Advertisement

Television Gossip: চর্চিত প্রেমিককে ভুলে প্রাক্তনের গলায় মালা দিলেন শ্রীতমা, বিয়ে করলেন নাকি 'ঝিলিক'?

শনিবার শ্রীতমা একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে তাঁকে লাল বেনারসী শাড়িতে দেখা যাচ্ছে, সঙ্গে হাতে শাঁখা-পলা, হাতে ধরা গাছকৌটো। অপরদিকে, প্রাক্তন সৌরভ দাসের পরনে ঘিয়ে রঙের সুতোর কাজ করা বরের পাঞ্জাবি। বর সৌরভের ঘাড়ে হাত রেখে পোজ দিয়েছেন শ্রীতমা।

শ্রীতমা ভট্টাচার্যশ্রীতমা ভট্টাচার্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jun 2026,
  • अपडेटेड 1:44 PM IST
  • ছোটপর্দার চেনা মুখ ঝিলিক তথা শ্রীতমা ভট্টাচার্য।

ছোটপর্দার চেনা মুখ ঝিলিক তথা শ্রীতমা ভট্টাচার্য। কৈশোর থেকেই তাঁর জনপ্রিয়তা ছিল শীর্ষে। মা সিরিয়ালে ঝিলিক চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি আবার তৃণমূলের কাউন্সিলরও। এবার পর্দার সেই ঝিলিক মালা দিলেন তাঁর প্রাক্তন প্রেমিকের গলায়। শ্রীতমা তাঁর বরের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে নববধূর সাজে দেখা গিয়েছে। তাহলে কি চুপিসারে বিয়ে করে নিলেন শ্রীতমা?

শনিবার শ্রীতমা একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে তাঁকে লাল বেনারসী শাড়িতে দেখা যাচ্ছে, সঙ্গে হাতে শাঁখা-পলা, হাতে ধরা গাছকৌটো। অপরদিকে, প্রাক্তন সৌরভ দাসের পরনে ঘিয়ে রঙের সুতোর কাজ করা বরের পাঞ্জাবি। বর সৌরভের ঘাড়ে হাত রেখে পোজ দিয়েছেন শ্রীতমা। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অবশ্য কোনও ক্যাপশন দেননি অভিনেত্রী। তাহলে কি প্রাক্তনের গলায় মালা দিলেন অভিনেত্রী? নেটিজেনরা অনেকেই অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তবে জানিয়ে রাখি এটা কিন্তু বাস্তবের বিয়ে নয়। পুরোটাই ঘটেছে রিল লাইফে।

 

সংসারের সংকীর্তন সিরিয়ালে দেখা যাচ্ছে শ্রীতমাকে। যেখানে শ্রীতমা অনস্ক্রিন নায়ক হলেন তাঁরই বাস্তব জীবনের প্রাক্তন প্রেমিক সৌরভ দাস। বাস্তবে যা-ই হোক না কেন, পর্দায় আবারও সেই পুরনো প্রাক্তনের সাথেই রোম্যান্স করতে দেখা যাবে শ্রীতমাকে। ইতিমধ্যেই সংসারের সংকীর্তন সিরিয়ালে শ্রীতমার বিয়ে সকলেই দেখে নিয়েছেন। প্রাক্তনের সঙ্গেই রিল লাইফে বিয়েটা সেরে ফেলেছেন পর্দার ঝিলিক। তবে শুধুমাত্র পেশাদারিত্বের খাতিরেই প্রাক্তন প্রেমিকের সঙ্গে আবার তাজ করছেন শ্রীতমা। 

নিজের ব্যক্তিগত জীবনকে সব সময় গোপনে রাখতেই ভালোবাসেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কখনও খোলামেলা ছিলেন না তৃণমূলের তারকা কাউন্সিলর। স্টার জলসার ‘অর্ধাঙ্গিনী’ সিরিয়ালে কাজ করতে করতেই সৌরভ দাসের প্রেমে পড়েছিলেন শ্রীতমা। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমও করেন তাঁরা, একসাথে জুটি বেঁধে অভিনয় করেছেন একাধিক প্রজেক্টে। প্রায় এক দশক লম্বা সম্পর্ক ছিল দুজনের। কিন্তু শোনা যায়, সেই সম্পর্ক ভেঙে যায়। গুঞ্জন, পরবর্তীতে ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে কাজ করার সময় অভিনেতা রাজা ঘোষের প্রেমে পড়েন শ্রীতমা। রাজা ও শ্রীতমার মিষ্টি বাস্তব রসায়ন অনুরাগীদের বেশ পছন্দের। বর্তমান প্রেমিক রাজার সঙ্গে দিব্যি সুখেই দিন কাটছে শ্রীতমার। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের সুবাদে শ্রীতমা-রাজার বন্ধুত্ব। প্রকাশ্য়ে সম্পর্কের কথা দুজনে কোনওদিনই মুখ ফুটে বলেননি। তবে টেলিপাড়ার গুঞ্জন, দুজনেই চুটিয়ে প্রেম করছেন।  
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement