Advertisement

Rahul Arunoday Banerjee Death: 'রাহুল ও শ্বেতা সমুদ্রে হাঁটু জলে নেমে নাচছিলেন,' বলছে ওড়িশা পুলিশ, কী ঘটে সেই মুহূর্তে

রাহুল ও শ্বেতা হাঁটু জলে নেমে নাচ করছিলেন। এমনটাই জানিয়েছেন ওড়িশার বালেশ্বরের এসপি। তিনি আরও জানান, কীভাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় জলে ভেসে যান। ঠিক কী ঘটেছিল? শুটিংয়ের অনুমতি ছিল কী?

রাহুল ও শ্বেতা রাহুল ও শ্বেতা
Aajtak Bangla
  • তালসারি ,
  • 30 Mar 2026,
  • अपडेटेड 11:35 AM IST
  • রাহুল ও শ্বেতা হাঁটু জলে নেমে নাচ করছিলেন
  • কীভাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় জলে ভেসে যান?
  • জানালেন বালেশ্বরের এসপি

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে নানা রহস্য। শুটিংয়ের অনুমতি ছিল কি না, প্যাক আপের পর তিনি জলে নেমেছিলেন না সিরিয়ালের দৃশ্যই শুট করছিলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এর মাঝেই এবার গোটা ঘটনা নিয়ে মুখ খুলল ওড়িশা পুলিশ। 

কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন রাহুল? এই নিয়ে ওড়িশার বালেশ্বরের এসপি সংবাদমাধ্যমে বলেন, 'গতকাল সন্ধ্যায় তালসারি ১-এর IC-কে দিঘার IC জানান, দিঘা মেডিক্যালে একটি বডি নিয়ে যাওয়া হয়েছে। তিনি একজন বাঙালি অভিনেতা। দিঘা এবং তালসারি পুলিশের যৌথ তদন্তে প্রাথমিক ভাবে জানা হিয়েছে। ঘটনাটি ঘটেছিল রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ।' 

ওড়িশার বালেশ্বরের এসপি বলেন, 'সিরিয়ালের দৃশ্য শুট করার জন্য রাহুল বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র হাঁটু জলে নেমে নাচ করছিলেন। আচমকাই চোরাবালিতে পড়ে যান দু'জনে। তাঁদের উদ্ধার করে টিমের লোকজনই হাসপাতালে নিয়ে যায়। তবে অভিনেতাকে বাঁচানো সম্ভব হয়নি।'

তালসারিতে শুটিংয়ে রাহুল ও শ্বেতা

তবে এই পুলিশ আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, শুটিং টিমের পক্ষ থেকে কোনও আগাম তথ্য জানানো হয়নি। পাশাপাশি শুটিংয়ের কোনও অনুমতিও ছিল না। তালসারি এবং দিঘা পুলিশ যৌথ ভাবে এই ঘটনার তদন্তে নেমেছে। 

তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে রাহুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। করা হতে পারে ভিডিওগ্রাফিও। তারপরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে রাহুলের মরদেহ কলকাতায় নিয়ে আসা হবে। 

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়েরা এই ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। 

Read more!
Advertisement
Advertisement