Advertisement

GTA 6-Aaj Shanibar: ৪৪ বছর আগে চলেনি 'আজ শনিবার', হঠাৎ করে কেন হিট রূপা বিশ্বাসের গান?

কলকাতার শিল্পী রূপা বিশ্বাসের কণ্ঠে ‘আজ শনিবার’ এখন বাজছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো ৬ বা GTA 6-এর রেডিওতে। এই গান যখন মুক্তি পেয়েছিল, তখন অনেকেই এই গানটি শোনেননি। এরপরই রূপা গানের জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।

রূপা বিশ্বাসের গান আজ শনিবাররূপা বিশ্বাসের গান আজ শনিবার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 3:19 PM IST
  • সেরকমই ১৯৮২ সালের সেই বাংলা ডিস্কো গান আজ শনিবার বর্তমান সময়ে ট্রেন্ডিং গানে পরিণত হয়েছে।

একটা সময় হয়তো শুনেছিলেন হাতে গোনা কয়েকজন। সময়ের সঙ্গে সেই গান এবং শিল্পীও হারিয়ে যান। সেরকমই ১৯৮২ সালের সেই বাংলা ডিস্কো গান আজ শনিবার বর্তমান সময়ে ট্রেন্ডিং গানে পরিণত হয়েছে। আর চার দশকের বেশি সময় পর এই গানের গায়িকা রূপা বিশ্বাসের জনপ্রিয়তাও একই সঙ্গে বেড়েছে। কলকাতার শিল্পী রূপা বিশ্বাসের কণ্ঠে ‘আজ শনিবার’ এখন বাজছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো ৬ বা GTA 6-এর রেডিওতে। এই গান যখন মুক্তি পেয়েছিল, তখন অনেকেই এই গানটি শোনেননি। এরপরই রূপা গানের জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। আর আজকে সেই বাঙালি গানেই মেতে রয়েছেন বিশ্বের সব গেমার্সরা।

১৯৮২ সালে প্রকাশিত রূপা বিশ্বাসের অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’-এর গান ‘আজ শনিবার’। গানটির সুর ও সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন সরোদশিল্পী ওস্তাদ আলি আকবর খানের পুত্র আশিস খান। ডিস্কো, ফাঙ্ক এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক অভিনব মেলবন্ধন রয়েছে এই গানে। বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই গান ছিল ওই অ্যালবামে। GTA 6-এর ‘Worldwide FM’ রেডিয়ো স্টেশনের প্লেলিস্টে জায়গা পেয়েছে এই গান। গেমের কাল্পনিক অঞ্চল লিওনিডার রাস্তায় গাড়ি চালানোর সময় রেডিয়োয় শোনা যাচ্ছে রূপা বিশ্বাসের কণ্ঠ। আন্তর্জাতিক সঙ্গীতের সম্ভারের মধ্যে একটি বাংলা গানকে খুঁজে পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় গেমাররাও।

ছবি সৌজন্যে: ফেসবুক

বিশ্বজুড়ে জনপ্রিয় এই গেমটিতে গাড়ি চালানোর সময় খেলোয়াড়রা যখন রেডিও স্টেশন পরিবর্তন করেন, তখন তারা চার দশকেরও বেশি পুরোনো এই গানটি শুনতে পান। এই বাংলা গানটি গেমটির ওয়ার্ল্ডওয়াইড এফএম রেডিও স্টেশনে জায়গা করে নিয়েছে, যা সারা বিশ্বের বিভিন্ন ধরনের সংগীত ও শিল্পীদের জন্য একটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম প্রদান করে। এভাবেই রূপা বিশ্বাসের কণ্ঠ এখন এমন এক আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে, যারা হয়তো বাংলা গান শোনার কথা কখনও ভাবেননি। 

আজ শনিবার গানটি আট মিনিটের। এই গানের শুরু থেকেই এর মিউজিক একটি আলাদা আবহ তৈরি করে। এতে দ্রুত গতির ডিস্কো ছন্দ থাকলেও, এটি পাশ্চাত্য ডিস্কো সঙ্গীতের নিছক অনুকরণ নয়। এর স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো ভারতীয় শাস্ত্রীয় বাদ্যযন্ত্র এবং পাশ্চাত্য সঙ্গীতের এক অনন্য মিশ্রণ। সরোদের শব্দ, তবলা, ইলেকট্রিক গিটার এবং বেসের তাল মিলে এমন এক সঙ্গীত সৃষ্টি করে যা একদিকে আশির দশকের ডিস্কোকে মনে করিয়ে দেয়। আবার অন্যদিকে, একটি ভারতীয় সঙ্গীত হিসাবে নিজের স্বতন্ত্র পরিচয়ও বজায় রাখে। 

Advertisement

তবে ‘আজ শনিবার’-এর এই পুনরাবিষ্কারের কাহিনিও বেশ চমকপ্রদ। অ্যালবামটি প্রথম প্রকাশের পর বাণিজ্যিক সাফল্য তেমন পায়নি। কার্যত বিস্মৃতির আড়ালে চলে গিয়েছিল গানটি। ২০১৪ সালে কলকাতার বাড়িতে পুরনো রেকর্ডের সংগ্রহ থেকে রূপার ছেলে দেবায়ন এই অ্যালবামটি খুঁজে পান। পরে ২০১৬ সালে ইউটিউবে গানটি আপলোড হওয়ার পর ধীরে ধীরে আন্তর্জাতিক সঙ্গীতপ্রেমীদের নজরে আসতে শুরু করে। বিভিন্ন ডিজে-র প্লেলিস্টেও জায়গা করে নেয় গানটি। ২০১৯ সালে মার্কিন সংস্থা Numero Group অ্যালবামটির আনুষ্ঠানিক পুনঃপ্রকাশ করে।

ডিস্কো জ্যাজ ১৯৮২ সালে মুক্তি পেলেও তা প্রত্যাশিত সাফল্য পায়নি। এর খুব কম কপি বিক্রি হয়েছিল এবং রূপা যে স্বীকৃতি পাবেন বলে আশা করেছিলেন, তা পাননি। এরপর ধীরে ধীরে গায়িকা অন্তরালে চলে যান। তাঁর পুরনো রেকর্ডগুলো বাড়িতে একটি ট্র্যাঙ্কে পড়ে ছিল।  বহু বছর পর, তাঁর ছেলে দেবায়ন সেন ঘর পরিষ্কার করতে গিয়ে রেকর্ডটি খুঁজে পান। তাতে তাঁর মায়ের একটি পুরনো ছবি দেখে তিনি জানতে পারেন যে তাঁর মা একসময় একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন। এভাবেই গায়িকা রূপার দ্বিতীয়বার গানের জীবনের সূচনা হয়। এর আগে ফ্যাশন ব্র্যান্ড Loewe-র প্রচারেও ব্যবহৃত হয়েছিল ‘আজ শনিবার’। Netflix-এর সিরিজ় ‘Cowboy Bebop’-এও শোনা গিয়েছিল গানটি। এবার GTA 6-এর হাত ধরে আরও বড় আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে গেল রূপার গান। উল্লেখ্য, ১৯ নভেম্বর ২০২৬ মুক্তি পেয়েছে দীর্ঘ প্রতীক্ষিত GTA 6।

Read more!
Advertisement
Advertisement