Advertisement

New Mother Sohini Sarkar: সন্তানের জন্য পালা করে রাত জাগছেন, 'বীরপুরুষকে' কীভাবে সামলাচ্ছেন সোহিনী-শোভন?

পুজোর ঠিক আগে আগেই মা হয়েছেন সোহিনী। বহুরূপী ২-এর লিডিং লেডি থাকতে পারেননি ছবির প্রিমিয়ারে। সেই সময় ‘বীরপুরুষ’কে সামলাতে ব্যস্ত ছিলেন নায়িকা। তবে দর্শকদের টানে প্রথমবার মা হওয়ার পর মিডিয়ার ক্যামেরার মুখোমুখি। বাধ্য হয়েই এবার ঘরের বাইরে এসেছেন উল্লেখ করে সোহিনী দর্শকদের অশেষ ভালোবাসার জন্য ধন্যবাদ জানান।

সোহিনী-শোভনসোহিনী-শোভন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Oct 2026,
  • अपडेटेड 5:26 PM IST
  • সদ্যই মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার।

সদ্যই মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। পুজোর আগেই তাঁর ও শোভনের সংসারে এসেছে 'বীরপুরুষ'। এখন একরত্তিকে নিয়েই সোহিনী-শোভনের সময় কাটছে। সন্তান আসার পর জীবনটা একেবারে বদলে গিয়েছে সোহিনীর। এই পুজোতেই মুক্তি পেয়েছে বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু। তবে ছবির প্রিমিয়ার এবং হল ভিজিটে যেতে পারেননি সোহিনী। কারণ সেই সময় তাঁর সন্তানকে সময় দেওয়া জরুরি ছিল। এমনকী পুজোর সময়ও সোহিনী একরত্তিকে নিয়ে ছিলেন। তবে সম্প্রতি বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু-এর স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছিলেন সোহিনী। আর সেখানেই বীরপুরুষের গল্প শোনালেন সকলের কাছে। 

সন্তান হওয়ার পর মেয়েদের জীবন অনেকটাই বদলে যায়। ব্যতিক্রম নন সোহিনীসন্তান হওয়ার পর রাত জাগতে হচ্ছে কি না, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হেসে সোহিনী জানান—'রাত তো জাগতেই হচ্ছে একটু। তবে আমি আর শোভন দুজনে মিলে ম্যানেজ করে নিচ্ছি। এক একজনের পক্ষে একা সামলানো সম্ভব নয়।'ও। ছেলে জন্মের পর থেকে তাকে নিয়েই রয়েছেন নায়িকা। তিনি বলেন, ‘ও যখন একটু ঘুমায় তখন আমি জেগে থাকি, আবার আমি যখন ঘুমাই তখন ও জাগে—এইভাবেই চলছে।’

ছবি সৌজন্যে: ফেসবুক

সোহিনী এও বলেন যে তাঁর গান শুনে ছেলে জেগে যায় আর শোভনের গান শুনে ও সোজা ঘুমিয়ে পড়ে। বহুরূপী নায়িকা এও বলেন যে তিনি বেসুরো গলাতেই গান গেয়ে যাচ্ছেন। এখন সারাক্ষণ একরত্তির মুখের দিকে তাকিয়েই দিনরাত কাটছে সোহিনীর। খুদের নানান অভিব্যক্তি মনের খাতায় বন্দি করে রাখছেন অভিনেত্রী। পর্দায় বহুবার মা হয়েছেন, তবে বাস্তব জীবনে মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। মাতৃত্বের পর অনেকটাই জীবন বদলে গেছে নায়িকার। বেড়েছে ওজনও। তবে এইসব নিয়ে এখনই ভাবছেন না। 

ছবি সৌজন্যে: ফেসবুক

পুজোর ঠিক আগে আগেই মা হয়েছেন সোহিনী। বহুরূপী ২-এর লিডিং লেডি থাকতে পারেননি ছবির প্রিমিয়ারে। সেই সময় ‘বীরপুরুষ’কে সামলাতে ব্যস্ত ছিলেন নায়িকা। তবে দর্শকদের টানে প্রথমবার মা হওয়ার পর মিডিয়ার ক্যামেরার মুখোমুখি। বাধ্য হয়েই এবার ঘরের বাইরে এসেছেন উল্লেখ করে সোহিনী দর্শকদের অশেষ ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। 

Advertisement

গত ২০ সেপ্টেম্বর সোহিনী ও শোভন সন্তান আসার কথা ঘোষণা করেন। এই বছরের জুলাইতে আনুষ্ঠানিকভাবে সোহিনী-শোভন জানিয়েছিলেন যে তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। ২০২৪ সালের জুলাই মাসেই বিয়ে করেন এই জুটি। বিয়ের দুবছর পর তাঁদের জীবনে সন্তান এল। সন্তানের দায়িত্ব সোহিনী ও শোভন দুজনে মিলেই পালন করছেন। কিছুদিন গ্ল্যামার জগত ও অভিনয় থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। কিছুদিন পর ফের কাজে ফিরবেন নায়িকা। 

 

Read more!
Advertisement
Advertisement