Advertisement

Didi No 1: শো সামলাচ্ছেন রুবেল-শ্বেতা, 'দিদি নং ১' থেকে কি বিদায় নিলেন রচনা?

টলিউডের কর্মাশিয়াল নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলা ছবির পাশাপাশি তাঁকে হিন্দি, ওড়িয়া ও দক্ষিণী ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে। তবে বিগত বেশ কয়েক বছর ধরেই রচনা বড় পর্দার বাইরে রয়েছেন। আপামর বাঙালির কাছে তিনি বাংলার 'দিদি নং ১'। এই শো করেই নায়িকার জনপ্রিয়তা এখন তুঙ্গে।

রচনা বন্দ্যোপাধ্যায়রচনা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 May 2026,
  • अपडेटेड 11:49 AM IST
  • টলিউডের কর্মাশিয়াল নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়।

টলিউডের কর্মাশিয়াল নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলা ছবির পাশাপাশি তাঁকে হিন্দি, ওড়িয়া ও দক্ষিণী ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে। তবে বিগত বেশ কয়েক বছর ধরেই রচনা বড় পর্দার বাইরে রয়েছেন। আপামর বাঙালির কাছে তিনি বাংলার 'দিদি নং ১'। এই শো করেই নায়িকার জনপ্রিয়তা এখন তুঙ্গে। গত কয়েক বছর দিদি নং ১-শোটিতে সঞ্চালিকা হিসাবে রচনাকে দেখতেই সবাই অভ্যস্ত। তবে বেশ কয়েকটা পর্বে তৃণমূল সাংসদকে দেখা যাচ্ছে না। তাহলে কি দিদি নং ১ ছেড়ে দিলেন রচনা?

বিকেল হলেই ড্রয়িংরুমে যাঁর হাসিমুখ দেখার জন্য টিভির রিমোট হাতে বসে থাকেন অনেকে। কিন্তু আচমকাই স্টুডিও পাড়ায় জোর গুঞ্জন। ‘দিদি নম্বর ১’-এর মঞ্চ থেকে কি তবে পাকাপাকিভাবে সরে দাঁড়াচ্ছেন রচনা? অন্য কাউকে দেখা যাবে সেই ভূমিকায়? দিদি নম্বর ওয়ান’-এর আসল কাণ্ডারি, তিনি রচনা বন্দ্যোপাধ্যায়। শুরুর দিন থেকেই তিনি এই শো-এর সঞ্চালনা করছেন। মাঝখানে অবশ্য চ্যানেল কর্তৃপক্ষ কয়েকবার এক্সপেরিমেন্ট করার জন্য সঞ্চালক বদলেছিল, কিন্তু দর্শক কাউকেই মেনে নেয়নি। সাধারণ দর্শকদের দাবিতে বারংবার ফিরে এসেছেন রচনা। 

তবে গত কয়েকটি পর্বে টেলিভিশনের জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যকে এই শো সঞ্চলনা করতে দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল যে দিদি নং ১ থেকে কি সরে গেলেন রচনা? টলিপাড়ার এই অত্যন্ত পরিচিত দুই মুখকে হঠাৎ ‘দিদি’-র পোডিয়ামে দেখে স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন উঠেছে। আসলে বিষয়টা একেবারে অন্য। দিদি নং ১ ছাড়ছেন না রচনা। আসলে টানা শ্যুটিংয়ের ধকল থেকে বাঁচতে এবং নিজের ব্যক্তিগত কাজের জন্য বর্তমানে ছোট একটা শান্তির জায়গায় ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। তিনি ছুটিতে থাকার কারণেই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে মাত্র ৯টি বিশেষ এপিসোডের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে জুনিয়র জুটি শ্বেতা ও রুবেলের কাঁধে।

রচনার বিরতি শেষ হলেই আবার নিজের চেনা ছন্দে, স্বমহিমায় দিদি নং ১-এর মঞ্চে কামব্যাক করবেন রচনা। হয়তো সোমবার থেকেই তাঁকে ফের দেখা যেতে পারে। বাংলা টেলিভিশনের দুনিয়ায় রিয়ালিটি শো-এর অভাব নেই। গান, নাচ থেকে শুরু করে নানা ঘরানার শো মাঝেমধ্যেই আসে। তবে জনপ্রিয়তার নিরিখে ‘দিদি নং ওয়ান’ যে সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে, তা একবাক্যে স্বীকার করেন সকলেই। তার আসল কৃতিত্ব কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়েরই।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement