করেন। যখন জানতে পারেন যে তাঁর প্রিয় পোষ্য আর নেই, তখন তিনি ভেঙে পড়েছিলেন। ভোর আড়াইটে নাগাদ তিনি তাঁর একজন কর্মীকে ডেকে বলেন, আমাকে সেখানে নিয়ে চল, যেখানে ওটাকে কবর দেওয়া হয়েছে। শাহরুখ কবর খুঁড়ে কুকুরটির দেহ বাড়িতে নিয়ে আসেন এবং বাড়ির পিছনে পুঁতে দেন। সেই সময়ে শাহরুখ কান্নায় ভেঙে পড়েছিলেন। কড়া ভাবেই কর্মীদের বলেছিলেন, আমার কুকুরকে এ ভাবে ফেলে দিলে কী ভাবে? সে বেঁচে থাকুক বা না থাকুক, আমাদের সঙ্গেই সে থাকবে। শাহরুখ সেই জায়গায় বসে পড়ে কেঁদেও ফেলেছিলেন। 

এই ঘটনাটিই প্রকাশ্যে আনে শাহরুখ পোষ্যের অভিভাবক হিসাবেও সংবেদনশীল। পোষ্যকেও সন্তানের মতো আগলে রাখেন তিনি। শাহরুখ-গৌরী দীর্ঘদিন ধরেই পশুপ্রেমী হিসাবে পরিচিত। তাঁদের পরিবারে বহু বছর ধরেই পোষ্য কুকুরের আনাগোনা। প্রায় এক দশক পর, গৌরী শাহরুখ খান ও একটি কুকুরের সঙ্গে নিজের একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন। ভাইরাল ভিডিওটিতে গৌরীর মামা যে চাইনিজ পেকিনগিজ কুকুরটির কথা বলছেন, এটি সম্ভবত সেই কুকুরটিই। উল্লেখ্য, বর্তমানে ‘কিং’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত শাহরুখ। ২০২৩ সালে পর পর তিনটি ছবি মুক্তি পায় তাঁর। তিন বছর পরে ফের পর্দায় ফেরার প্রস্তুতি তাঁর তুঙ্গে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement