Advertisement

Dev Koel Comeback: ফিরছে নাকি দেব-কোয়েল জুটি? সবটা জানিয়ে দিলেন নায়ক

রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শ্রাবন্তী, পায়েল, শুভশ্রী, কোয়েল, রুক্মিণীর সঙ্গে জুটি বেঁধে কাজ করে ফেলেছেন দেব। গত বছর সকলকে চমকে দিয়ে শুভশ্রীর সঙ্গে দেবের জুটি দেখা গিয়েছিল 'ধূমকেতু'-তেও। শুধু তাই নয়, এই বছর ফের দেব ও শুভশ্রীর জুটি দেখা যাবে তাঁদের আগামী ছবিতেও, যা মুক্তি পাবে পুজোর সময়।

কবে ফিরছে দেব-কোয়েল জুটি?কবে ফিরছে দেব-কোয়েল জুটি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Mar 2026,
  • अपडेटेड 10:03 AM IST
  • শুভশ্রীর পর দেবের সঙ্গে কোয়েলের জুটিও দারুণভাবে হিট হয়েছিল একসময়।

রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শ্রাবন্তী, পায়েল, শুভশ্রী, কোয়েল, রুক্মিণীর সঙ্গে জুটি বেঁধে কাজ করে ফেলেছেন দেব। গত বছর সকলকে চমকে দিয়ে শুভশ্রীর সঙ্গে দেবের জুটি দেখা গিয়েছিল 'ধূমকেতু'-তেও। শুধু তাই নয়, এই বছর ফের দেব ও শুভশ্রীর জুটি দেখা যাবে তাঁদের আগামী ছবিতেও, যা মুক্তি পাবে পুজোর সময়। এইসব নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন দর্শকদের দাবি ছিল যে বাস্তব জুটি দেব-রুক্মিণীও যেন এবার বড়পর্দায় ফেরেন। দেব তাঁর ভক্তদের সেই আবদারও পূরণ করেছেন। 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে তাঁর প্রেমিকা রুক্মিণীকে। এবার প্রশ্ন হল কোয়েলের সঙ্গে দেব কবে পর্দায় আসছেন?

শুভশ্রীর পর দেবের সঙ্গে কোয়েলের জুটিও দারুণভাবে হিট হয়েছিল একসময়। তাঁদের একের পর এক ছবি হিট হয় বক্স অফিসে। 'মন মানে না', 'পাগলু', 'পাগলু ২', 'বলো না তুমি আমার', 'প্রেমের কাহিনী', 'রংবাজ', 'হিরোগিরি' এবং 'ককপিট'। ২০১৭ সালে এই 'ককপিট' ছবিতেই দেব ও কোয়েলের জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর প্রায় ৮ বছর একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধেননি। তবু এই জুটির জনপ্রিয়তা রয়েছে একই রকম। সকলের মনে একটাই প্রশ্ন, কবে ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে তাঁদের? তবে খুব শীঘ্রই হয়তো দর্শকদের এই ইচ্ছে পূরণ হতে চলেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে এসে সেরকমই ইঙ্গিত দিলেন স্বয়ং দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব নিজের আগামী ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবি প্রসঙ্গে জানান যে এটা কোনও মশলাদার ছবি নয়, এই ছবিতে মাটির গন্ধ আসে। দেব এও জানিয়েছেন যে এই ছবিতে অনেক পুরনো শিল্পীরাও রয়েছেন, যাঁরা সেই সময় বাণিজ্যিক ছবির মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপরই দেবকে জিজ্ঞাসা করা হয় যে দেব-শুভশ্রী, দেব-রুক্মিণী ফিরেছে, এবার দেব-কোয়েল কবে ফিরছে? সুপারস্টার স্পষ্ট করে ঘোষণা করেন, তিনটেই হচ্ছে। আর দেবের এই কথাতেই স্পষ্ট যে দেব-কোয়েল জুটির ম্যাজিক আবার ফিরতে চলেছে। 

Advertisement

স্টার জলসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেব-কোয়েলকে একসঙ্গে পারফর্ম করতে দেখা যাবে। সম্প্রতি সেই মহড়াতেও উপস্থিত ছিলেন তাঁরা। দুজনে একসঙ্গে প্র্যাকটিস করলেন। শুধু তাই নয়, গত বছর দেবের ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্তি উপলক্ষ্যেও দেব-কোয়েল একসঙ্গে পারফর্ম করেছিলেন। যা দেখার পর দর্শকেরা ফের এই জুটিকে বড়পর্দায় দেখতে চাইছেন। বাস্তবে দেব ও কোয়েল খুব ভাল বন্ধু। দেখা হলেই তাঁদের মধ্যে মিষ্টি খুনসুটি ও আড্ডা চলে দেদার।   

Read more!
Advertisement
Advertisement