Advertisement

Arijit Singh Politics Row: অরিজিত্‍ সিংয়ের এবার রাজনীতিতে এন্ট্রি? গুঞ্জনে নিজেই খোলসা করলেন গায়ক

প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করার পরই অরিজিৎ সিংকে নিয়ে নানান ধরনের খবর ঘুরে বেড়াচ্ছে। জনপ্রিয়তার শীর্ষে থাকার পরও অরিজিৎ হঠাৎ করে কেন প্লেব্যাক ছাড়ার কথা ঘোষণা করলেন, তা নিয়েও নানা মুনির নানা মত।

রাজনীতিতে নাম লেখাচ্ছেন অরিজিৎ?রাজনীতিতে নাম লেখাচ্ছেন অরিজিৎ?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Feb 2026,
  • अपडेटेड 9:26 AM IST
  • প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করার পরই অরিজিৎ সিংকে নিয়ে নানান ধরনের খবর ঘুরে বেড়াচ্ছে।

প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করার পরই অরিজিৎ সিংকে নিয়ে নানান ধরনের খবর ঘুরে বেড়াচ্ছে। জনপ্রিয়তার শীর্ষে থাকার পরও অরিজিৎ হঠাৎ করে কেন প্লেব্যাক ছাড়ার কথা ঘোষণা করলেন, তা নিয়েও নানা মুনির নানা মত। যদিও গায়ক নিজে এ প্রসঙ্গে কিছুই খোলসা করে বলেননি। আর এই আবহেই আরও এক খবর বাতাসে ঘুরছে, তা হল রাজনীতিতে নাকি যোগ দিচ্ছেন তিনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই নাকি অরিজিৎ যোগ দেবেন গেরুয়া শিবিরে। স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে কৌতুহল দেখা দিয়েছে এই নিয়ে। 

একে তো প্লেব্যাক ছেড়ে দেওয়ার পর থেকে তার কারণ খুঁজতে ময়দানে নেমে পড়েছেন বহু কৌতুহলী মানুষ। তাঁরা নিজেরাই নিজেদের মতো করে তত্ত্ব সাজিয়ে পেশ করছেন। এখনও পর্যন্ত অরিজিৎ তাঁর প্লেব্যাক ছাড়ার কারণ নিয়ে একটা বাক্যও অপচয় করেননি। আর সেই ফাঁক ফোঁকর দিয়ে ঢুকে পড়েছ আরও এক চর্চা, যা হল অরিজিতের রাজনীতিতে যোগে। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, অরিজিৎ নাকি রাজনীতিতে পা দেবেন। তবে নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলে নাম লেখাবেন না। বরং গায়ক নাকি নিজস্ব রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু করেছেন। গায়কের ঘনিষ্ঠমহল থেকেই নাকি এমন খবর ফাঁস করা হয় সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের কাছে। সেখান থেকেই অরিজিৎ সিংয়ের বিজেপিতে যোগদানের জল্পনার সূত্রপাত।

আগামী নির্বাচনে অরিজিৎ নাকি ভোটেও দাঁড়াবেন। এইসব গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। এতদিন এই নিয়ে কোনও কথাই বলেননি গায়ক। এবার এইসব গুঞ্জন নিয়ে মুখ খুললেন অরিজিৎ। গায়ক তাঁর এক্স হ্যান্ডেলে (ভেরিফায়েড নয়) এইসব প্রশ্নের উত্তর দিয়েছেন। অরিজিতের এ ফলোয়ার্স গায়ককে তাঁর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েছিলেন, দাদা আপনি কি সত্যিই রাজনীতিতে যোগ দিচ্ছেন? উত্তরে অরিজিৎ দু’-দুটো পোস্ট করেন। যেখানে উল্লেখ, লোকের কাজই শুধু খবর তৈরি করা ব্যস! আরে না রে বাবা, লোক যা ইচ্ছে তাই বলে যাচ্ছে...। যদিও গায়কের এক্স হ্যান্ডেল এখনও পর্যন্ত ‘ভেরিফায়েড’ নয়, তবে এহেন মন্তব্যের স্ক্রিনশট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

Advertisement
ছবি সৌজন্যে: সংগৃহীত

প্লেব্যাক ছাড়ার পর কলকাতাতেই প্রথম কনসার্ট ছিল অরিজিতের। কলকাতাবাসী এক অন্য অরিজিৎকে আবিষ্কার করলেন।  অনুষ্কা শঙ্করের সঙ্গে অরিজিৎ-এর যুগলবন্দির সাক্ষী থাকল গোটা শহর। রবিবার রাতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে কিংবদন্তি সেতার বাদক অনুষ্কা শঙ্কর এবং বিক্রম ঘোষের সঙ্গে এক মঞ্চে ধরা দিলেন গায়ক। যা ছুঁয়ে গিয়েছে হাজার হাজার মানুষের মন।

Read more!
Advertisement
Advertisement