Advertisement

Iman Chakraborty Harassment: ইমনকে ধাক্কা, চরম অপমান এয়ারপোর্টে, বিদেশের মাটিতে হেনস্থা গায়িকাকে

দুর্গাপুজোর অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে নিউ জার্সির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের কর্মীদের হাতে এই অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হন তাঁরা।

ইমন চক্রবর্তীইমন চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Oct 2026,
  • अपडेटेड 11:03 AM IST
  • প্রতিবছরই কলকাতার পুজো ছেড়ে বিদেশে গান গাইতে যান ইমন চক্রবর্তী ও তাঁর গ্রুপ।

প্রতিবছরই কলকাতার পুজো ছেড়ে বিদেশে গান গাইতে যান ইমন চক্রবর্তী ও তাঁর গ্রুপ। কিন্তু সেই বিদেশে গান গাইতে গিয়ে সেখানে চরম অপমান ও হয়রানির শিকার হলেন গায়িকা ও তাঁর সহ-শিল্পীরা। দুর্গাপুজোর অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে নিউ জার্সির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের কর্মীদের হাতে এই অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হন তাঁরা। গায়িকার অভিযোগ, বোর্ডিং পাস থাকা সত্ত্বেও তাঁদের বিমানে উঠতে তো দেওয়া হয়ইনি, উল্টে বিমান সংস্থার কর্মীরা তাঁদের সঙ্গে অভদ্র আচরণ করেন এবং গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন।

সোশ্যাল মিডিয়ায় এসে গোটা ঘটনাটি নিয়ে লাইভ ভিডিও করেন গায়িকা। ইমন ভিডিওতে জানিয়েছেন যে নিউ জার্সির উদ্দেশ্যে রওনা দেবেন বলে তাঁরা সময়মতো ডালাস এয়ারপোর্টে পৌঁছেছিলেন। কিন্তু আমেরিকান এয়ারলায়েন্সের ফ্লাইটে ওঠার সময়েই ঘটে বিপত্তি। কোনও সুনির্দিষ্ট বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তাঁদের বিমানে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ইমনের। গায়িকা জানিয়েছেন যে প্রতিবাদ করতে গিয়ে বিমানসংস্থার কর্মীরা ইম ও তাঁর সহ-শিল্পীদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন এবং রীতিমতো ধাক্কা মেরে বিমানের বোডিং গেট থেকে সরিয়েও দেওয়া হয় তাঁদের। শুধু তাই নয়, শিল্পীদের প্রফেশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বা বাদ্যযন্ত্র দেখে এয়ারলায়েন্স কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, ‘কোনও বাদ্যযন্ত্র ভেঙে গেলে তার দায়ভার বিমান সংস্থা নেবে না।’

ছবি সৌজন্যে: ফেসবুক

আমেরিকান এয়ারলায়েন্সের এই অপমানজনক আচরণের কারণে ইমন নির্ধিত ফ্লাইটটি মিস করেন। এর পর বিমান সংস্থার তরফে জানানো হয়, তাঁদের পরবর্তী ফ্লাইট দুপুর ১২টায় রয়েছে। কিন্তু সেই বিমানেও তাঁদের উঠতে দেওয়া হবে কি না, তা নিয়ে ভাবনা-চিন্তা করছে কর্তৃপক্ষ। বিদেশের মাটিতে এ ভাবে ভারতীয় এক শিল্পীর সঙ্গে এমন আচরণ ও হেনস্থারর ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রবাসে এসে এমন অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েছেন গায়িকা। তাঁদের অসহায়তার কথা জানিয়ে সকলকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন গায়িকা।

Advertisement

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ইমন। যদিও পরে তিনি তাঁর লাইভ ভিডিওটি সরিয়ে নেন সোশ্যাল মিডিয়া পেজ থেকে। তবে যাবতীয় ঝড়ঝাপটা পেরিয়ে শেষমেশ টিমের সদস্যদের নিয়ে ফিলাডেলফিয়া পৌঁছতে পেরেছেন ইমন চক্রবর্তী। সেখান থেকেই উগ্বিগ্ন অনুরাগীদের আশ্বস্ত করে গায়িকা জানিয়েছেন, আমরা নিরাপদে ফিলাডেলফিয়া পৌঁছে গিয়েছি। আজ রাতে মঞ্চে ওঠার জন্য প্রস্তুত।

Read more!
Advertisement
Advertisement