Advertisement

Kareena Kapoor Pregnant: তৃতীয় সন্তানের মা হচ্ছেন করিনা? এই ছবির সত্যিটা বললেন ননদ

কালো জিম পোশাকে বেবি বাম্প দেখা যাচ্ছে করিনা কাপুরের! তৃতীয়বার প্রেগন্যান্ট অভিনেত্রী? ফের বাবা হতে চলেছেন সইফ আলি খান? এই জল্পনা নিয়ে এবার মুখ খুললেন তাঁর বোন সাবা পতৌদি।

করিনা কাপুরের সেই ভাইরাল ছবি করিনা কাপুরের সেই ভাইরাল ছবি
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 22 Aug 2026,
  • अपडेटेड 4:33 PM IST
  • কালো জিম পোশাকে বেবি বাম্প?
  • তৃতীয়বার প্রেগন্যান্ট করিনা কাপুর?
  • জল্পনা নিয়ে এবার মুখ খুললেন সইফের বোন

কালো জিম পোশাকে স্ফীত উদর। করিনা কাপুর খানের এ হেন শারীরিক গড়ন দেখেই জল্পনা তুঙ্গে। তইমুর আর জে-এর পর তৃতীয় সন্তানের মা হতে চলেছেন এই বলি অভিনেত্রী? নেটপাড়ায় একটি ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জন শুরু হতেই মুখ খুললেন সইফ আলি খানের বোন সাবা পতৌদি। 

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, করিনা গাড়ি থেকে কালো রঙের একটি জিমের পোশাকে নামলেন। তাঁর টিমের সদস্যরা তাঁকে খানিকটা গার্ড করে মাথায় ছাতা ধরছেন। পাপারাজ্জিদের ক্যামেরা তা সত্ত্বেও ক্যাপচার করে করিনা। ক্যামেরাবন্দি সে ছবি দেখে এক ঝলকে মনে হতেই পারে তাঁর পেট কিছুটা স্ফীত। তারপর থেকেই নেটপাড়ায় রটে যায়, করিনা আবার অন্তঃসত্ত্বা। 

এই নিয়ে এবার মুখ খুললেন সইফ আলি খানের বোন সাবা পতৌদি। তিনি করিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। সাবার দাবি, 'ভুল ক্যামেরা অ্যাঙ্গেলের জন্যই এই রটনা। যেখানে মনে হচ্ছে করিনার বেবি বাম্প রয়েছে। কিন্তু তা ভুল।'

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল সেই ভিডিওটিই পোস্ট করেছেন সাবা। তিনি সকলের কাছে আর্জি জানিয়েছেন, যে কোনও ভিডিও দেখেই একটা ধারণা তৈরি করে ফেলা উচিত নয়। সইফের বোন বলেন, 'ব্যক্তিগত বিষয় নিয়ে এমন ধারণা তৈরি করে গুজব রটানো সঠিক কাজ নয়।' এরপরই মজার ছলে তিনি বলেন, 'আমি তো আমার বোন সোহাকে রাজি করাচ্ছি যাতে ও দ্বিতীয় সন্তান নেয়।'

ইনস্টাগ্রাম স্টোরিতে শর্মিলা কন্যা আরও লেখেন, 'ব্যাড ক্যামেরা অ্যাঙ্গেল কিংবা ব্যাড হেয়ার ডে! এর জন্য মানুষ কত কিছুই না ভেবে ফেলে। এয়ারপোর্ট থেকে যখন ও (করিনা) বেরোয় তখন ক্লাসি, স্লিক এবং স্লিম দেখতে লাগে। আর জিম থেকে বেরনোর সময়ে এমন। সোজা হিসেব।' সাবার সংযোজন, 'আমি তো আমার বোনকে রাজি করানোর চেষ্টা করছি যাতে ও দ্বিতীয় সন্তান নেয়। ইশ, যদি সত্যি এমনটা হয়। যদিও এটা বলছি বলে আমায় মেরে ফেলবে। সুতরাং বাঁচুন আর অন্যদেরও বাঁচতে দিন। কিছু জিনিস ব্যক্তিগতই থাকা ভাল। এতে এত জল্পনার কিছু নেই। ভালোবাসা এবং সম্মান দেওয়া উচিত সকলকেই।'

Advertisement

করিনার টিমও অন্তঃসত্ত্বা হওয়ার এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে। তাদের সাফ বক্তব্য, 'করিনা অন্তঃসত্ত্বা নন। এটা ভুয়ো খবর।' 

সম্প্রতি সইফ আলি খানের ৫৬ বছরের জন্মদিন সেলিব্রেট করতে বিদেশে সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন করিনা। ট্রিপের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী। তার মধ্যে সইফের বাহুলগ্না সাদা বিকিনি পরিহিত করিনার ছবিটি সবচেয়ে ভাইরাল হয়। সেখানে তাঁরা যা যা খাবার খেয়েছেন, সে ছবিও পোস্ট করেছিলেন করিনা। ১৬ অগাস্ট ছিল অভিনেতার জন্মদিন। করিনা স্বামীর জন্য ইনস্টায় লিখেছিলেন, 'আমার চিরদিনের সঙ্গীকে শুভ জন্মদিন। তুমি না থাকলে জীবনটা বড্ড একঘেঁয়ে হতো। এই ছবিগুলি সব ও (সইফ) নিজে পছন্দ করে অনুমোদন দিয়েছে। ওর ছবি পোস্ট করলে বেশ খুশিই হয়।'

মেঘনা গুলজারের 'দায়রা' ছবিতে অভিনেতা পৃথ্বীরাজ সুকুমরনের বিপরীতে এরপর দেখা যাবে করিনা কাপুর খানকে। ছবিটি ইনভেস্টিগেটিভ ড্রামা, যা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এটি হতে চলেছে করিনার ৬৮তম সিনেমা মূল চরিত্রের অভিনেত্রী হিসেবে। আগামী ১৮ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। 

 

Read more!
Advertisement
Advertisement