Advertisement

Guess This Actor: শহরে এসেছেন সুন্দরী 'শাকিরা', ডেটে যেতে চাইলেন নীল, চিনতে পারছেন কে ইনি?

সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন ওই অভিনেতা। যেখানে তাঁকে নারীবেশে বেশ ভালই লাগছে। এই ছবি শেয়ার করে টেলিভিশন অভিনেতা ক্যাপশনে লেখেন, 'নিউ শাকিরা ইন টাউন।' এই শাকিরার আড়ালে থাকা অভিনেতাটি কে, তা বুঝতে অনেকেই পারবেন না। যদিও ক্যাপশনেই সেই ইঙ্গিত দেওয়া রয়েছে।

শাকিরার সঙ্গে ডেট করতে চান নীলশাকিরার সঙ্গে ডেট করতে চান নীল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2026,
  • अपडेटेड 2:00 PM IST
  • ইনি টেলিভিশনের খুব চেনা মুখ।

পরনে কালো রঙের স্কার্ট ও ক্রপ টপ, গলায় নীল ও বেগুনি রঙা স্কার্ফ, ব্লান্ট কাট চুল। সম্প্রতি এমনই একটি ছবি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক ঝলক দেখলে আপনার মনে হবে এটা কোনও মহিলাই। কিন্তু আদপে তা নয়। ইনি টেলিভিশনের খুব চেনা মুখ। যাঁকে এখন এক জনপ্রিয় ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে। তবে তাঁর এই নারীচরিত্র দেখে আপনিও অবাক হবেন। বুঝতে পারবেন না ইনি পুরুষ নাকি নারী। 

সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন ওই অভিনেতা। যেখানে তাঁকে নারীবেশে বেশ ভালই লাগছে। এই ছবি শেয়ার করে টেলিভিশন অভিনেতা ক্যাপশনে লেখেন, 'নিউ শাকিরা ইন টাউন।' এই শাকিরার আড়ালে থাকা অভিনেতাটি কে, তা বুঝতে অনেকেই পারবেন না। যদিও ক্যাপশনেই সেই ইঙ্গিত দেওয়া রয়েছে। আসলে এটা পরিণীতা সিরিয়ালে একটি দৃশ্যের অংশ। যেখানে এই সিরিয়ালে থাকা উদয় প্রতাপ সিংকে এই শাকিরা লুকসে দেখা যাবে। সিরিয়ালের কারণেই উদয়কে এই মহিলার লুকস নিতে হয়েছে। 

পরিণীতা ধারাবাহিকের নায়ক উদয় প্রতাপ সিং এবং নায়িকা ঈশানী। পরিণীতা ধারাবাহিকে রায়ান এবং পারুলের চরিত্রে। দুজনেই সমান জনপ্রিয় দর্শকমহলে। উদয়কে এতদিন পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে পরীণিতা সিরিয়ালের হাত ধরে উদয় প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন এবং দর্শকের কাছে তাঁর রায়ান চরিত্রটি বেশ জনপ্রিয়। এই মুহূর্তে টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ উদয়প্রতাপ সিংহ। একটা সময় একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। কিন্তু ‘পরিণীতা’ ধারাবাহিকের মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক হয় উদয়ের।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

পরীণিতা সিরিয়ালেই তাঁকে শাকিরা চরিত্রে দেখা যাবে। আর সেই কারণেই তাঁর এই ধরনের মেকআপ। এই ছবি শেয়ার করতেই উদয়ের স্ত্রী অনামিকা লিখলেন উফফ। আর অভিনেতার বন্ধু নীল লিখলেন, ডেট টুনাইট? উদয়ের শাকিরা লুকস যে সকলের বেশ পছন্দ হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, বলিউড থেকে টলিউড একাধিক হিরোদের চিত্রনাট্যের খাতিরে নারীচরিত্রে দেখা গিয়েছে। বাংলা সিরিয়ালেও বেশ কিছু অভিনেতাকে এর আগে নারীচরিত্রে অভিনয় করতে দেখা যায়। সেই তালিকায় নতুন করে সংযোজন হল উদয়ের নাম। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement