Advertisement

Ranojoy Shyamoupti Gossip: বিচ্ছেদ চর্চার মাঝেই মা হচ্ছেন শ্যামোপ্তি? ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, লাল রঙের সুতির শাড়ি, কমলা ব্লাউজ, হাতে শাঁখা-পলা, গলায় হার, বেবিবাম্প আগলে ছবি তুলেছেন শ্যামোপ্তি। আর এই ছবি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। তাহলে কি প্রেগন্যান্ট অভিনেত্রী?

প্রেগন্যান্ট শ্যামোপ্তি?প্রেগন্যান্ট শ্যামোপ্তি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Oct 2026,
  • अपडेटेड 1:04 PM IST
  • গত দু-তিনমাস ধরে চর্চার কেন্দ্রে রয়েছেন শ্যামোপ্তি মুদলী ও রণজয় বিষ্ণুর দাম্পত্য জীবন।

গত দু-তিনমাস ধরে চর্চার কেন্দ্রে রয়েছেন শ্যামোপ্তি মুদলী ও রণজয় বিষ্ণুর দাম্পত্য জীবন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে আর তার কয়েক মাসের মধ্যেই তাঁদের রাস্তা আলাদা হওয়ার খবর শোনা যাচ্ছে। যদিও এই নিয়ে রণজয় বা শ্যামোপ্তি দুজনের কেউই সেভাবে মুখ খোলেননি। আর এই বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই শ্যামোপ্তির মা হওয়ার খবর সামনে এল। আর সেই খবরেই তোলপাড় গোটা টলিউড। বেবিবাম্প নিয়ে শ্যামোপ্তির অন্তঃসত্ত্বা হওয়ার ছবি ঘিরে এখন জোর গুঞ্জন। তবে কি রণজয়ের সঙ্গে সব মিটমাট হয়ে গেল?

ছবি সৌজন্যে: ফেসবুক

শ্যামোপ্তি প্রেগন্যান্ট?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, লাল রঙের সুতির শাড়ি, কমলা ব্লাউজ, হাতে শাঁখা-পলা, গলায় হার, বেবিবাম্প আগলে ছবি তুলেছেন শ্যামোপ্তি। আর এই ছবি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। তাহলে কি প্রেগন্যান্ট অভিনেত্রী? রণজয়ের সঙ্গে কি সব মিটিয়ে নিলেন শ্যামোপ্তি? পুজোর আগেই এই সুখবর শেয়ার করলেন অভিনেত্রী! যদিও রণজয় এখনও এই বিষয়ে কিছুই জানাননি। টলিপাড়ায় কিন্তু শ্যামোপ্তির প্রেগন্যান্সি নিয়ে জোর জল্পনা চলছে। তাহলে কি সত্যিই রণজয়-শ্যামোপ্তির জীবনে নতুন অতিথি আসতে চলেছে?

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

নতুন ওয়েব সিরিজ নায়িকার
যেটা ভাবছেন সেটা কিন্তু একেবারেই নয়। শ্যামোপ্তি প্রেগন্যান্ট ঠিকই, তবে তা বাস্তবে নয়, রিল লাইফে। হইচই-তে কন্যা ওয়েব সিরিজে প্রধান চরিত্রে দেখা যাবে শ্যামোপ্তিকে। পরিচালক সায়ন্তন ঘোষাল-এর সঙ্গে কাজ করবেন তিনি। আর এই সিরিজে শ্যামোপ্তি প্রেগন্যান্ট মহিলার চরিত্রে অভিনয় করবেন। এটা সেই সিরিজেরই ছবি। তাই এটা মনে করার কোনও কারণ নেই যে শ্যামোপ্তি প্রেগন্যান্ট। প্রসঙ্গ, অভিনেত্রীর কেরিয়ার এখন ঊর্ধ্বগামী। একের পর এক কাজ করছেন তিনি। 'ফুলপিসি ও এডওয়ার্ড'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন শ্যামোপ্তি। রঙ্কিনী ভবন-এও তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ডিভোর্স চর্চা রণজয়-শ্যামোপ্তির
চলতি বছরের ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়েন 'গুড্ডি' জুটি শ্যামোপ্তি ও রণজয়। তবে বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তাঁদের সংসারে চিড় ধরার খবর প্রকাশ্যে চলে আসে। যদিও কেন তাঁদের সংসারে ভাঙন ধরল, তা নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। গুড্ডি সিরিয়াল চলাকালীনই রণজয়-শ্যামোপ্তির প্রেমের শুরু, তবে প্রথম থেকেই তা ছিল আড়ালে। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন টলিপাড়ার চেনা মুখেরা। কিন্তু কয়েক মাসের মধ্যেই রণজয়-শ্যামোপ্তির সেই বিয়ে ভাঙার পথে। এখন দুজনেই মন দিয়েছেন কেরিয়ারের দিকে।  
   

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement