Advertisement

মা-বাবার পছন্দ করা প্রবাসী পাত্র, এ বছরেই বিয়ে টেলি নায়িকার?

২০২৬ সাল শুরু হতে না হতেই একের পর এক টলিপাড়ার নায়ক-নায়িকারা বিয়ের পিঁড়িতে বসেছেন। টিনসেল টাউনের গ্র্যান্ড ওয়েডিং-এর ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এরই মাঝে শোনা যাচ্ছে আরও এক টেলি নায়িকা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

এ বছরই বিয়ের পিঁড়িতে প্রিয়া?এ বছরই বিয়ের পিঁড়িতে প্রিয়া?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 4:29 PM IST
  • বহু বছর ধরেই ছোটপর্দার চেনা মুখ প্রিয়া পাল।

২০২৬ সাল শুরু হতে না হতেই একের পর এক টলিপাড়ার নায়ক-নায়িকারা বিয়ের পিঁড়িতে বসেছেন। টিনসেল টাউনের গ্র্যান্ড ওয়েডিং-এর ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এরই মাঝে শোনা যাচ্ছে আরও এক টেলি নায়িকা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ছোটপর্দার খুবই চেনা মুখ এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, অভিনেত্রী তনুশ্রীর মতোই এই অভিনেত্রীও নাকি প্রবাসী পাত্রের গলায় মালা দিতে চলেছেন। খুব শীঘ্রই নাকি শুভ পরিণয় সম্পন্ন হবে তাঁর।

বহু বছর ধরেই ছোটপর্দার চেনা মুখ প্রিয়া পাল। অভিনয়ের সঙ্গে তাঁকে মাঝে মধ্যেই রাজনীতির মঞ্চেও দেখা যায়। এবার শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে নাকি বসবেন তিনি। প্রেম করে নয়, একেবারে সম্বন্ধ করেই বিয়ে করছেন প্রিয়া। অভিনেত্রীর বাড়ি থেকেই পছন্দ করা হয়েছে সেই ছেলেকে। প্রিয়ার সঙ্গেও পরিচয় হয়েছে তাঁর। বিয়ের আগে জমে উঠেছে তাঁদের নতুন নতুন আলাপ-চারিতাও। 

ইন্ডাস্ট্রির খবর, প্রিয়ার হবু বর খুবই সুপুরুষ, শিক্ষিত। বিদেশে অনেক বছর ধরে চাকরি করেন তিনি। মা-বাবার পছন্দ করা ছেলেকে প্রিয়ারও পছন্দ হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। তবে বিয়ের পর বিদেশেই থাকবেন না প্রিয়া। তিনি ও তাঁর হবু বর যাতায়াত করবেন। কারণ প্রিয়ার কাজকর্ম সবটাই এখানে। অভিনয় ছাড়বেন না প্রিয়া। কিছুদিন আগেই প্রিয়ার বিয়ের গুঞ্জন ছড়িয়ে ছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁর মেহেন্দি পরা ছবি শেয়ার হতে অনেকেই মনে করেছিলেন বিয়ের সানাই বাজল বলে। কিন্তু অভিনেত্রী জানিয়েছিলেন যে এটা তাঁর বিয়ে নয়, বান্ধবীর বিয়েতে তিনি মেহেন্দি পরছেন। 

জগদ্ধাত্রী সিরিয়ালে তাঁকে দিব্যা সেনের ভূমিকায় দেখা গিয়েছিল। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘পরশুরাম: আজকের নায়ক’ সিরিয়ালে। নৈহাটির মেয়ে প্রিয়া কেরিয়ারের প্রথমদিকে অনেক সংঘর্ষ করে ইন্ডাস্ট্রিতে পা জমিয়েছেন। একের পর এক সিরিয়ালে অভিনয় করে এখন প্রিয়া জনপ্রিয়তার শীর্ষে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিয়ে করেছেন তনুশ্রী চক্রবর্তী। প্রবাসী পাত্রকে বিয়ে করে এখন সেখানেই থিতু হয়েছেন অভিনেত্রী।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement