Advertisement

Mehazabein Chowdhury: অবৈধ মদ-সহ আটক হয়েছিলেন মেহজাবীন? চর্চা হতেই মুখ খুললেন বাংলাদেশি নায়িকা

চর্চায় বাংলাদেশি নায়িকা মেহজাবীন চৌধুরী। রবিবার থেকেই ওপার বাংলার এই জনপ্রিয় নায়িকাকে নিয়ে সরগরম। শোনা যাচ্ছে, ঢাকা বিমানবন্দরে ১৪ বোতল অবৈধ বিদেশি মদ-সহ শুল্ক দফতর আটক করে মেহজাবীনকে। বিদেশ থেকে ফেরার সময় সেই বোতল মিলেছে তাঁর কাছে।

মেহজাবীন চৌধুরীমেহজাবীন চৌধুরী
Aajtak Bangla
  • ঢাকা,
  • 22 Feb 2026,
  • अपडेटेड 5:50 PM IST
  • চর্চায় বাংলাদেশি নায়িকা মেহজাবীন চৌধুরী।

চর্চায় বাংলাদেশি নায়িকা মেহজাবীন চৌধুরী। রবিবার থেকেই ওপার বাংলার এই জনপ্রিয় নায়িকাকে নিয়ে সরগরম। শোনা যাচ্ছে, ঢাকা বিমানবন্দরে ১৪ বোতল অবৈধ বিদেশি মদ-সহ শুল্ক দফতর আটক করে মেহজাবীনকে। বিদেশ থেকে ফেরার সময় সেই বোতল মিলেছে তাঁর কাছে। কিন্তু এরপরও কাস্টমসের হাত থেকে তিনি নিস্তার পেয়ে যান। আর এই নিয়েই বাংলাদেশি নায়িকাকে নিয়ে চলছে কাঁটাছেঁড়া। এবার এইসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন মেহজাবীন। 

ঢাকাই নায়িকা স্পষ্ট করে জানিয়েছেন তাঁর মানহানির চেষ্টা করা হচ্ছে। শোনা গিয়েছে, শুধু নায়িকা নন, সেই সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী-পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসও।যদিও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাঁদের ছেড়ে দেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হতেই প্রকাশ্যে মুখ খুললেন নায়িকা। একটি পোস্ট করে পুরো ঘটনাটা ভিত্তিহীন বলে দাবি করেন ওপার বাংলার এই অভিনেত্রী।

মেহজাবীন লেখেন, 'কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন,সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে- যা একেবারেই কাম্য নয়।' তিনি আরও লেখেন, 'নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পিছনে কে বা কারা আছে তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।'

বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিদেশ থেকে অবৈধভাবে আনার সময় ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন অভিনেত্রী মেহজাবীন। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হওয়ার বিধান থাকলেও রহস্যজনক কারণে বিমানবন্দর থেকে নির্দ্বিধায় বেরিয়ে যান তাঁরা। বিষয়টি একেবারেই গোপন রাখে কাস্টম কর্তৃপক্ষ। গত বছরের অগাস্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। নায়িকা সেই সময় ব্যাঙ্কক থেকে ঢাকায় ফিরছিলেন। তবে আইন অনুযায়ী মামলার বিধান থাকলেও তা না করে রহস্যজনকভাবে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় কাস্টমস কর্তৃপক্ষ।

Advertisement

যদিও বিমানবন্দরে অ্যালকোহল সঙ্গে রাখা দণ্ডনীয় অপরাধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিদেশি নাগরিকরা সর্বোচ্চ ১ লিটার অ্যালকোহল বহন করতে পারবেন। কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিমানবন্দরে অ্যালকোহল বহন করা বেআইনি। কিন্তু মেহজাবীন কীভাবে ছাড়া পেয়ে গেলেন, সেটাই বেশ সন্দেহজনক। প্রসঙ্গত, মেহজাবীনের বিরুদ্ধে আইনভঙ্গ এবং বেআইনি কাজের অভিযোগ এই প্রথম নয়। গত বছরেও তাঁকে কাঠগড়ায় তোলার চেষ্টা করা হয়েছিল। অভিনেত্রীর বিরুদ্ধে ছিল ঋণখেলাপির মামলা। যথেষ্ট তথ্যপ্রমাণ না থাকায় সে বারেও আদালত থেকে রেহাই পেয়েছিলেন তিনি।

Read more!
Advertisement
Advertisement