Advertisement

International Yoga Day: যোগাই জীবনের মূল মন্ত্র, টলিউডের এই ৫ তারকারা যোগ ব্যায়ামে পারদর্শী

আজ আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2026) উপলক্ষে দেশজুড়ে স্বাস্থ্য ও সচেতনতার এক বিশেষ আবহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা যেমন যোগব্যায়ামে অংশ নিয়েছেন, তেমনই পিছিয়ে থাকেননি বলিউড ও টলিউড তারকারাও।

টলিউড তারকারা যোগা ফ্রিকটলিউড তারকারা যোগা ফ্রিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jun 2026,
  • अपडेटेड 5:39 PM IST
  • বলিউডের মতো টলিউড তারকারাও এখন ফিটনেস ফ্রিক।

বলিউডের মতো টলিউড তারকারাও এখন ফিটনেস ফ্রিক। বাংলা ইন্ডাস্ট্রির একাধিক তারকারা শরীরচর্চার দিকে এখন মন দিয়েছেন। টলিউড নায়ক-নায়িকাদের শরীর-স্বাস্থ্য এখন বেশ নজর কাড়ে। আজ আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2026) উপলক্ষে দেশজুড়ে স্বাস্থ্য ও সচেতনতার এক বিশেষ আবহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা যেমন যোগব্যায়ামে অংশ নিয়েছেন, তেমনই পিছিয়ে থাকেননি বলিউড ও টলিউড তারকারাও। এই বিশেষ দিনে নিজেদের শরীর ও মনের যত্ন নেওয়ার বার্তা ছড়িয়ে দিয়েছেন অনেকেই।

এদিন ইধিকা পালকে দেখা গিয়েছে যোগ ব্যায়ামে মগ্ন থাকতে। সবুজে ঘেরা খোলা প্রান্তর। প্রকৃতির কোলে কালো যোগাভ্যাসের পোশাকে একের পর এক আসনে ধরা দিলেন ইধিকা। কখনও চোখ বন্ধ করে ধ্যানমগ্ন, কখনও আবার শরীরের অসাধারণ ভারসাম্য ও নমনীয়তার পরিচয় দিচ্ছেন। ছবিগুলো দেখে স্পষ্ট, এটি শুধুমাত্র ক্যামেরার জন্য করা কোনও ফটোশুট নয়। বরং দীর্ঘদিনের অনুশীলন, একাগ্রতা এবং নিয়মিত চর্চারই প্রতিফলন।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

টলিপাড়ার আর এক নায়িকা হলেন মনামী ঘোষ। যিনি তাঁর ছিপছিপে চেহারার জন্য পরিচিত। তাঁর বয়স ৪০ পেরোলেও তাঁকে দেখে বোঝার উপায় নেই। আন্তর্জাতিক যোগ দিবসের দিন নীল রঙের স্পোর্টস ব্রা ও প্রিন্টেড প্যান্ট পরে ক্যামেরার দিকে পিছন করে ছবি তুলেছেন মনামী। পাশে রাখা দুটো ডাম্বেল। মনামী এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, যোগা ডে আজকে বিশ্ব পালন করছে...আমি তো ছোট থেকেই পালন করে আসছি। অর্থাৎ মনামী যে ছোট থেকেই যোগ ব্যায়াম করেন তা একেবারে স্পষ্ট। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

বাংলা ইন্ডাস্ট্রির ফিটনেস ফ্রিকার বলেই পরিচিত টোটা রায়চৌধুরী। তাঁর বয়স যে ৫০ ছুঁইছুঁই তা দেখে বোঝার উপায় নেই।  এই বয়সে এসেও তাঁর সুঠাম দেহ দেখে ঈর্ষান্বিত হতে হবে বর্তমান প্রজন্মের হিরোদের। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে একাধিক শরীরচর্চার ছবি ও ভিডিও। আন্তর্জাতিক যোগা দিবসেও নিজের যোগা করার ছবি পোস্ট করলেন টোটা। নিয়মিত শরীরচর্চা করেন। ডায়েটেও থাকে কড়া নজর। তাঁর সেই শরীরচর্চা ও যোগাসনের ভিডিও মাঝেমধ্যেই শেয়ার করে অনুরাগীদের সুস্থ জীবন যাপনের জন্য উৎসাহিতও করেন অভিনেতা। 

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য সোশ্যাল মিডিয়ায় তাঁর যোগব্যায়ামের কিছু ছবি শেয়ার করে এক অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন। নিজের অভিজ্ঞতা ও জীবনের উপলব্ধি থেকে তিনি লিখেছেন, আজ আন্তর্জাতিক যোগ দিবসে, নিজের জন্য কয়েকটা কথা। অনেকেই জিজ্ঞেস করেন, "এত বছর পরেও কেন যোগ? কেন ব্যায়াম? কেন এই চেষ্টা? কারণ আমি শিখেছি, শরীরকে ভালোবাসা মানে তাকে বদলে ফেলার যুদ্ধ নয়, তাকে আগলে রাখার প্রতিজ্ঞা। হয়তো আমি নিখুঁত নই, হয়তো আমি কারও সৌন্দর্যের মাপকাঠিতে মাপসই নই। কিন্তু আমি প্রতিদিন নিজের সঙ্গে একটা প্রতিশ্রুতি রাখি, আমি থামব না। অপরাজিতার এই বার্তায় স্পষ্ট, যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি এক মানসিক শক্তির উৎস, আত্মবিশ্বাসের প্রতীক।

স্বনামধন্য সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী বরাবরই শিরোনামে থাকেন৷ তবে ট্রোলড-কটাক্ষ এইসবকে জীবনে পাত্তা না দিয়ে একেবারে নিজের ছন্দে চলতেই পছন্দ করেন ইমন। ইমন চক্রবর্তী গানের পাশাপাশি যোগব্যায়ামেও সমান পারদর্শী। তিনি নিয়মিত যোগ চর্চা করেন। এই যোগাভ্যাস শুধু তার শরীর নয়, মন ও মস্তিষ্ককেও সুস্থ রাখে। গানের জন্য পজিটিভ এনার্জি যোগায়। এদিনও যোগ দিবসের দিন ভিডিও ছবি পোস্ট করেছেন। 

 

Read more!
Advertisement
Advertisement